স্ট্রিম প্রতিবেদক

দেশে সৌরবিদ্যুতের ব্যাপক প্রসারে প্রয়োজনীয় নীতি সহায়তা দেওয়ার লক্ষ্যে কাজ করছে সরকার। বৃহস্পতিবার (৭ মে) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বিদ্যুৎ, জ্বালানি ও ইনফ্রাস্ট্রাকচার এক্সপো ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অগ্রাধিকার দিচ্ছে। সরকার যদি কোনো খাতকে যথাযথ নীতি সহায়তা দেয়, তবে সেখানে বিপ্লব ঘটানো সম্ভব। আশির দশকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান নীতি সহায়তা দিয়ে তৈরি পোশাক খাতের পাশে থাকায় এ খাতে যেমন সাফল্য এসেছে, সৌরবিদ্যুৎ খাতেও তেমন বিপ্লব ঘটানো সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
সৌরবিদ্যুৎ খাতের বিনিয়োগকারীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘যদি আপনাদের যথাযথ নীতি সহায়তা দেওয়া হয় এবং নিয়মকানুনগুলো আরও শিথিল করা যায়, তবে আপনারাও সফল হতে পারবেন।’ তিনি জানান, ইনভার্টার ও ফ্রেমের মতো সরঞ্জাম আমদানিতে একটি সহজ ও কার্যকর কর কাঠামো তৈরির কাজ চলছে, যাতে উদ্যোক্তারা সহজে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে পারেন।
ইকবাল হাসান মাহমুদ আরও বলেন, ব্যাটারি স্টোরেজ ব্যবস্থায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ কেবল দিনের বেলা বিদ্যুৎ উৎপাদন যথেষ্ট নয়, রাতে ব্যবহারের জন্য এই প্রযুক্তি বড় ভূমিকা রাখবে। এ ছাড়া সরকার এমন একটি নীতিমালা করতে চায় যাতে উদ্যোক্তাদের করের চাপ কমে। আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলেও তিনি জানান।
শহরের প্রতিটি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়ার নির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, এতে বেসরকারি উদ্যোক্তা ও ভবন মালিক উভয়ই লাভবান হবেন। অনুষ্ঠানে স্রেডার চেয়ারম্যান মুজাফফর আহমেদসহ বিভিন্ন খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী এই প্রদর্শনীতে ১২টি দেশের ১৪০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এবং এটি আগামীকাল শনিবার পর্যন্ত চলবে।

.png)

চট্টগ্রামের হাটহাজারীতে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর নির্মাণাধীন বহুতল ভবনে হামলার পর কাজ বন্ধ রাখতে মোবাইল ফোনে হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার রাতে বায়েজিদ থানা এলাকা থেকে আসিফ (২৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গতকাল রোববার বিকেলে একটি মামলা করেন ভুক্তভোগী চাল ব্যবসায়ী।
৩ মিনিট আগে
হামের উপসর্গে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৯৯২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আগামীকাল মঙ্গলবার ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) কমিশনররা। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সোমবার (২৭ জুলাই) নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে একটি বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজন অটোরিকশা চালক নিহত হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার সকাল ৭টা থেকে টানা ৭ ঘণ্টা ধরে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর-আকবরনগর এলাকায় এ সংঘর্ষ চলে।
৩ ঘণ্টা আগে