স্ট্রিম প্রতিবেদক

নির্বাচনে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা করার জন্য সব সময় কমিশন পাশে আছে, পারস্পরিক সহযোগিতার ভিত্তিতেই সঠিক তথ্য তুলে ধরা হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়ির সচিব আখতার হোসেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গণভোট ও জাতীয় নির্বাচন উপলক্ষ্যে বিদেশি গণমাধ্যমকর্মীদের পেশাগত কাজে সহায়তার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনের সহযোগিতায় ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে তথ্য অধিদপ্তরের মিডিয়া সেন্টার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়ির সচিব আখতার আহমেদ বলেছেন, ‘গণমাধ্যমকর্মীদের সহযোগিতা করার জন্য আমরা সব সময় পাশে আছি। পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে আমরা আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঠিক তথ্য তুলে ধরব।’
এ ছাড়া, বিদেশি সাংবাদিকদের সহায়তায় বিমানবন্দরে একটি হেল্প ডেস্কও খোলা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে তথ্য ও সম্পচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, বিশেষ অতিথি হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আসাদ আলম সিয়াম ও প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর উপস্থিত ছিলেন।
আখতার আহমেদ বলেন, 'নির্ভুলভাবে ভোটার তালিকা হালনাগাদ করা এবং নতুন রাজনৈতিক দলের নিবন্ধন —কাজগুলো খুবই চ্যালেঞ্জিং ছিল। আমরা পর্যায়ক্রমে এগুলো সম্পন্ন করেছি। ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা তৈরি আছি।'
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা সভাপতির বক্তৃতায় বলেন, এ মুহূর্তে দায়িত্বশীল সাংবাদিকতা জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নির্বাচন শুধুমাত্র একটি রাজনৈতিক ঘটনা নয়; জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। নির্বাচনকে স্বচ্ছ ও সুষ্ঠু করার ক্ষেত্রে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ। এ পর্যন্ত নির্বাচন উপলক্ষ্যে ১৯টি দেশ থেকে সাংবাদিকরা এসেছেন। মিডিয়া সেন্টার থেকে তাদেরকে তথ্য সরবরাহ করা হবে।
বিশেষ অতিথির বক্তৃতায় পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বলেন, দেশি-বিদেশি সাংবাদিকদের মাধ্যমে নির্বাচন বিষয়ে সব তথ্য আন্তর্জাতিক মাধ্যমে তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব।

.png)

আওয়ামী লীগের আমলে ২০১৮ সালের ‘বিতর্কিত’ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ জন জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
৯ ঘণ্টা আগে
সরকারের ১২টি গুরুত্বপূর্ণ সংস্থা ও করপোরেশনের শীর্ষ পদে একযোগে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ায় প্রশাসনের ভেতরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। নিয়োগপ্রাপ্তদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের সাবেক নেতাদের আধিক্য রয়েছে।
১০ ঘণ্টা আগে
চলমান গ্যাস সংকটের প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনেও, যার ফলে গেল সপ্তাহের তুলনায় লোডশেডিং বেড়েছে। সরকারের পক্ষ থেকে শিগগিরই সমাধানের আভাস না পাওয়ায় এ সংকটের নেতিবাচক প্রভাব আরও সপ্তাহখানেক চলতে পারে।
১০ ঘণ্টা আগে
নিরাপত্তা চেয়ে মডেল ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়ার করা সাধারণ ডায়েরি (জিডি) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত বনানী থানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
১১ ঘণ্টা আগে