স্পোর্টস ডেস্ক

জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতায় বাংলাদেশ।টাইগারদের দেওয়া ১৮৭ রান তাড়া করতে নেমে ১৯ দশমিক ৪ ওভারে ১৫২ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।
শুক্রবার (১৭ জুলাই) সিরিজ বাঁচানোর গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরুটা কিছুটা ধীরগতির হলেও দুই ওপেনার তানজিদ হাসান ও সাইফ হাসান ১২০ রানের দারুণ জুটি গড়েন।
পাঁচবার জীবন পাওয়া সাইফ হাসান অর্ধশতক পূর্ণ করার পর সিকান্দার রাজার বলে বোল্ড হয়ে ফিরে যান। তানজিদ হাসান ৪৪ বলে ৫৮ রান করে আউট হন এবং তাওহিদ হৃদয়ও দ্রুত সাজঘরে ফেরেন। এক পর্যায়ে মাত্র ১৩ বলের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে বড় ধসের মুখে পড়েছিল দল।
তবে শেষ দিকে ইয়াসির আলী ও মোহাম্মদ সাইফউদ্দিনের ১৯ বলে অপরাজিত ৪৫ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ইয়াসির ১২ বলে ২২ রান করেন এবং সাইফউদ্দিন শেষ ওভারে ব্রাড ইভান্সের প্রথম চার বলে চার ছক্কা মেরে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে এই রেকর্ড গড়েন।
১৮৭ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ৩ ওভারেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে জিম্বাবুয়ে। প্রথম ওভারে ওপেনার মারুমানিকে আউট করে বোলিংয়ের শুভ সূচনা করেন স্পিনার মেহেদী হাসান। পরের ওভারে পেসার নাহিদ রানা ব্রায়ান বেনেটকে বোল্ড করেন এবং তৃতীয় ওভারে মাইয়ার্সও মেহেদী হাসানের শিকার হন।
জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা ও মিল্টন শুম্বা জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও রিশাদ হোসেনের স্পিনে তা ব্যর্থ হয়। জিম্বাবুয়ের হয়ে রায়ান বার্ল ১৯ বলে ২৯ এবং ইভান্স ১৪ বলে ২৫ রান করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। রিশাদ হোসেন একাই ৪ উইকেট শিকার করে জিম্বাবুয়ের মিডল ও লোয়ার অর্ডার ধসিয়ে দেন।
রোববার সিরিজের শেষ ও চূড়ান্ত ম্যাচ হবে।
বাংলাদেশ: ১৮৬/৫ (২০ ওভার); তানজিদ ৫৮, সাইফ ৫৫, সাইফউদ্দিন ৩১*; এনগারাভা ২/২৩, ইভান্স ২/৬৫, সিকান্দার রাজা ১/২০
জিম্বাবুয়ে: ১৫২/১০ (১৯.৪ ওভার); বার্ল ২৯, সিকান্দার রাজা ২৮, ইভান্স ২৫; রিশাদ ৪/২৬, শেখ মেহেদী ৩/২৪, সাইফ ১/৪
ফল: বাংলাদেশ ৩৪ রানে জয়ী।
ম্যাচসেরা: মোহাম্মদ সাইফউদ্দিন

.png)

আর্জেন্টিনার জার্সিতে আর দেখা যাবে না ফুটবলের মহাতারকা লিওনেল মেসিকে। সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন ফুটবল জাদুকর। দীর্ঘ সময় ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
৪ ঘণ্টা আগে
ইউএস ওপেনের প্রথম রাউন্ডেই আর্জেন্টিনার মারিয়ানো নাভোনের কাছে হেরে বিদায় নিয়েছেন ২৪টি গ্র্যান্ড স্লাম জয়ী সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। সোমবার (৩১ আগস্ট) আর্থার অ্যাশ স্টেডিয়ামে ২-১ সেটে এগিয়ে থাকার পরও চার ঘণ্টার ম্যারাথন লড়াই শেষে হার মানেন তিনি।
১৩ ঘণ্টা আগে
লর্ডস টেস্টে পাকিস্তানকে ১৯৪ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন টেস্টের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে ইংল্যান্ড। ২০২৪ সালের ডিসেম্বরের পর ঘরের মাঠে এটিই ইংলিশদের প্রথম টেস্ট সিরিজ জয়।
১৬ ঘণ্টা আগে
পিছিয়ে পড়েও অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজের হ্যাটট্রিকে ইপসউইচ টাউনকে ৫–২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার (৩১ আগস্ট) ওল্ড ট্রাফোর্ডে এই জয়ে প্রিমিয়ার লিগের এবারের মৌসুমে প্রথম জয় পেল রেড ডেভিলরা।
১৬ ঘণ্টা আগে