স্ট্রিম প্রতিবেদক

আগামী ৫ আগস্টের আগেই ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, জাদুঘরের কিছু চূড়ান্ত কাজ, জনবল নিয়োগসহ কয়েকটি প্রশাসনিক প্রক্রিয়া শেষ হলেই এটি উদ্বোধন করা হবে।
মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা বলেন ডা. জাহেদ। তিনি বলেন, ‘আমি পরিষ্কার করে বলতে চাই– ৫ আগস্টের আগেই জুলাই জাদুঘরের উদ্বোধন হবে। এ বিষয়ে কোনো বিভ্রান্তির সুযোগ নেই।’
পররাষ্ট্রনীতি নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সরকার স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করছে এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যে রাশিয়া সফর করেছেন। প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর ছিল চীন। আবার বিভিন্ন পর্যায়ে অন্যান্য গুরুত্বপূর্ণ দেশের সঙ্গেও যোগাযোগ অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক রাজনীতিতে মতপার্থক্য থাকা দেশগুলোর সঙ্গেও প্রয়োজন অনুযায়ী সম্পর্ক বজায় রাখা হচ্ছে।
যুক্তরাষ্ট্র থেকে আন্তর্জাতিক দরের তুলনায় বেশি দামে গম আমদানির অনুমোদন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি বৃহত্তর অর্থনৈতিক স্বার্থ বিবেচনায় নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের উদ্যোগ নেওয়ার পর দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়ে আলোচনা হয়। এর অংশ হিসেবে কিছু পণ্য যুক্তরাষ্ট্র থেকে বেশি পরিমাণে কেনার বিষয়ে সমঝোতা হয়েছে।
ডা. জাহেদ বলেন, বাংলাদেশের রপ্তানির দ্বিতীয় বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্র। সেখানে তৈরি পোশাকের ওপর অতিরিক্ত শুল্ক কার্যকর হলে দেশের অর্থনীতি বড় ধরনের ঝুঁকিতে পড়ত। এই খাতে প্রায় ৪০ লাখ শ্রমিক কাজ করেন। তাদের আয় শুধু বৈদেশিক মুদ্রা অর্জনেই নয়, দেশের অভ্যন্তরীণ অর্থনীতিতেও বড় অবদান রাখে।
তিনি বলেন, গার্মেন্টস খাত সচল থাকলে এর সুফল অন্যান্য খাতেও ছড়িয়ে পড়ে। তাই সামগ্রিক অর্থনৈতিক স্বার্থ বিবেচনায় এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং জনগণ বিষয়টি উপলব্ধি করবেন বলে আমরা আশাবাদী।
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে বোমা বিস্ফোরণের ঘটনা অত্যন্ত দুঃখজনক মন্তব্য করেছেন ডা. জাহেদ। তিনি জানান, সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে কাজ করছে।
সোমবার রাতে সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের পর থানায় অবস্থান নিয়ে বক্তব্য দেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বোমা হামলার জন্য প্রশাসনকে দায়ী করেন।
সাংবাদিকদের এ-সংক্রান্ত প্রশ্নের জবাবে ডা. জাহেদ বলেন, ‘নাহিদ ইসলামের বক্তব্য সম্পর্কে আমি এটুকু বলব– রাজনৈতিক বক্তব্য বলে এক ধরনের কথা প্রচলিত আছে, সেই রাজনৈতিক বক্তব্যই তিনি দিয়েছেন। সেটা তাঁর অধিকার, তিনি সেটা বলতে পারেন। এমন ঘটনায় সরকারের দায়িত্ব হলো নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা। একইসঙ্গে আমরা একটা রাজনৈতিক দলের প্রধানের মুখ থেকে, যিনি আমাদের গণঅভ্যুত্থানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, আরও দায়িত্বশীল মন্তব্য আশা করি।’
তিনি বলেন, ‘সরকার তদন্ত করবে। ঘটনা তো এখনো ২৪ ঘণ্টাও পার হয়নি। সব সময় যে খুব দ্রুত কাজটা করে ফেলা যাবে, তা নয়। সরকার অবশ্যই গ্রেপ্তারের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে এবং আমরা আশা করি, দ্রুতই তা করবে। একটা প্রক্রিয়া আছে, তদন্ত আছে, নানাভাবে সেই চেষ্টা হবে। সরকার করছে না কি না, সেটা দেখার বিষয় আছে।’
ডা. জাহেদ বলেন, বর্তমান সরকার মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। অতীতের সরকারের মতো ভিন্নমত দমনে বলপ্রয়োগের পথে বর্তমান সরকার হাঁটতে চায় না।

.png)

ঢাকার অদূরে সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে বিস্ফোরণের মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) রাতে তাদের গ্রেপ্তার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
৪ মিনিট আগে
ভারী বর্ষণে কক্সবাজার শহরের অদূরে দরিয়ানগর এলাকায় পাহাড় ধসে নাসিমা আক্তার (২৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় তাঁর স্বামী জসিম উদ্দিন (৪০) ও এক সন্তান গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দরিয়ানগর বড়ছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
কক্সবাজারে টানা ভারী বর্ষণে গত দুদিনে পৃথক পাহাড়ধসের ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় জেলাজুড়ে নতুন করে আরও পাহাড়ধসের শঙ্কা দেখা দিয়েছে।
২০ মিনিট আগে
হামের উপসর্গে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। মঙ্গলবার (০৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৮১৯ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
৩৫ মিনিট আগে