খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানে শোকবইয়ে সই মাওলানা ফজলুর রহমানেরসাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশনে রাখা শোকবইয়ে সই করেছেন মাওলানা ফজলুর রহমান।
আনিসুল হকের ৩ গাড়িসহ সম্পদ ক্রোকের আদেশসাবেক আইনমন্ত্রী আনিসুল হকের মালিকানাধীন ৪ কোটি ৬২ লাখ টাকা মূল্যের তিনটি গাড়ি ও ১ কোটি ৬৩ লাখ টাকা মূল্যের ১৭ বিঘা বা ৫৮৪ দশমিক ৫৩ শতাংশ জমি জব্দের (ক্রোক) আদেশ দিয়েছেন আদালত।
৭০% মানুষ বিএনপিকে ভোট দিতে চায়: ইএএসডির জরিপআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৭০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে চায়। আর জামায়াতে ইসলামীর পক্ষে এই জনমত ১৯ শতাংশ। বেসরকারি সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্টের (ইএএসডি) চালানোর জনমত জরিপে এমনটাই উঠে এসেছে।
যাচাই ছাড়া সংবাদ প্রকাশে সুপ্রিম কোর্টের সতর্কবার্তাসুপ্রিম কোর্ট সংক্রান্ত সংবাদ যাচাই-বাছাই ছাড়া প্রকাশ না করার কঠোর নির্দেশনা দিয়েছে প্রশাসন। সোমবার (৫ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাচাই ছাড়া সংবাদ প্রকাশ কেবল বিভ্রান্তিই ছড়ায় না, এটি আদালত অবমাননার শামিল। ভবিষ্যতে এমন হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
খোঁজ নিয়েছি, সুরভী দ্রুত প্রতিকার পাবে: আইন উপদেষ্টাপ্রতারণার মামলায় মাত্র ১৭ বছর বয়সী জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা হচ্ছে। তবে এ বিষয়ে খোঁজখবর নিয়েছেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
২০ বোতল মদসহ আটক জাবি শিক্ষার্থীকে বহিষ্কারফজলে আজওয়াদ মীর মশাররফ হোসেন হলের আবাসিক ছাত্র। তবে তিনি নিজ হলে না থেকে অবৈধভাবে কাজী নজরুল ইসলাম হলের ৭২৩ নম্বর কক্ষে অবস্থান করছিলেন। তিনি গত হল সংসদ নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে সমাজসেবা সম্পাদক পদে নির্বাচনে অংশ নেন।
মাদুরোকে আটকের ঘটনায় বাংলাদেশের উদ্বেগভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। সোমবার (৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য দেওয়া হয়েছে।
রায়েরবাজারে দাফন ৮ জুলাই শহীদের পরিচয় শনাক্তরাজধানীর রায়েরবাজার কবরস্থানে অজ্ঞাত পরিচয়ে দাফন করা জুলাই গণ-অভ্যুত্থানে ১১৪ শহিদের মরদেহের মধ্যে আটজনের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীরপ্রতীক।
জুলাইযোদ্ধা সুরভী রিমান্ডে, গাজীপুরে বিক্ষোভব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আলোচিত জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীকে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটনের লক্ষ্যে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (৫ জানুয়ারি) আদালতের বিচারক এই আদেশ দেন।
শৈত্যপ্রবাহের কবলে চুয়াডাঙ্গা, তাপমাত্রা নামতে পারে ৭ ডিগ্রিতেএকদিনের ব্যবধানে চুয়াডাঙ্গার ওপর দিয়ে আবারও বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এর মধ্যেই আবার শৈত্যপ্রবাহের আশঙ্কা করছে আবহাওয়া কার্যালয়। এতে সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে।
হাদি হত্যা মামলার চার্জশিট ৭ জানুয়ারি: স্বরাষ্ট্র সচিবইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আগামী ৭ জানুয়ারি চূড়ান্ত চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি।
বাংলাদেশে আইপিএলের সব খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার ইস্যুতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলা ও এ সংক্রান্ত অনুষ্ঠান বাংলাদেশে প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। সোমবার (৫ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ–সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।
নির্বাচন বানচালের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টাআসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বানচালের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
জাবির আবাসিক হল থেকে ২১ বোতল বিদেশি মদ উদ্ধারজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের একটি কক্ষ থেকে ২১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে হল প্রশাসন। রোববার (৪ জানুয়ারি) রাত ৯টার দিকে ওই হলের ৭২৩ নম্বর কক্ষে অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়।
একই দিনে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চ্যালেঞ্জ করে রিটএকই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য নির্বাচন কমিশন ঘোষিত তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিট আবেদনে গত ১১ ডিসেম্বর ঘোষিত ওই তফসিলের কার্যকারিতা স্থগিত চাওয়ার পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে।
ঢাকা-২০ আসনে সবচেয়ে ধনাঢ্য বিএনপি প্রার্থী, বাৎসরিক আয় অর্ধকোটির বেশিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ (ধামরাই) আসনে বিএনপি, জামায়াত, এনসিপি ও স্বতন্ত্রসহ প্রার্থী হয়েছেন ছয়জন। এরমধ্যে হেভিওয়েট প্রার্থী হিসেবে আলোচনায় থাকা বিএনপি ও এনসিপি প্রার্থীদের স্থায়ী ঠিকানা ধামরাইয়ে হলেও তাদের বর্তমান বসবাসের ঠিকানা রাজধানী শহরে।
ফরিদপুর-৪ আসনের সীমানা নিয়ে হাইকোর্টের রায় বহাল: ইসির আবেদন আপিলে খারিজফরিদপুর-৪ সংসদীয় আসনের সীমানা আগের অবস্থায় ফিরিয়ে দিয়ে গেজেট প্রকাশের বিষয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। এর ফলে ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়ন ফরিদপুর-৪ আসনেই থাকছে।