ভোট নজরদারিতে ৫৬ হাজার দেশি-বিদেশি পর্যবেক্ষক: ইসিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে স্বচ্ছতা নিশ্চিতে দেশি-বিদেশি প্রায় ৫৬ হাজার পর্যবেক্ষক মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শ্যামপুরে ট্রাকের ধাক্কায় শিক্ষার্থী নিহতরাজধানীর শ্যামপুর পশ্চিম জুরাইন এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তাজওয়ার রহমান অর্ক (২২) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি ড্যাফোডিল পলিটেকনিক ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
সম্পর্ক সুদৃঢ় করতে চট্টগ্রাম বন্দর পরিদর্শন মার্কিন রাষ্ট্রদূতেরবাণিজ্যিক সহযোগিতা জোরদার এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
পোস্টাল ব্যালটে ভোট দিলেন চার লাখ প্রবাসীপোস্টাল ব্যালটে এখন পর্যন্ত চার লাখ পাঁচ হাজার ১৬৪ জন প্রবাসী বাংলাদেশি ভোট দিয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে পাঠানো এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা বলা হয়েছে।
দখলবাজি ও গুন্ডামির রাজনীতির বিরুদ্ধে মামুনুল হকের ‘জাগরণী পদযাত্রা’খেলাফতে মজলিশের আমির ও ঢাকা–১৩ আসনের রিকশা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মামুনুল হকের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো ‘জাগরণী পদযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে।
যশোরকে ডিজিটাল হাব হিসেবে গড়ার উদ্যোগ অব্যাহত থাকবে: ফয়েজ তৈয়্যবযশোরকে একটি আধুনিক ডিজিটাল সিটি ও টেক সিটি হিসেবে গড়ে তোলার জন্য সরকারের পরিকল্পিত ও ধারাবাহিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
ঈদের পর বইমেলা করার দাবি প্রকাশকদেরঅমর একুশে বইমেলা ২০২৬ পবিত্র রমজান মাসের পরিবর্তে ঈদুল ফিতরের পর আয়োজন করার দাবি জানিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি।
জাহাঙ্গীরনগরে শিবিরের আংশিক কমিটি, ছাত্রত্ব নেই সভাপতিরইসলামী ছাত্রশিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার ২০২৬ সেশনের দুই সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন দর্শন বিভাগের ৪৭তম ব্যাচের (২০১৭-১৮ সেশন) মোস্তাফিজুর রহমান এবং সেক্রেটারি হয়েছেন ইংরেজি বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী ও জাকসুর সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল
ছাদখোলা বাসে বিপিএল চ্যাম্পিয়নরা, রাবিতে শিক্ষার্থীদের বাঁধভাঙা উল্লাসবিপিএল দ্বাদশ আসরের শিরোপা জয়ের আনন্দ ছড়িয়েছে শিক্ষাঙ্গনেও। ছাদখোলা বাসে ট্রফিসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে চ্যাম্পিয়ন ‘রাজশাহী ওয়ারিয়র্স’কে শিক্ষার্থীরা রাজকীয় সংবর্ধনা দেয়। এ সময় খেলোয়াড়দের একঝলক দেখতে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সশস্ত্র বাহিনীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকঅবাধ নির্বাচন নিশ্চিতে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
সংসদ নির্বাচন ও গণভোট: তিন দিনের ছুটির প্রজ্ঞাপনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি বুধ ও বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে: প্রধান উপদেষ্টাউত্তরাঞ্চলের মানুষের জন্য আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নীলফামারীতে এক হাজার শয্যার চিকিৎসাকেন্দ্র গড়ে তোলা হচ্ছে। বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল’ নামে এই প্রকল্প একনেক সভায় অনুমোদন পেয়েছে।
ঢাকা-১৮ আসনে নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ এনসিপি প্রার্থী আরিফুলেরনিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ঢাকা-১৮ আসনে জামায়াত-এনসিপি ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থী মো. আরিফুল ইসলাম। আজ সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে উত্তরার বিএনএস সেন্টারে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ শঙ্কা প্রকাশ করেন তিনি।
পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু: এসআইকে কান ধরিয়ে হেনস্তারাজশাহীর পুঠিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর পর পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখে স্থানীয় উত্তেজিত জনতা। গত রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পোল্লাপুকুর এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) অবরুদ্ধ করে রাখা হয়।
দেশে শুরু হলো পোস্টাল ব্যালট বিতরণদেশের ভেতরে পোস্টাল ব্যালট বিতরণ শুরু হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ। তিনি বলেন, সরকারি চাকরিজীবী, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী ও আইনি হেফাজতে থাকা নিবন্ধিত ভোটার– এই তিন শ্রেণির মানুষের হাতে সোমবার থেকে পোস্টাল ব্যালট দেওয়া হচ্ছে।
মাঠে খেলতে আসায় কানে ধরিয়ে উঠবস: ক্ষমা চেয়ে পদত্যাগের সিদ্ধান্ত সর্বমিত্রেরগতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠের দক্ষিণ-পূর্ব কোনায় প্রায় ৩০ জন কিশোর-তরুণ সারিতে দাঁড়িয়ে কান ধরে উঠবস করছেন। তাঁদের সামনে একটি লাঠি হাতে দাঁড়িয়ে আছেন সর্বমিত্র চাকমা।
১০০ উপজেলায় আইসিটি সেবা ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পের আওতায় দেশের ১০০টি উপজেলায় ‘উপজেলা সেবা ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র’ উদ্বোধন করা হয়েছে।