রাফিনহার হ্যাটট্রিকে ৭-২ রেসিং সান্তানদের উড়িয়ে দিল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯: ৪০
হেটট্রিকের পথে রাফিনহার গোলমুখি শট। সংগৃহীত ছবি
হেটট্রিকের পথে রাফিনহার গোলমুখি শট। সংগৃহীত ছবি

ক্যাম্প ন্যুতে ফিরেই আক্রমণের রুদ্রমূর্তি দেখাল বার্সেলোনা। লা লিগায় রেসিং সান্তানদের বিপক্ষে রাফিনহার হ্যাটট্রিকে ৭-২ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে হান্সি ফ্লিকের দল।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে শুরুর বাঁশি থেকেই রেসিংয়ের ওপর আধিপত্য বিস্তার করে খেলা শুরু করে বার্সেলোনা। ম্যাচের মাত্র ৭ মিনিটে পর্তুগিজ ডিফেন্ডার জোয়াও ক্যান্সেলোর দূরপাল্লার দর্শনীয় শটে এগিয়ে যায় স্বাগতিকেরা। এরপর ২৪ মিনিটে বক্সে ফাউলের কারণে ভিএআরের পর্যালোচনায় পেনাল্টি পায় বার্সা। স্পটকিক থেকে ব্যবধান ২-০ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা।

২৯ মিনিটে রেসিংয়ের মিডফিল্ডার মাগুয়েত্ত গুয়ের গোলে ব্যবধান কমায়ি ২-১ করে দলটি। তবে সেই গোলে আনন্দ বেশি সময় স্থায়ী হয়নি অতিথি দলটির জন্য। ৩৫ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন রেসিংয়ের ফরোয়ার্ড আসিয়ের ভিয়ালিব্রে ফলে ৩-১ গোলে এগিয়ে যায় বার্সা। ৪১ মিনিটে রাফিনহা নিজের দ্বিতীয় গোলটি করলে ৪-১ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা। তবে প্রথমার্ধের শেষমুহূর্তে ৪৪ মিনিটে লামিনে ইয়ামালের একটি পেনাল্টি শট থেকে গোল করতে ব্যর্থ হলে ৪-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় দলটি।

বিরতির পর দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার একটু বাড়ায় রেসিং। ৬৪ মিনিটে রেসিং সান্তানদের হয়ে মরক্কোর ফরোয়ার্ড ইয়াসির জাবিরে একটি গোল করে ব্যবধান ৪-২ এ নামিয়ে আনেন। কিন্তু বার্সেলোনা তখনও থামেনি। ৬৬ মিনিটে আবারও পেনাল্টি পায় বার্সা সেখান থেকে ঠাণ্ডা মাথায় বল জালে পাঠিয়ে নিজের হ্যাটট্রিক পূরণ করে দলকে ৫-২ গোলে এগিয়ে নেন রাফিনহা।

ম্যাচের শেষদিকে বদলি হিসেবে নামা গ্যাব্রিয়েল জেসুস ৭৮ মিনিটে ষষ্ঠ গোল এবং ৮৮ লামিনে ইয়ামাল ম্যাচের সপ্তম ও শেষ গোলটি পূর্ণ করেন। শেষ পর্যন্ত আর কোন গোল না হলে ৭-২ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা। এই জয়ে লা-লিগায় ৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও পোক্ত করলো বার্সেলোনা।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত