স্ট্রিম প্রতিবেদক

চট্টগ্রাম অঞ্চলের বন্যা পরিস্থিতির রেশ না যেতেই নদনদীর পানি বাড়ছে সিলেট অঞ্চলে। আগামী তিন দিন নদনদীর সমতলে পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। অন্যদিকে, উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের পাঁচ জেলায় স্বল্পমেয়াদী বন্যা হতে পারে।
শুক্রবার (১৭ জুলাই) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী (দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা) মোস্তফা কামাল জিহানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদনদীর পানি সমতল আগামী পাঁচ দিন পর্যন্ত বাড়তে পারে।
এতে বলা হয়, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদনদীর পানি সমতল হ্রাস পেয়েছে। তবে আগামী তিন দিন এসব নদীর পানি সমতল বাড়তে পারে। কিছু স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলার ওসব নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদনদীর পানি সমতল বেড়েছে, যা আগামী পাঁচ দিন অব্যাহত থাকতে পারে। ফলে ব্রহ্মপুত্র-যমুনা নদী কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়া জেলার কিছু স্থানে এসব নদী সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। একইসঙ্গে নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও প্লাবিত হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
সিলেট অঞ্চলের পরিস্থিতি সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে কুশিয়ারা নদী সিলেটের ফেঞ্চুগঞ্জ এবং সুনামগঞ্জের মারকুলি স্টেশনে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, সুরমা নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। তবে উভয় নদীর পানিই আগামী তিন দিন ফের বাড়তে পারে। শনিবার সকাল ৯টা পর্যন্ত আগামী ২৪ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলায় সুরমা-কুশিয়ারা নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি থাকতে পারে স্থিতিশীল।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ফেনী, মুহুরী, গোমতী ও সিলোনিয়া নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। এসব নদীর পানি সমতল আগামী একদিন বৃদ্ধি এবং পরবর্তী দুদিন স্থিতিশীল থাকতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় বিরাজমান সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন বিহার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে।

.png)

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর অনুমোদিত ৩৩৮ এজেন্সিকে সিন্ডিকেট বলে আখ্যা দিয়েছেন অভিবাসন কর্মীদের নিয়ে কাজ করা ১০টি সংগঠন।
১ মিনিট আগে-191c8d-256x144.webp)
জামালপুর সদর উপজেলার লাহাড়িকান্দা এলাকায় বাস ও অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন হতাহত হয়েছেন বলে জানা গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।
১৫ মিনিট আগে
রাশিয়ার আমুর অঞ্চলে একটি নির্মাণাধীন গ্যাস প্রকল্পে পাইপ বিস্ফোরণে রাজবাড়ীর পাংশা উপজেলার আব্দুল কুদ্দুস চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার সন্ধ্যায় তাঁর মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে বলে জানিয়েছেন তারা পরিবারের সদস্য। এছাড়া মনিরুল ইসলাম ওরফে মনির ফকির নামে আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
২৫ মিনিট আগে-a83cd3-256x144.webp)
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (সিডিএম) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক হাফিজ আশরাফুল হকের অপসারণের দাবিতে আমরণ অনশনে বসেছেন শতাধিক শিক্ষার্থী। সোমবার (৩১ আগস্ট) দুপুরে উপাচার্যের কার্যালয়ের সামনে এ কর্মসূচি শুরু করেন তাঁরা।
১ ঘণ্টা আগে