স্ট্রিম সংবাদদাতা

পাবনার সুজানগরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এক কনস্টেবল আহত হয়েছেন। পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার মথুরাপুর এলাকার দোপপাড়ায় এই হামলা হয়। পাবনার পুলিশ সুপার ছুফি উল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।
হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন—সুজানগর থানার ওসি মোজাফফর হোসেন ও কনস্টেবল সবুজ। তারা বর্তমানে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানিয়েছে, বুধবার মধ্যরাতে বিশ্বকাপের খেলা উদযাপনের সুযোগে আওয়ামী লীগের উপজেলা সভাপতি আব্দুল ওহাবের নেতৃত্বে মিছিল ও নাশকতার পরিকল্পনার তথ্য পায় থানা। পরে দুটি গাড়িতে পুলিশের টহল দল মথুরাপুরের দোপপাড়া এলাকায় যায়।
তারা আরও জানায়, পুলিশ সদস্যদের দেখে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী ও সমর্থক দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা পুলিশের দুটি গাড়িই ভাঙচুর করে। এ সময় আহত হন ওসিসহ দুই সদস্য।
আওয়ামী লীগের সুজানগর উপজেলা শাখার সভাপতি আব্দুল ওহাব উপস্থিতি থেকে হামলায় নেতৃত্ব দেন বলেও জানিয়েছে পুলিশ।
সুজানগর পুলিশের এক কর্মকর্তা জানান, টহল দলে ১০-১৫ পুলিশ সদস্য ছিলেন। তারা আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীকে একত্র হতে দেখে এগিয়ে যান। ওই সময় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আরও কয়েকশ মানুষ ডেকে হামলা করা হয়।
তবে অভিযোগ ভিত্তিহীন দাবি করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব বলেন, ‘পুলিশের অভিযানের কারণে আমি নিজেই এলাকায় যেতে পারি না। সেখানে উপস্থিত থাকার প্রশ্নই আসে না। আমি যতটুকু জেনেছি, রাতে খেলা দেখার পর স্থানীয় যুবকেরা সেখানে খিচুড়ি রান্না করে খাচ্ছিলেন। পুলিশ গিয়ে ১০-১৫ জনকে আটক করলে স্থানীয়রা বেরিয়ে এসে তাদের ছাড়িয়ে নেয়। ওই সময় ধস্তাধস্তিতে পুলিশের গাড়িতে আঘাত লাগে এবং দুজন সদস্য আহত হন।
এ বিষয়ে পাবনার পুলিশ সুপার ছুফি উল্লাহ বলেন, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

.png)

সব গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের জন্য সুবিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ছাড়া ব্যক্তি পর্যায়ে বিচারপ্রক্রিয়া চলমান থাকলেও ফ্যাসিবাদী শেখ হাসিনা এবং তার দলের রাজনৈতিক ভূমিকারও বিচার নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
২৩ মিনিট আগে
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গুমের ঘটনায় জড়িত অপরাধী যত বড় ক্ষমতাবানই হোক না কেন তাকে বিচারের মুখোমুখি করা হবে। তিনি বলেছেন, স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না। প্রতিটি গুমের ঘটনায় জড়িতদের বিচার করা হবে। আইনের সর্বোচ্চ শাস্তি তাদের পেতেই হবে।
১ ঘণ্টা আগে
নরসিংদীর মাধবদীতে অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জোনাল অফিস ঘেরাও করেছে শ্রমিকরা। এ সময় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন তারা। নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে রোববার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রায় ২ ঘণ্টা উপজেলার শেখেরচর এলাকায় এই অবরোধ চলে।
১ ঘণ্টা আগে-7d6fe4-256x144.webp)
ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্যে সরকারকে দীর্ঘমেয়াদে উচ্চাভিলাষী হতে হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিশ্বের জন্য আমরা দ্বার উন্মুক্ত করতে চাই। এটি শুধু লজিস্টিক হাব নয়, সব রকমের বিনিয়োগের জন্য।
২ ঘণ্টা আগে-7d6fe4-256x144.webp)