স্ট্রিম সংবাদদাতা

নোয়াখালীর বেগমগঞ্জের খানপুর গ্রামে জুবায়ের হোসেন রাকিব (২৩) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এর জেরে রোববার (৩১ মে) সকালে সন্দেহভাজনদের পাঁচটি বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করেছে স্থানীয়রা।
নিহত রাকিব খানপুর গ্রামের সৌদিপ্রবাসী মো. হানিফের ছেলে। শনিবার রাতে তাঁকে পিটিয়ে গুরুতর অবস্থায় ফেলে যায় দুর্বৃত্তরা। পরে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, রাকিবের স্বজন ও উত্তেজিত জনতা সকালে সন্দেহভাজনদের বাড়িতে হামলা চালায়। খবর পেয়ে দুপুর ১২টার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই এলাকায় অবস্থান নেন। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, তিন-চার দিন আগে তুচ্ছ ঘটনায় রাকিবের চাচাতো ভাইয়ের ছেলের সঙ্গে স্থানীয় এক দোকানদারের কথা-কাটাকাটি হয়। বিষয়টি মীমাংসা করতে শনিবার রাতে পাকমুন্সিরহাট বাজারে উভয়পক্ষের লোকজন জড়ো হয়। ওই সময় এলাকার লোকজন রাকিবকে সেখান থেকে চলে যেতে বলেন। পরে তিনি ছোট ভাই রিমনকে সঙ্গে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন।
তারা আরও জানায়, পাকমুন্সিরহাট বাজারের একটি অন্ধকার স্থানে পৌঁছালে দুর্বৃত্তরা রাকিবের ওপর হামলা চালায়। লোহার রড দিয়ে তাঁর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করা হয়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হামলা সময় ভাইকে বাঁচাতে গেলে ছোট ভাই রিমনকেও পিটিয়ে আহত করা হয়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, হত্যাকাণ্ডের জেরে পাঁচটি ঘরে অগ্নিসংযোগ করা হয়েছে। এর মধ্যে দুটি ঘর পুরোপুরি পুড়ে গেছে। আর তিনটি ঘর আংশিক পুড়েছে। দুই ঘটনায়ই পুলিশ তদন্ত শুরু করেছে।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৪ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১৩ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৪ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৫ ঘণ্টা আগে