স্ট্রিম প্রতিবেদক

তিন পার্বত্য জেলায় আকস্মিক বন্যা ও ভূমিধস মোকাবিলায় জরুরি যোগাযোগের জন্য দুটি বিশেষ মোবাইল নম্বরসহ সার্বক্ষণিক নিয়ন্ত্রণকক্ষ চালু করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার (৯ জুলাই) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, যেকোনো জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক যোগাযোগের জন্য মন্ত্রণালয়ের দুজন দায়িত্বশীল কর্মকর্তার মোবাইল নম্বর প্রকাশ করা হয়েছে।
জরুরি যোগাযোগের নম্বর দুটি হলো—
উপসচিব মোঙ্গল চন্দ্র পাল: ০১৭১২-৮৪০৮৩৭
প্রশাসনিক কর্মকর্তা মো. আজিজুল ইসলাম: ০১৭২৬-০০৭৬৯৩
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, তিন পার্বত্য জেলার বর্তমান বন্যা ও দুর্যোগ পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও কাজের সমন্বয়ের জন্য মন্ত্রণালয়ে এই নিয়ন্ত্রণকক্ষ চালু রাখা হয়েছে। দুর্যোগকবলিত এলাকার যেকোনো নাগরিক বা স্থানীয় প্রশাসন সরাসরি এই নম্বরগুলোতে যোগাযোগ করতে পারবেন।
এদিকে চট্টগ্রাম বিভাগে গত পাঁচ দিনের অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের দুর্যোগে এ পর্যন্ত ৩০ জনের মৃত্যুর তথ্য দিয়েছে সরকার। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণকক্ষটি সার্বক্ষণিক সক্রিয় থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

.png)
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৯ বছর বয়সী শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতন ও মারধরের অভিযোগে রাকিবুল হাসান মিরাজ (১৯) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার সিন্দুরখান রোডের জামিয়া ইসলামিয়া বালক-বালিকা মাদ্রাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
১৫ মিনিট আগে
পিরোজপুরের জিয়ানগরে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে একই পরিবারের তিন সদস্যকে অচেতন করে চুরির অভিযোগ উঠেছে। রোববার (২৩ আগস্ট) ভোররাতে উপজেলার চাড়খালী গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহ নগরীর একটি পশু চিকিৎসাকেন্দ্রে ঢুকে চিকিৎসককে মারধরের ঘটনায় আফরিন রশিদ সেঁজুতি নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে-e7015a-256x144.webp)
জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকায় ঢাকায় নেওয়ার পথে একটি পিকআপ ভর্তি প্রায় ৯৫০ কেজি ঘোড়ার মাংস জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় পিকআপের চালক ও হেলপারসহ পাঁচজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন ও মাংসগুলো মাটিচাপা দেওয়া হয়।
২ ঘণ্টা আগে