জনসভার ২৪ ঘণ্টা আগে পুলিশকে জানাতে হবেত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনসভা করার জন্য প্রার্থীকে ২৪ ঘণ্টা আগে এই ব্যাপারে পুলিশকে অবহিত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
৩০০ আসনে ৬৯ জন রিটার্নিং কর্মকর্তা নিয়োগত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ৬৯ জন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে চারটি আসনে তিনজন রিটার্নিং কর্মকর্তা হিসেবে ইসির নিজস্ব কর্মকর্তাদের রাখা হয়েছে।
ভোট দেখতে দেশি পর্যবেক্ষক সংস্থাগুলোকে ১০ দিনের মধ্যে আবেদনের নির্দেশত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য দেশি সংস্থাগুলোকে ১০ দিনের মধ্যে আবেদন করতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানিয়েছেন।
সংশোধিত আরপিও বৈধ ঘোষণা হাইকোর্টেরজোটে থাকলেও ভোট করতে হবে নিজ দলের প্রতীকেইজোটের শরিক দলের প্রতীক ব্যবহারের সুযোগ বন্ধ করে সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) বহাল রেখেছেন হাইকোর্ট। এতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হয়ে অংশ নিলেও শরিক দলগুলোকে নিজ নিজ প্রতীকেই ভোট করতে হবে।
পার্বত্য অঞ্চলের উন্নয়ন দেশের জন্য অপরিহার্য: উপদেষ্টা সুপ্রদীপ চাকমাপার্বত্য অঞ্চলের উন্নয়ন বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের জন্য অপরিহার্য। এই অঞ্চলের প্রাকৃতিক সম্পদ ও মানুষের জীবনমান রক্ষা করাই সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ৬ দিন, তাঁর স্বামী ৩ দিনের রিমান্ডেরাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যার ঘটনায় গ্রেফতার গৃহকর্মী আয়েশাকে ছয় দিন এবং তাঁর স্বামী রবিউল ইসলাম রাব্বিকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
‘অপমানিত’ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন নির্বাচনের পর পদত্যাগ করতে চাননোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের কাছে ‘অপমানিত’ বোধ করায় আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর মেয়াদের মাঝপথেই পদত্যাগের পরিকল্পনা করছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
নারী-শিশুসহ বিনাবিচারে আটক সব বম নাগরিকের মুক্তির দাবিতে বিবৃতিবান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় 'গণগ্রেপ্তার' হওয়া ৯ নারী, শিশুসহ ৯৪ জন বম নাগরিকের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে নাগরিক সমাজ। এক যৌথ বিবৃতিতে তাঁরা বলেন, কেএনএফ দমনের নামে সমগ্র বম জনগোষ্ঠীর ওপর ‘কালেক্টিভ পানিশমেন্ট’ বা সমষ্টিগত শাস্তি প্রয়োগ করা হচ্ছে।
বাঁচানো গেল না গর্তে পড়া শিশু সাজিদকেরাজশাহীর তানোরে গভীর নলকূপের জন্য খোঁড়া গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধার করা হলেও তাকে বাঁচানো যায়নি। প্রায় ৩২ ঘণ্টা পর আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টার দিকে তাকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
পাঁচটি ব্যাংকের ৯০ শতাংশ ঋণ খেলাপি, ‘ট্রুথ কমিশন’ গঠনের দাবিছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মেয়াদে রাজনৈতিক সিদ্ধান্তে ব্যাংক খাতে ব্যাপক লুটপাট চালানো হয়েছে। এর ফলে ব্যাংক খাতের মোট ঋণের ৩৫ শতাংশই এখন খেলাপি। বিশেষ করে পাঁচটি ব্যাংকের ৯০ শতাংশ ঋণই খেলাপি হয়ে পড়েছে।
তানোরে গর্তে পড়া শিশু সাজিদ ৩২ ঘণ্টা পর উদ্ধাররাজশাহীর তানোরে গভীর নলকূপের জন্য খোঁড়া গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধার করা হয়েছে। প্রায় ৩২ ঘণ্টা পর আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
প্রকৃত গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠার নির্বাচন এটি: সিইসিআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নির্বাচনকে ৫ আগস্ট-পরবর্তী সময়ে দেশে প্রকৃত গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠা এবং কাঙ্ক্ষিত নির্বাচন-সংস্কারের সিদ্ধান্তের নির্বাচন বলে উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
তফসিলের পর রাস্তায় নামলেই কঠোর ব্যবস্থা: প্রেস সচিবতফসিল ঘোষণার পর দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নামলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, গত ১৬ মাসে ২ হাজারের মতো আন্দোলন হয়েছে, সরকার সেখানে যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে।
তফসিল ঘোষণায় ইসিকে প্রধান উপদেষ্টার অভিনন্দনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণায় নির্বাচন কমিশনকে (ইসি) অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি এই ঘোষণাকে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেছেন।
শিশু সাজিদের বাঁচার আশা নেই, বন্ধ করা হয়েছে অক্সিজেনরাজশাহীর তানোরে গভীর নকল কূপের জন্য খোঁড়া গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদের বাঁচার আর আশা নেই। বন্ধ করে দেওয়া হয়েছে সরু গর্তের ভেতর অক্সিজেন সরবরাহ। ৩৫ ফুটের পর গর্তের মাটি জমে যাওয়ায় তার নিচে অক্সিজেন পাঠানোও সম্ভব নয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
গণভোটের ফলের ওপর সংস্কার অনেকটা নির্ভর করছে: রিজওয়ানাআগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় অনুষ্ঠেয় গণভোটের ফলাফলের ওপর গণঅভ্যুত্থান-পরবর্তী সংস্কার অনেকটা নির্ভর করছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
আচরণবিধি মানাতে প্রতি উপজেলায় ম্যাজিস্ট্রেট নিয়োগে ইসির চিঠিআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে মাঠপর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।