স্ট্রিম প্রতিবেদক

জাতিসংঘের সদর দপ্তরে পুলিশ প্রধানদের সম্মেলন ‘ইউএন-কপস ২০২৬’-এ অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক গেছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরসহ পাঁচ সদস্যের দল।
শনিবার (৪ জুলাই) রাত দেড়টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তারা।
রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই দিনব্যাপী এ সম্মেলন আগামী ৭ ও ৮ জুলাই অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনে ‘জাতিসংঘ পুলিশের ভবিষ্যৎ রূপরেখা’, ‘জাতিসংঘ পুলিশিংয়ে উদ্ভাবন ও নতুন প্রযুক্তি’ এবং ‘আন্তঃদেশীয় চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি’— এই তিনটি বিষয়ে প্লেনারি আলোচনা হবে।
প্রতিনিধিদলে স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি ছাড়া রয়েছেন অতিরিক্ত আইজি খোন্দকার রফিকুল ইসলাম এবং অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল-মামুন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, নিউ ইয়র্ক সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের অপারেশনাল সাপোর্টবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে, পিস অপারেশনসবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জঁ-পিয়েরে লাক্রোয়া এবং পলিটিক্যাল ও পিস বিল্ডিংবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি এ. ডিকার্লোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এ ছাড়া বিভিন্ন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও তাঁর বৈঠকের কথা রয়েছে।
এসব বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান, বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ ও সক্ষমতা বৃদ্ধি, বিশেষায়িত পুলিশ ইউনিট মোতায়েন, শান্তিরক্ষা কার্যক্রমের ভবিষ্যৎ অগ্রাধিকার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে পুলিশ পাঠানো অন্যতম শীর্ষ দেশ বাংলাদেশ। সংশ্লিষ্টরা বলছেন, এই সম্মেলনে সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ পুলিশের পেশাগত সক্ষমতা, নেতৃত্ব এবং শান্তিরক্ষা কার্যক্রমে অবদানকে আরও সুদৃঢ় ও দৃশ্যমান করবে।
সফর শেষে আগামী ১২ জুলাই এই দলের দেশে ফেরার কথা রয়েছে।

.png)

ফেনীর ফুলগাজীতে জাতীয়তাবাদী ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে তিন বছর আগে মারা যাওয়া ব্যক্তিকে। কমিটির আরেক সহ-সভাপতির বয়স বর্তমানে ৬৫ বছর বলে জানা গেছে। তারা দুজনই দুটি ইউনিয়ন ছাত্রদলের কমিটিতে থাকা নেতার বাবা। এছাড়া কমিটির একজন সদস্য ছাত্রলীগের রাজনীতি সক্রিয় ছিলেন।
১ ঘণ্টা আগে
চিকিৎসার জন্য ভারতে গিয়ে আর দেশে ফেরা হলো না কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্তের। কলকাতার একটি হোটেলে আগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন তাঁর স্ত্রী, দুই বছর বয়সী শিশু ও শ্বশুর। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ২টার দিকে শহরের ঘিঞ্জি এলাকা নিউমার্কেট সংলগ্ন ফ্রি স্কুল স্ট্রিটের হোটেল শিখা ইনে ভয়াবহ আগুন লাগে।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সালিস বৈঠকে এক গৃহবধূকে জুতাপেটা করা হয়েছে। পরকীয়ার অভিযোগে ওই নারীকে জুতাপেটা করেন মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন। গত সোমবার বিকেলে ইউনিয়নের একটি গ্রামে সালিস বৈঠকে এ ঘটনা ঘটে। তবে গতকাল মঙ্গলবার ওই ঘটনার একটা ভিডিও ফেসবুকে ভাইরাল হয়।
২ ঘণ্টা আগে
ফরিদপুরের বোয়ালমারীতে বাস খাদে পড়ার দুই দিন পর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। হাফিজুর রহমান (২৮) নামে ওই যুবকের লাশ বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে সড়কের পাশের খাদটিতে ভেসে ওঠে।
৩ ঘণ্টা আগে