স্ট্রিম সংবাদদাতা

ঢাকার সাভারে তৈরি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান আল মুসলিম গ্রুপের তিনটি কারখানার ১ হাজার ৮৬৮ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। এ ঘটনায় শনিবার (৬ জুন) সকালে রেডিও কলোনি ও উলাইল এলাকার কারখানার সামনে অনেক শ্রমিককে অবস্থান করতে দেখা গেছে।
ছাঁটাইয়ের কারণ হিসেবে ব্যবসায়িক মন্দা ও ক্রয়াদেশ কমে যাওয়ায় দাবি করেছে কারখানা কর্তৃপক্ষ। তবে এ নিয়েও প্রশ্ন তুলে কোনো নোটিশ ছাড়াই ছাঁটাইয়ের অভিযোগ করেছেন শ্রমিকরা।
প্রতিষ্ঠানগুলো মধ্যে উলাইল এলাকায় একেএম নিটওয়্যার লিমিটেড থেকে ১ হাজার ২৮৬ জন, রেডিও কলোনি এলাকায় প্যাসিফিক ব্লু জিন্স ওয়ারের ৫২৯ ও আশুলিয়ার আল-মুসলিম অ্যাপারেলস থেকে ৫৩ জন কর্মীকে ছাঁটাই করা হয়েছে।
আল-মুসলিম গ্রুপের উপমহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আবু রায়হান বলেন, ব্যবসায়িক মন্দা ও ক্রয়াদেশ কমে যাওয়ায় শ্রম আইনের ২০ ধারায় এ সব কারখানার থেকে ১ হাজার ৮৬৮ জনকে ছাঁটাই করা হয়েছে। নিয়ম অনুসারে শ্রমিকদের যাবতীয় পাওনা ও বকেয়া পরিশোধ করা হয়েছে।
এদিকে সকালে রেডিও কলোনি ও উলাইল এলাকার দুটি কারখানার সামনে ছাঁটাই শ্রমিকদের অবস্থান করতে দেখা যায়। অনেকে কারখানার ফটকের পাশের দেয়ালে তালিকায় নিজের নাম খুঁজছিলেন। কারখানার সামনে জড়ো হওয়া শ্রমিকরা দাবি করেন, ছাঁটাইয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি শ্রম-আইন যথাযথভাবে মানেনি। ছাঁটাইয়ের কারণ হিসেবে কারখানা কর্তৃপক্ষের দাবি নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা।

সাভারের উলাইল এলাকার কারখানার সুইং সেকশনের শ্রমিক সাব্বির হোসেন বলেন, ‘ঈদের ছুটির আগে আমাদের ২০ দিনের বেতন দেয়। আমাদের কোনো নোটিশ না দিয়া ছাঁটাই করা হইছে। আজকে (শনিবার) শুনি আমার চাকরি নাই। কারখানায় ওভার টাইম করতে হয়, আর এখন তারা বলে কাজ নাই!’
তিন বছর ধরে হেলপার হিসেবে কাজ করা নাজমা আক্তার বলেন, ‘ঈদের ছুটি শেষে সকালে কারখানায় ঢুকার পর তারা (কারখানা কর্তৃপক্ষ) আমার আইডি কার্ড নিয়া গেছে। চাকুরি নাই কইয়া কইছে— মোবাইলে মেসেজ দেখেন গা। বাসায় গিয়া মোবাইলে দেখি কোন মেসেজ নাই।’
একাধিক শ্রমিক নেতা জানান, বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর ২০ ধারা অনুসারে কারখানা কর্তৃপক্ষ শ্রমিক ছাঁটাই করতে পারে। তবে ২১ ধারা অনুসারে, এ ধরনের ছাঁটাইয়ের ক্ষেত্রে কারখানা কর্তৃপক্ষের প্রয়োজন সাপেক্ষে শ্রমিকদের পরবর্তীতে পুনরায় নিয়োগের নিশ্চয়তা দেওয়া হয়নি।
বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন বলেন, বর্তমান পরিস্থিতিতে ছাঁটাই করা শ্রমিকদের বিকল্প কর্মসংস্থান কী হবে, সেটি নিয়ে ভাবা দরকার ছিল। অন্যান্য সেক্টরে সময়ের সঙ্গে সঙ্গে শ্রমিকরা যত দক্ষ হয়ে উঠবেন, তার চাকরির নিশ্চয়তা তত বেশি। কিন্তু গার্মেন্টস সেক্টরে এর উল্টো হয়। এছাড়া যাদের ইনক্রিমেন্ট ও গ্রেড বৃদ্ধি পাওয়ায় বেতন বেড়ে যায়, তাদের ছাঁটাই করা হয়।

.png)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) একটি বাণিজ্যিক ক্যাম্পেইনের ৬০ হাজার টাকা ভেন্যু ফি বিশ্ববিদ্যালয় থেকে মওকুফ করিয়ে নিজে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে এক ছাত্রী হল সংসদের ভিপির (সহসভাপতি) বিরুদ্ধে।
৮ ঘণ্টা আগে
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এক বিচারকের স্বাক্ষর ও সিল জাল করে ভুয়া বিয়ের হলফনামা তৈরির অভিযোগে বরগুনার এক আইনজীবীসহ তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
৯ ঘণ্টা আগে
বাংলা একাডেমির ফোকলোর উপবিভাগের উদ্যোগে দিনব্যাপী ফোকলোর প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হচ্ছে। অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের আগামী ২৮ জুলাইয়ের মধ্যে আবেদন করতে বলা হয়েছে।
৯ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে ওয়াশরুম (শৌচাগার) ব্যবহারকে কেন্দ্র করে ছাত্রদলের এক নেতাকে মারধর ও হুমকির অভিযোগ উঠেছে ইসলামী ছাত্রশিবিরের এক সমর্থকের বিরুদ্ধে। তবে মারধরের অভিযোগ অস্বীকার করে বিষয়টিকে কেবল ‘ধাক্কাধাক্কি ও বাগ্বিতণ্ডা’ বলে দাবি করেছেন অভিযুক্ত শিক্ষার্থী।
৯ ঘণ্টা আগে