মেসি ফের অবসর ভেঙে ফিরছেন, তবে...

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

লিও মেসি। ছবি: এক্স থেকে নেওয়া
লিও মেসি। ছবি: এক্স থেকে নেওয়া

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন লিওনেল মেসি। তবে বিশ্বকাপের ফাইনাল ম্যাচটাই মেসির শেষ ম্যাচ হয়ে থাকছে না। দেশের মাটিতে সতীর্থ ও সমর্থকদের সামনে আনুষ্ঠানিক বিদায় নিতে আবারও মাঠে নামছেন আর্জেন্টিনার এই কিংবদন্তি অধিনায়ক।

আগামী ৬ অক্টোবর বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলবেন মেসি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) মঙ্গলবার তাঁকে এই ম্যাচের জন্য দলে ডাকার বিষয়টি নিশ্চিত করেছে। মেসিকে জাতীয় দল থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় দিতেই ম্যাচটি আয়োজন করা হচ্ছে।

এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, প্রধান কোচ লিওনেল স্কালোনির সঙ্গে আলোচনা করেই মেসিকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত হয়েছে। আর্জেন্টিনার অধিনায়ককে তাঁর প্রাপ্য বিদায় দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন।

মেসির পাশাপাশি ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সদস্যদেরও তাঁদের পরিবারসহ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে। তাপিয়া এই আয়োজনকে মেসির ‘শেষ ট্যাঙ্গো’ হিসেবে উল্লেখ করেছেন।

বিশ্বকাপের পর আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ফিফা আন্তর্জাতিক বিরতিতে দেশের মাটিতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৩০ সেপ্টেম্বর কর্দোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার বিপক্ষে খেলবে তারা। এরপর ৩ অক্টোবর মনুমেন্টালে বুরকিনা ফাসোর বিপক্ষে ম্যাচ। ৬ অক্টোবর একই স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে এই সিরিজ।

তবে তিন ম্যাচেই মেসি খেলবেন না। এএফএর ঘোষণায় বলা হয়েছে, তিনি শুধু ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচের জন্য দলের সঙ্গে যোগ দেবেন। রদ্রিগো দি পল ও জিওভানি লো সেলসোও ওই ম্যাচের দলে আছেন।

৩৯ বছর বয়সী মেসি গত ৩১ আগস্ট আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১–০ গোলে হারের পর, জাতীয় দলের হয়ে আর মাঠে না নামার সিদ্ধান্তের কথা জানান তিনি।

২০০৫ সালে আর্জেন্টিনার হয়ে অভিষেকের পর এখন পর্যন্ত ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন মেসি। দুটিই জাতীয় দলের রেকর্ড। তাঁর নেতৃত্বে আর্জেন্টিনা ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা এবং ২০২২ বিশ্বকাপ জিতেছে। ২০২৬ বিশ্বকাপেও তাঁর নেতৃত্বে ফাইনালে ওঠে আর্জেন্টিনা।

এদিকে বিশ্বকাপে বিভিন্ন ঘটনার জেরে ফিফার নিষেধাজ্ঞার কারণে বলিভিয়ার বিপক্ষে ম্যাচটি ৫০ শতাংশ দর্শক নিয়ে আয়োজন করতে হবে। বিশ্বকাপের ফাইনালে হাতাহাতিতে জড়ানোর ঘটনায় লেয়ান্দ্রো পারেদেস ১০ ম্যাচ, নাহুয়েল মলিনা ৭ ম্যাচ ও থিয়াগো আলমাদার ওপর এক ম্যাচের ওপর নিষেধাজ্ঞা রয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত