রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ১৭: ১৮
নিহত প্রাণের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক রবিউল আলম রাজু ও সংবাদ দিগন্তের সাংবাদিক সাকিবুল হাসান। ছবি : সংগৃহীত
নিহত প্রাণের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক রবিউল আলম রাজু ও সংবাদ দিগন্তের সাংবাদিক সাকিবুল হাসান। ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরায় বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনাল ম্যাচ দেখে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোররাতে উত্তরা ৩ নম্বর সেক্টরের জসিমউদ্দীন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন প্রাণের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক রবিউল আলম রাজু ও সংবাদ দিগন্তের সাংবাদিক সাকিবুল হাসান। সাকিবুল হাসান উত্তরা প্রেসক্লাবের অর্থ সম্পাদক এবং রবিউল আলম রাজু আপ্যায়ন সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলের ইংল্যান্ড-আর্জেন্টিনা সেমিফাইনাল ম্যাচ দেখে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন তাঁরা। পথে উত্তরা ৩ নম্বর সেক্টরের জসিমউদ্দীন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি অজ্ঞাত যান তাদের মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে প্রথমে উত্তরার একটি হাসপাতালে নিয়ে যান। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর স্ট্রিমকে বলেন, ‘স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে একটি অপমৃত্যু মামলা করে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত যান ও চালককে শনাক্তের চেষ্টা চলছে।’

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত