ফেসবুক গ্রুপে পেডোফিলিয়া, বন্ধে নেই উদ্যোগ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

সামাজিক মাধ্যমে সিক্রেট গ্রুপ খুলে চলছে পেডোফিলিয়ার কারবার। স্ট্রিম গ্রাফিক
সামাজিক মাধ্যমে সিক্রেট গ্রুপ খুলে চলছে পেডোফিলিয়ার কারবার। স্ট্রিম গ্রাফিক

ফেসবুকের কয়েকটি পাবলিক গ্রুপে শিশুদের ছবি-ভিডিও ব্যবহার করে যৌন কল্পনা ও শিশু-যৌন নিপীড়নকে উৎসাহিত করা (পেডোফিলিয়া) অভিযোগ উঠেছে। এ বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে ঢাকা স্ট্রিম। তবে প্রায় এক মাস হয়ে গেলেও এখনও কোনো ব্যবস্থা নেয়নি আইন শৃঙ্খলা বাহিনী।

স্ট্রিমের অনুসন্ধানে ফেসবুকে অন্তত তিনটি পাবলিক গ্রুপের সন্ধান পাওয়া যায়, যেখানে এ ধরনের কার্যক্রম চলার অভিযোগ রয়েছে। পরে এসব গ্রুপের ১৮০ জন সদস্যের সঙ্গে কথা বলেন প্রতিবেদক। তাদের কয়েকজন গ্রুপে যৌন কল্পনা শেয়ার করার পাশাপাশি শিশু যৌন নিপীড়নের বিষয়ে নিজেদের আগ্রহের কথাও জানিয়েছেন।

সম্প্রতি গ্রুপগুলো পর্যবেক্ষণ করে দেখা যায়, আগের মতোই সেখানে ছবি পোস্ট, মন্তব্যসহ বিভিন্ন কার্যক্রম চলছে। অনুসন্ধানে এসব গ্রুপে শিশুদের যৌন নিপীড়নকে স্বাভাবিক বা গ্রহণযোগ্য হিসেবে উপস্থাপনের চেষ্টারও অভিযোগ পাওয়া যায়।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম স্ট্রিমকে বলেন, ‘আমরা এমন কোনো গ্রুপের সন্ধান পাইনি। গ্রুপভিত্তিক শিশু নির্যাতন বা ধর্ষণের মতো ঘটনাগুলো আমাদের নজরে আসেনি। তবে বিচ্ছিন্ন কিছু ঘটনা আমরা দেখেছি। গ্রুপের বিষয়গুলো আমাদের নজরে এলে আমরা ব্যবস্থা নেব।’

ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ বলেন, ‘গ্রুপগুলোর ব্যাপারে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কোনো অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব। তবে আপাতত গ্রুপগুলোকে আমরা নজরদারিতে রেখেছি।’

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত