স্ট্রিম ডেস্ক

চলতি বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বেলজিয়াম। যুক্তরাষ্ট্রের সিয়াটলে এই ম্যাচে জোড়া গোল করেছেন বেলজিয়ামের চার্লস ডি কেটেলার। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আগামী শুক্রবার স্পেনের মুখোমুখি হবে রেড ডেভিলরা।
অবশ্য ম্যাচটি শুরুর আগে মাঠের বাইরের এক অনাকাঙ্ক্ষিত বিতর্কে উত্তপ্ত ছিল বিশ্বকাপ। বসনিয়ার বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচে লাল কার্ড দেখে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফ্লোরিয়ান বালোগন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি ফোনের পর ফিফা তাঁর সেই শাস্তি স্থগিত করে।
এই সিদ্ধান্তের বিরুদ্ধে বেলজিয়াম তীব্র ক্ষোভ প্রকাশ করে নিষেধাজ্ঞা বহালের আপিল করলেও 'ঘটনার সঙ্গে সরাসরি জড়িত নয়' অজুহাতে তা খারিজ করে দেয় ফিফা। ফলে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো খেলোয়াড় লাল কার্ড দেখেও পরের ম্যাচেই মাঠে নামার নজির গড়েন। তবে মাঠের লড়াইয়ে এর কোনো ইতিবাচক প্রভাব ফেলতে পারেনি যুক্তরাষ্ট্র, পুরো ৯০ মিনিটে বালোগন মাত্র ১৯ বার বল স্পর্শ করার সুযোগ পান।
২০০২ সালের পর প্রথমবার বিশ্বকাপের শেষ আটে ওঠার স্বপ্ন নিয়ে খেলতে নামা যুক্তরাষ্ট্রের ওপর শুরু থেকেই আধিপত্য বিস্তার করে বেলজিয়াম। ম্যাচের ৯ম মিনিটেই নিকোলাস রাসকিনের পাস থেকে গোলমুখে আলতো টোকায় বল জালে পাঠিয়ে বেলজিয়ামকে এগিয়ে দেন চার্লস ডি কেটেলার। অবশ্য শুরুর ধাক্কা সামলে ৩১তম মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা।
মার্কিন মিডফিল্ডার মালিক তিলম্যানের নেওয়া ফ্রি-কিক বেলজিয়ান মিডফিল্ডার হান্স ফানাকানের মাথায় লেগে দিক পরিবর্তন করে জালে জড়ালে (১-১) উল্লাসে ফেটে পড়ে গ্যালারি। তবে যুক্তরাষ্ট্রের সেই স্বস্তি স্থায়ী হয় মাত্র দুই মিনিট। ৩৩তম মিনিটে লিয়ান্দ্রো ত্রোসারের ক্রস থেকে দুর্দান্ত এক হেডে নিজের দ্বিতীয় গোল করে বেলজিয়ামকে আবারও ২-১ ব্যবধানে এগিয়ে দেন ডি কেটেলার। এই স্কোরলাইন নিয়েই বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও মার্কিন রক্ষণভাগ ও গোলকিপার ম্যাট ফ্রিজের মারাত্মক ভুলে ম্যাচ থেকে ছিটকে যায় স্বাগতিকরা। ৫৭ মিনিটে বক্সের বাইরে এসে বল বিপদমুক্ত করতে গিয়ে গড়বড় করে ফেলেন ফ্রিজ। বল কেড়ে নেন ডি কেটেলার। তাঁর পাস থেকে প্রায় ৩৫ গজ দূর থেকে ফাঁকা পোস্টে শট নিয়ে বেলজিয়ামের ব্যবধান ৩-১ করেন ফানাকান। ম্যাচের শেষ মুহূর্তে, যোগ করা সময়ের তৃতীয় মিনিটে (৯০+৩ মিনিট) যুক্তরাষ্ট্রের কফিনে শেষ পেরেকটি ঠোকেন অভিজ্ঞ স্ট্রাইকার রোমেলু লুকাকু। ক্রিস রিচার্ডসের ভুল পাস থেকে বল কেড়ে নিয়ে ফাঁকায় থাকা লুকাকুকে পাস বাড়িয়ে দেন ফানাকান। নিখুঁত নিয়ন্ত্রণে নিয়ে চমৎকার এক কোনাকুনি শটে স্কোরলাইন ৪-১ করেন লুকাকু।
মাঠের বাইরে যত বিতর্কই থাকুক না কেন, মাঠের ফুটবলে ছিল বেলজিয়ামের একচ্ছত্র আধিপত্য। হোয়াইট হাউসের তদবিরে বালোগানকে দলে ফেরানো গেলেও, রক্ষণভাগের মারাত্মক ভুল আর নিষ্প্রভ পারফরম্যান্সে ঘরের মাঠ থেকেই বিশ্বকাপকে বিদায় বলতে হলো যুক্তরাষ্ট্রকে। অন্যদিকে, বড় জয়ে আত্মবিশ্বাসী বেলজিয়াম এখন স্পেনের মুখোমুখি হওয়ার অপেক্ষায়।

.png)

টানা দুই মৌসুম ট্রফিশূন্য স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ট্রফি খরা কাটাতে দীর্ঘ ১৩ বছর পর দলটির ডাগআউটে ফিরেছেন পর্তুগিজ কোচ হোসে মরিনহো। বার্সেলোনাকে টপকে স্প্যানিশ লা লিগায় রিয়ালের আধিপত্য ফেরাতে ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ আবারও 'স্পেশাল ওয়ান'-এর ওপরই ভরসা রাখছেন। ফরাসি তারকা কিলিয়া
২০ ঘণ্টা আগে
ক্যাম্প ন্যুতে আল আহলির প্রতিরোধ ভেঙে গাম্পার ট্রফি নিজেদের ঘরেই রেখে দিল বার্সেলোনা। বৃহস্পতিবার (২০ আগস্ট) মিশরের ক্লাবটিকে ২-১ গোলে হারিয়ে প্রাক্-মৌসুমের গুরুত্বপূর্ণ এই শিরোপা জিতেছে কাতালান ক্লাবটি।
২০ আগস্ট ২০২৬
সম্প্রতি খেলার সময় আচমকা অজ্ঞান হয়ে মাঠে পড়ে যান বায়ার্ন মিউনিখের জার্মান মিডফিল্ডার জামাল মুসিয়ালা। চার দিনের ব্যবধানে দুবার মাঠে ঢলে পড়েন তিনি।
১৯ আগস্ট ২০২৬
ইংল্যান্ডের ন্যাশনাল লিগ কাপের শিরোপার জয়ের পথে দারুণ এক জয় পেয়েছে বোরহ্যাম উড। আর সে জয়ে বড় অবদান রেখেছেন বাংলাদেশি বংশোদ্ভূত উইঙ্গার ফারহান বিন ওয়াহিদ।
১৯ আগস্ট ২০২৬