দিনভর ঘেরাও কর্মসূচির পর ইসি সচিবের সঙ্গে বৈঠকে ছাত্রদল নেতারাদিনভর ঘেরাও কর্মসূচি শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠকে বসেছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধিদল সচিবের কার্যালয়ে প্রবেশ করে।
জাতি গঠনে নারীর ক্ষমতায়ন শুরু হতে হবে ঘর থেকে: জাইমা রহমানসমাজের প্রতিটি স্তরে নিজের জায়গা থেকে সমাজ ও দেশের জন্য কিছু করার আন্তরিকতা থাকা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। তিনি বলেন, নারী সমতা কেবল নারীদের বিচ্ছিন্ন সমস্যা নয়; এটি একটি সামগ্রিক অর্থনৈতিক ও জাতীয় ইস্যু।
২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কে লড়বেন কোথায়বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় ‘নির্বাচনী ঐক্যে’ থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ২৭টি আসনে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে।
শাকসু নির্বাচন নিয়ে ছাত্রদলের অবস্থানের বিরুদ্ধে ক্যাম্পাসে প্রতিবাদশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) নিয়ে ছাত্রদলের অবস্থানের বিরুদ্ধে বিক্ষোভ করেছে ছাত্রশিবিরসহ শিক্ষার্থীরা। রোববার (১৮ জানুয়ারি) দুপুর ২টায় শাবিপ্রবির প্রশাসনিক ভবন-১ এর সামনে এ কর্মসূচি করেন তারা।
সিইসির সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক শুরুপ্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক শুরু হয়েছে। আজ রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বিকেল পৌনে ৫টার দিকে তাঁরা আলোচনায় বসেন।
আপিল শুনানির শেষ দিনে ইসিতে আসিফ মাহমুদত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির শেষ দিনের দ্বিতীয়ার্ধে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
একাত্তর স্বাধীনতা অর্জনের, চব্বিশ দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার আন্দোলন: তারেক রহমানবিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘১৯৭১ সাল ছিল স্বাধীনতা অর্জনের এবং ২০২৪ সালের জুলাই আন্দোলন ছিল দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার আন্দোলন’। এসময় তিনি জুলাই আন্দোলনে শহীদ এবং আহতদের ‘মুক্তিযোদ্ধা’ হিসেবে উল্লেখ করেন।
চব্বিশের গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় করছেন তারেক রহমান২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত গণঅভ্যুত্থানে গুরুতর আহত এবং শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
চুয়াডাঙ্গা-১•জোটের জট: জামায়াত না এনসিপি, কে পাচ্ছে চূড়ান্ত টিকিট?বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের আসন ভাগাভাগি চূড়ান্ত পর্যায়ে পৌঁছালেও চুয়াডাঙ্গা-১ আসন নিয়ে এখনো কোনো সমাধান আসেনি। জোটের অধিকাংশ আসনের ফয়সালা হলেও এই আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ পারভেজ রাসেল এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী মোল্লা ফারুক এহসান নিজ নিজ অবস্থানে অনড় থেক
মেহেরপুর-১•বড় দলের দুর্গে এক তরুণ প্রকৌশলী২০১৫ সালের ভ্যাটবিরোধী আন্দোলন, ২০১৮ সালের কোটা সংস্কার ও নিরাপদ সড়ক আন্দোলন এবং ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সামনের সারিতে থাকা সেই সোহেল রানা এবার নেমেছেন সংসদ নির্বাচনের ময়দানে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থ
নির্বাচন সামনে রেখে জামায়াতের নির্বাহী পরিষদের ম্যারাথন বৈঠকআসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতের নির্বাহী পরিষদের দীর্ঘ বৈঠক করেছে। মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে নির্বাহী পরিষদের বৈঠকটি শুরু হয় শনিবার সকাল ৯টায়, আর শেষ হয় রাত সাড়ে ৯টায়।
ইসি সেটেলড নির্বাচনের দিকে যাচ্ছে, অভিযোগ এনসিপিরক্ষমতাচ্যুত আওয়ামী লীগের তিনবারের মতো বর্তমান নির্বাচন কমিশনও (ইসি) দায়সারা ও সেটেলড নির্বাচনের দিকে যাচ্ছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন এনসিপির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন
ঝিনাইদহ-৪•রাশেদ খাঁন-ফিরোজের গৃহবিবাদে ফায়দা লুটতে চায় জামায়াতসদ্য বিএনপিতে যোগ দেওয়া গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁনের মনোনয়নকে কেন্দ্র করে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনে নির্বাচনী সমীকরণ দিন দিন জটিল হয়ে উঠছে।
খুলনা-৫•আওয়ামী লীগের দুর্গে এবার মুখোমুখি লবি-পরওয়ারখুলনা জেলার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলা নিয়ে গঠিত খুলনা-৫ আসনটি ঐতিহাসিকভাবেই আওয়ামী লীগের শক্তিশালী দুর্গ হিসেবে পরিচিত। তবে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে তৈরি হয়েছে নতুন সমীকরণ।
খুলনা-১ আসনে জামায়াতের ‘হিন্দু কার্ড’দীর্ঘদিনের ‘আওয়ামী লীগ দুর্গ’ হিসেবে পরিচিত এই আসনে এবার এক চমকপ্রদ রাজনৈতিক কৌশল নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। হিন্দু ধর্মাবলম্বী অধ্যুষিত এই আসনে দলটি তাদের ‘হিন্দু শাখা’র নেতা কৃষ্ণ নন্দীকে মনোনয়ন দিয়েছে, যা রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
যোগদান নিয়ে জামায়াত ও ইসলামী আন্দোলনে ‘ভজঘট’ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে বেরিয়ে ১০ নেতাকর্মী যোগদান করেছেন বলে দাবি জামায়াতে ইসলামীর। শনিবার (১৭ জানুয়ারি) দলটির ঢাকা মহানগরী দক্ষিণ শাখার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে জামায়াতের দাবিকে ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলেছে ইসলামী আন্দোলন।
ভদ্রতাকে দুর্বলতা ভাববেন না, প্রত্যাশিত গণতন্ত্র ফিরিয়ে আনা হবেই: সালাহউদ্দিন আহমদনির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘নির্বাচন কমিশনসহ সবার উদ্দেশে বলতে চাই, সমতা বিধান করতে হবে, সাম্যতা আনতে হবে। আমাদের ভদ্রতা দুর্বলতা নয়, আমরা গণতন্ত্রকে ভালোবাসি। আমরা রক্তের সিঁড়ি মাড়িয়ে আজকে এখানে উপনীত হয়েছি।’