স্ট্রিম সংবাদদাতা

চট্টগ্রাম নগরীতে টানা বৃষ্টিতে বাড়ির সীমানা দেয়াল ধসে শফিকুল রহমান (৩০) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৭ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর পূর্ব নাসিরাবাদ রহমাননগর আবাসিক এলাকার বি-ব্লকের ৪ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেন।
নিহত শফিকুল রহমান গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বজ্ররা হলদিয়া গ্রামের সমীরের ছেলে। তিনি রহমাননগরের ‘সুফিয়া ভিলা’ নামে ভবনে ভাড়া থাকতেন। দুর্ঘটনায় আহত হয়েছে ব্যবসায়ীর দুই সন্তান সোহান ইসলাম (৪) ও সাইফা আক্তার (২) এবং শাশুড়ি মর্জিনা বেগম (৫৬)।
ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে ট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, টানা বৃষ্টির মধ্যে সীমানা দেয়াল ধসে একজনের মৃত্যু হয়েছে। ঘটনার পর পুলিশ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেছে।

.png)

বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে ২৫ রিক্রুটিং এজেন্সিকে অনুমোদন দিয়েছে মালয়েশিয়া সরকার। শুক্রবার রাতে দেশটির বিদেশি কর্মী নিয়োগ প্ল্যাটফর্ম ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লিউসিএমএস) এজেন্সিগুলোর নাম প্রকাশ করে।
৩১ মিনিট আগে
এলএনজির অভাবে এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় দেশের গ্যাস সরবরাহে এখনও উন্নতি হয়নি। পেট্রোবাংলা সূত্র বলছে, এ টার্মিনালের জন্য নতুন কার্গো আসতে পারে আগামী রোববার। এর আগে জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহে স্বস্তির সম্ভাবনা নেই।
৪৪ মিনিট আগে
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার বঙ্গভবনে উঠবেন। ওই দিন সকাল ১০টা ৫০ মিনিটে তিনি মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওয়ানা করবেন। শুক্রবার রাষ্ট্রপতির কার্যালয় এ তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগে
সামাজিক মাধ্যমে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির চটকদার বিজ্ঞাপন দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল, সিমকার্ড ও ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে