বিএনপি নেতার ঘরে আগুন, বাঁচানো গেল না স্মৃতিকেওবাঁচানো গেল না ১৭ বছর বয়সী সালমা আক্তার স্মৃতিকে। শরীরে ৯০ শতাংশ দগ্ধ নিয়ে তিনি রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
বুলেটপ্রুফ বাসে সমাবেশ স্থলে যাবেন তারেক রহমানপূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাচলের ৩০০ ফিট এলাকার সংবর্ধনা অনুষ্ঠানস্থলে যাবেন বুলেটপ্রুফ বাসে।
সিলেটে পৌঁছেছেন তারেক রহমানসিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করেছে তারেক রহমানকে বহনকারী বিমান। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৯ মিনিটে বিমানটি অবতরণ করে।
তারেক রহমানের প্রত্যাবর্তন: বিমানবন্দর এলাকায় নিরাপত্তা জোরদারতারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা থেকেই পুরো বিমানবন্দর এলাকা কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়।
কিছুক্ষণের মধ্যে সিলেটে অবতরণ করবে তারেক রহমানকে বহনকারী বিমানদীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে আজ দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বহনকারী বিমানটি অবতরণের কথা রয়েছে।
কয়েক ঘণ্টার মধ্যে দেশের মাটিতে পা রাখবেন তারেক রহমানআর মাত্র কয়েক ঘণ্টার পরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটি বাংলাদেশে পৌঁছাবে। প্রায় ১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান। এই যাত্রায় তার সঙ্গে আছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগপ্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। তিনি প্রতিমন্ত্রী পদমর্যাদায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অনুশীলনের দায়িত্বে ছিলেন।
বড়দিন ও তারেক রহমানের প্রত্যাবর্তন: রাজধানীতে ৬ স্তরের নিরাপত্তাবৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। একই দিনে দেশে ফিরছেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান।
পোস্টাল ভোটের নিবন্ধনের সময় বাড়ল, শেষ ৩১ ডিসেম্বরবাংলাদেশ নির্বাচন কমিশন পোস্টাল ভোটের নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের অধ্যাদেশ অনুমোদনধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার আরও কঠোরভাবে নিয়ন্ত্রণে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বুধবার অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের প্রস্তাবিত অধ্যাদেশটি অনুমোদিত হয়।
ভোলায় ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যাভোলায় ছাত্রদল নেতা সিফাত হাওলাদারকে (২১) কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত সিফাত সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি ছিলেন। তিনি বিএনপির যুগ্ম সম্পাদক ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সম্পাদক ক্লোজার বাজার এলাকার বাসিন্দা আলাউদ্দিন হাওলাদারের ছেলে।
প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা ২ জানুয়ারি, প্রবেশপত্র মিলবে শনিবার থেকেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক’ পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। আবেদনকারীদের নিজ নিজ জেলায় এই পরীক্ষা নেওয়া হবে।
ককটেল বিস্ফোরণে ডেকোরেশন কর্মী সিয়াম নিহত, মামলা প্রক্রিয়াধীনরাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের সামনে শক্তিশালী ককটেল বিস্ফোরণের ঘটনায় একজন যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম সিয়াম (২৩)।
সরকারি সেবা পেতে ঘুষ: শীর্ষে নোয়াখালী, এরপর কুমিল্লাসরকারি সেবা পেতে গত বছর সবচেয়ে বেশি ঘুষ দেওয়া হয়েছে নোয়াখালী জেলায়। আর সবচেয়ে কম ঘুষ দেওয়া হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক জরিপে এসব তথ্য উঠে এসেছে।
রামপুরায় ২৮ হত্যা মামলা: রাষ্ট্রের ব্যর্থতার দায় বিজিবি কর্মকর্তাদের ঘাড়ে চাপানোর অভিযোগজুলাই অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনাকে রাষ্ট্রের ব্যর্থতা হিসেবে অভিহিত করে সেই দায় ‘নির্দোষ’ বিজিবি কর্মকর্তাদের ওপর চাপানোর অভিযোগ করেছেন আসামিপক্ষের আইনজীবী।
নাগরিক ঐক্যের মান্নার নির্বাচনে অংশগ্রহণ অনিশ্চিতঋণ খেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার করা রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আদালতের এই আদেশের ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাঁর অংশগ্রহণের পথ রুদ্ধ হয়ে গেল বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।
আমদানী নিষিদ্ধ ই-সিগারেট পণ্যের প্রসার ও নিকোটিন পাউচ কারখানার অনুমোদন উদ্বেগজনকদেশে ই-সিগারেট, ভেপ এবং সংশ্লিষ্ট পণ্যের আমদানি নিষিদ্ধ হলেও বাজারে সেগুলোর উপস্থিতি উদ্বেগজনক। বনানীতে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টোব্যাকো কন্ট্রোল অ্যান্ড রিসার্চ সেল (টিসিআরসি) আয়োজিত ‘নিকোটিন পাউচ ও ই-সিগারেট: বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও করণী’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ অভিমত জানিয়েছেন।