ফের বাড়ল মূল্যস্ফীতি, চাপে নিম্ন ও মধ্য আয়ের মানুষখাদ্যপণ্য ও জীবনযাত্রার ব্যয় যেমন বাড়ছে, তেমনি বাড়ছে মূল্যস্ফীতিও। টানা দুই মাস ধরে মূল্যস্ফীতির পারদ ঊর্ধ্বমুখী। অর্থাৎ মানুষের জীবনযাত্রার ব্যয় যে হারে বাড়ছে, সেই অনুযায়ী বাড়ছে না আয়। এতে চাপে পড়তে হচ্ছে নিম্ন ও মধ্য আয়ের মানুষদের।
‘জনগণই ঠিক করবে দেশে আর কোনো ফ্যাসিস্ট তৈরি হবে কিনা’: আলী রীয়াজভবিষ্যতে শেখ হাসিনার মতো আর কোনো ফ্যাসিস্ট তৈরি হবে কি না, তা জনগণই গণভোটের মাধ্যমে ঠিক করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. আলী রীয়াজ। তিনি বলেন, দেশের আগামী ৫০ বছরের পথরেখা এই ভোটের মাধ্যমেই নির্ধারিত হবে।
তারেক রহমানের সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। উপাচার্যের দপ্তর জানিয়েছে, সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
যৌথ নদী কমিশনের বাংলাদেশ কমিটি পুনর্গঠন, নেতৃত্বে রিজওয়ানা হাসানযৌথ নদী কমিশনের (জেআরসি) বাংলাদেশ পক্ষের কমিটি পুনর্গঠন করা হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর গ্রিন রোডের পানি ভবনে পুনর্গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।
পাবনা-১ ও ২ আসনের সীমানা: ইসির সংশোধিত গেজেট স্থগিত করল আপিল বিভাগপাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত নির্বাচন কমিশনের (ইসি) সংশোধিত গেজেট স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সোমবার (৫ জানুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।
যশোরে ফের একজনকে প্রকাশ্যে গুলি করে হত্যাযশোরে আবারও এক ব্যক্তিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাঁর নাম রানা প্রতাপ (৪৫)। আজ সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে মণিরামপুর উপজেলার কপালিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী প্রচারণায় মানা ইসিরআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগে কোনো রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী কিংবা তাঁদের পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না বলে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সুন্দরবনে পর্যটনবাহী সব নৌযান চলাচল বন্ধ, দুর্ভোগসুন্দরবনে পর্যটনবাহী প্রায় ৪ শ জালিবোটসহ লঞ্চ, ট্রলার চলাচল বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ। দেশি-বিদেশি পর্যটক ফিরে যাচ্ছেন।
এ সরকারের আমলে চালু হচ্ছে না শাহজালালের তৃতীয় টার্মিনাল: বিমান উপদেষ্টাঅন্তর্বর্তী সরকারের আমলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করা সম্ভব নয় বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
অবশেষে জামিন পেলেন জুলাইযোদ্ধা সুরভীচাঁদাবাজির মামলায় জামিন পেয়েছেন জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে অতিরিক্ত জেলা দায়রা জজ-১ এর বিচারক অমিত কুমার দে তাঁকে চার সপ্তাহের জামিন মঞ্জুর করেন।
দুর্নীতির অনুসন্ধান: বিআইডব্লিউটিসি চেয়ারম্যান সলিম উল্লাহর দেশত্যাগে নিষেধাজ্ঞাঅনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান ও সরকারের অতিরিক্ত সচিব সলিম উল্লাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
প্রার্থিতার জন্য আপিল তাসনিম জারার, লড়াইয়ে আশাবাদীআসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্দিষ্ট বুথে তাঁর পক্ষে আবেদন জমা দেন আইনজীবী আরমান হোসেন।
খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানে শোকবইয়ে সই মাওলানা ফজলুর রহমানেরসাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশনে রাখা শোকবইয়ে সই করেছেন মাওলানা ফজলুর রহমান।
আনিসুল হকের ৩ গাড়িসহ সম্পদ ক্রোকের আদেশসাবেক আইনমন্ত্রী আনিসুল হকের মালিকানাধীন ৪ কোটি ৬২ লাখ টাকা মূল্যের তিনটি গাড়ি ও ১ কোটি ৬৩ লাখ টাকা মূল্যের ১৭ বিঘা বা ৫৮৪ দশমিক ৫৩ শতাংশ জমি জব্দের (ক্রোক) আদেশ দিয়েছেন আদালত।
৭০% মানুষ বিএনপিকে ভোট দিতে চায়: ইএএসডির জরিপআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৭০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে চায়। আর জামায়াতে ইসলামীর পক্ষে এই জনমত ১৯ শতাংশ। বেসরকারি সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্টের (ইএএসডি) চালানোর জনমত জরিপে এমনটাই উঠে এসেছে।
যাচাই ছাড়া সংবাদ প্রকাশে সুপ্রিম কোর্টের সতর্কবার্তাসুপ্রিম কোর্ট সংক্রান্ত সংবাদ যাচাই-বাছাই ছাড়া প্রকাশ না করার কঠোর নির্দেশনা দিয়েছে প্রশাসন। সোমবার (৫ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাচাই ছাড়া সংবাদ প্রকাশ কেবল বিভ্রান্তিই ছড়ায় না, এটি আদালত অবমাননার শামিল। ভবিষ্যতে এমন হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
খোঁজ নিয়েছি, সুরভী দ্রুত প্রতিকার পাবে: আইন উপদেষ্টাপ্রতারণার মামলায় মাত্র ১৭ বছর বয়সী জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা হচ্ছে। তবে এ বিষয়ে খোঁজখবর নিয়েছেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।