স্ট্রিম সংবাদদাতা

কক্সবাজার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সেনাবাহিনীর স্টিকার সাটানো ল্যান্ড ক্রুজার থেকে ২৮ হাজার পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ওবায়দুল হাসান (৪১) নামে সাবেক এক ল্যান্স করপোরালকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ৯টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনালের ৩ নম্বর গেটের সামনে থেকে ওবায়দুলকে আটক করা হয়। তার বাড়ি বগুড়া পৌরসভার বাগুপাড়া এলাকা। বর্তমানে থাকেন গাজীপুরে।
পুলিশ জানিয়েছে, সেনাবাহিনীর ল্যান্স করপোরাল পদে কর্মরত অবস্থায় ২০১৯ সালে অবসরে যান ওবায়দুল।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ল্যান্ড ক্রুজারে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবার চালান নেওয়ার গোয়েন্দা তথ্য ছিল তাদের। এর ভিত্তিতে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় চেকপোস্ট বসানো হয়। রাত পৌনে ৯টার দিকে সন্দেহভাজন গাড়িটি চেকপোস্টে পৌঁছালে পুলিশ থামার সংকেত দেয়। তবে চালক গাড়ি না থামিয়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে গাড়িটি আটক করে।
তিনি আরও বলেন, গাড়িতে তল্লাশি চালিয়ে সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানিয়েছে, ওবায়দুল বৃহস্পতিবার সকালে গাড়ি নিয়ে কক্সবাজারে যান। রাতে ঢাকার উদ্দেশে রওনা হন। তবে গাড়িতে ইয়াবা কীভাবে এসেছে, তা জানেন না বলে দাবি করেছেন।
ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ‘সেনাবাহিনীর স্টিকারযুক্ত গাড়িতে ইয়াবা পাচারের ঘটনা উদ্বেগজনক। এর সঙ্গে আর কেউ জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে।’
এর আগে ১৫ জুলাই কক্সবাজারের রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার সাটানো প্রাইভেট কারে ইয়াবা পাচারের সময় তিনজনকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মণ্ডল তখন বলেছিলেন, সরকারি প্রতিষ্ঠানের স্টিকার ব্যবহার করে মাদক পাচারের এমন কৌশল অত্যন্ত উদ্বেগজনক।

.png)

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। আজ শুক্রবার (২৪ জুলাই) জোরপূর্বক শ্রম বন্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে এ শুল্ক আরোপ করা হয়। খবর রয়টার্সের।
১ ঘণ্টা আগে
কুষ্টিয়ার দৌলতপুর দিয়ে আটজনকে অবৈধভাবে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় দলটি নদীপথে ফের ভারতের অভ্যন্তরে ফিরে যায়।
১ ঘণ্টা আগে
সরকারের ১২টি গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন করে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব পদ ছাড়া বাকি ১১টি প্রতিষ্ঠানে গ্রেড-২ পদমর্যাদায় এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করতে পারেন বলে দাবি করেছে যুক্তরাজ্যভিত্তিক বার্তা সংস্থা রয়টার্স। বৃহস্পতিবার (২৩ জুলাই) তিনটি সূত্রের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
১২ ঘণ্টা আগে