স্ট্রিম প্রতিবেদক

বিএনপি সরকার জুলাই অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে বলে অভিযোগ বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের। শনিবার (৯ মে) রাজধানীর একটি হোটেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংস্কার বাস্তবায়ন কমিটির এক সংলাপে এই অভিযোগ করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘২০২৪ সালের বিপ্লবে জনগণ স্বৈরাচারী ব্যবস্থাকে প্রত্যাখ্যান করেছিল। মানুষ কেবল লোকদেখানো সংস্কার নয়, বরং রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন চেয়েছিল।’
জুলাই সনদ ও ৪৮ দফা সংস্কার প্রস্তাবের ওপর অনুষ্ঠিত গণভোটের প্রসঙ্গ টেনে এনসিপির আহ্বায়ক বলেন, ‘জনগণ সংস্কার প্রস্তাব এবং ১৮০ কার্যদিবসের মধ্যে তা বাস্তবায়নে “সাংবিধানিক সংস্কার কাউন্সিল” গঠনের পক্ষে রায় দিয়েছিল। কিন্তু সরকার এখন জনগণের সরাসরি ম্যান্ডেটকে কোনো তোয়াক্কাই করছে না।’
ক্ষমতাসীন বিএনপির সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, ‘নির্বাচনের আগে বর্তমান প্রধানমন্ত্রীসহ বিএনপির শীর্ষ নেতারা গণভোটের রূপরেখাকে সমর্থন জানিয়েছিলেন। কিন্তু ক্ষমতায় আসার পর সাংবিধানিক সংস্কার কাউন্সিল গঠনে অস্বীকৃতি জানাচ্ছেন। এটি জনগণের সঙ্গে সরাসরি প্রতারণা ছাড়া আর কিছুই নয়।’
নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, সরকার বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন কমিশন (দুদক) শক্তিশালীকরণ, পুলিশের জবাবদিহি এবং গুম প্রতিরোধ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সংস্কার অধ্যাদেশগুলো বাতিল করে দিয়েছে। তিনি বলেন, ‘অধ্যাদেশগুলো বাতিলের মাধ্যমে নির্বাহী বিভাগের ক্ষমতা আরও বাড়ানো হচ্ছে, যা স্বৈরাচারী ব্যবস্থাকেই নতুন করে ফিরিয়ে আনছে।’
এনসিপির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘ন্যায়বিচার, জবাবদিহি ও বহুত্ববাদের ভিত্তিতে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের সংগ্রাম এনসিপি অব্যাহত রাখবে। আমরা সংসদের ভেতরে এবং বাইরে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে লড়াই চালিয়ে যাব।’
এনসিপি সংস্কার বাস্তবায়ন কমিটির উপ-প্রধান সারওয়ার তুষারের সভাপতিত্বে সংলাপে আরও বক্তব্য রাখেন দলের যুগ্ম সদস্যসচিব আলাউদ্দিন মোহাম্মদ এবং সংরক্ষিত আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম।

গণভোটের রায় উপেক্ষা করা ছাত্র-জনতার অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে মন্তব্য করেছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতারা।
১ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশের ঘটনাকে বিএনপিই প্রথম গণহত্যা চিহ্নিত করেছিল বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন।
২০ ঘণ্টা আগে
পরিবারতান্ত্রিক নেতৃত্ব এবং বুর্জোয়া চরিত্রে বিএনপি ও আওয়ামী লীগের কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
২০ ঘণ্টা আগে
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা সরওয়ার কামাল আজিজী মারা গেছেন। শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৯ বছর।
১ দিন আগে