স্ট্রিম সংবাদদাতা

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বন্যার পানিতে ডুবে মো. আশরফ মিয়া ওরফে আসই মিয়া নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকালে উপজেলার টেংরা ইউনিয়নের আকুয়া গ্রামে নিজ বসতঘর থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করেন স্বজনরা। নিহত আশরফ মিয়া ওই গ্রামের বাসিন্দা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে নদীভাঙনের খবর ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে পরিবারের সদস্যরা নিরাপদ আশ্রয়ে চলে যান। এ সময় আশরফ মিয়া ঘরের ভেতরেই থেকে যান। পরে বন্যার পানি দ্রুত বাড়তে থাকায় তিনি বের হতে না পেরে ঘরের ভেতর আটকা পড়েন।
শুক্রবার সকালে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে ঘরের ভেতর বন্যার পানিতে তাঁর ভাসমান মরদেহ দেখতে পান। পরে স্বজনরা মরদেহ উদ্ধার করেন।
টেংরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মতিন মিয়া বন্যার পানিতে ডুবে আশরফ মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

.png)

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং। চিঠিতে চীন-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের প্রশংসা করে ভবিষ্যতে দুই দেশের সহযোগিতা আরও বাড়ানোর আগ্রহের কথা জানিয়েছেন তিনি।
৯ মিনিট আগে
হবিগঞ্জ সদরের খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ মেরামত দেড় মাসেও শেষ না হওয়ায় আবারও ভাঙন দেখা দিয়েছে। উজানের ঢল ও ভারী বর্ষণে নদীর পানি বেড়ে সদর উপজেলার কালীগঞ্জ এলাকায় বাঁধ ভেঙে অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। গতকাল রোববার কালীগঞ্জ এলাকায় বাঁধের মেরামতস্থলে নতুন করে ভেঙে গেছে।
১ ঘণ্টা আগে
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই দিনের সফরে তাঁর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন। শপথ নেওয়ার পর এটিই হবে রাষ্ট্রপতির প্রথম জেলা সফর।
১ ঘণ্টা আগে-d4a7be-256x144.webp)
ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার তিনটি ইউনিয়নের ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। রোববার রাত থেকে পানি বাড়তে শুরু করায় সদর, দক্ষিণ ও মোগড়া ইউনিয়নের কয়েকটি গ্রামের প্রায় ২৫০ হেক্টর ফসলি জমি প্লাবিত হয়।
১ ঘণ্টা আগে