বিশ্বকাপের নক্ষত্র-২৩
স্পোর্টস ডেস্ক

২০২৬ বিশ্বকাপে ফুটবলের নতুন সেনসেশন লামিন ইয়ামালের বিশ্বমঞ্চে অভিষেক হতে যাচ্ছে। ফুটবল ভক্তরা বলেন, ইয়ামালের পায়ে জাদু আছে। তাঁর শৈল্পিক ড্রিবলিং, ক্ষিপ্র গতির কাটব্যাক ও নিখুঁত কার্ভিং শট দেখতে উদ্গ্রীব থাকেন দর্শকেরা।
প্রতিপক্ষের রক্ষণে ত্রাস সৃষ্টি করা এই তরুণ তুর্কির খেলা দেখে বোঝার উপায় নেই যে তাঁর বয়স এখনও ২০-এর কোটা ছোঁয়নি। ডান উইং থেকে গতির ঝড়ে বল কেটে ভেতরে ঢোকা, নিখুঁত ড্রিবলিং, ডিফেন্স চেরা পাসিং এবং দূরপাল্লার জাদুকরী বাঁ পায়ের শটে গোল করায় তিনি অনন্য।
২০০৭ সালের ডিসেম্বরে ইউনিসেফের চ্যারিটি ক্যালেন্ডারের একটি ফটোশুটে অংশ নিয়েছিলেন লিওনেল মেসি। সেখানে লটারিতে সুযোগ পাওয়া এক মরোক্কান দম্পতির মাত্র ৬ মাস বয়সী শিশুকে প্লাস্টিকের টবে রেখে গোসল করিয়েছিলেন তিনি। সেই শিশুটিই আজকের বিশ্ব কাঁপানো ফুটবলার লামিন ইয়ামাল।

বর্তমানে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে মাঠ মাতাচ্ছেন তিনি। বার্সার হয়ে সব মিলিয়ে ১৫১ ম্যাচে ইয়ামালের ঝুলিতে রয়েছে ৪৯ গোল ও ৫২ অ্যাসিস্ট। ক্লাবের অফিশিয়াল রেকর্ড বুকে ইতিমধ্যেই সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেক ও গোল করার মাইলফলক রয়েছে তাঁর। ক্লাবের হয়ে ইতিমধ্যেই তিনটি লা লিগাসহ গুরুত্বপূর্ণ শিরোপার স্বাদ পেয়েছেন এই বিস্ময়বালক।
মাত্র ১৬ বছর বয়সেই উয়েফা ইউরো চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছেন ইয়ামাল। ২০২৪ ইউরোতে তিনি ছিলেন স্পেনের শিরোপা জয়ের অন্যতম প্রধান কারিগর। সেই আসরে সর্বোচ্চ অ্যাসিস্ট এবং টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হন তিনি।
উয়েফা ইউরোর ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড়, সর্বকনিষ্ঠ গোলদাতা, সর্বকনিষ্ঠ অ্যাসিস্টদাতা এবং ফাইনাল খেলা সর্বকনিষ্ঠ খেলোয়াড়—এই চার রেকর্ডই নিজের করে নিয়েছেন তিনি। এছাড়া ২০২৪ সালের ব্যালন ডি'অর মঞ্চে বিশ্বের সেরা অনূর্ধ্ব-২১ খেলোয়াড় হিসেবে ‘কোপা ট্রফি’ নিজের নামে করেন।

স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেন, ‘ওর পায়ে ঈশ্বরের বিশেষ ছোঁয়া আছে।’
বার্সেলোনার কোচ হ্যানসি ফ্লিকের মতে, ‘ইয়ামাল ভিন্ন জাতের খেলোয়াড়, জিনিয়াস এবং স্পেশাল।’
ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহোও তাঁর প্রশংসা করে বলেছেন, ‘মেসি আর আমি ক্লাবের হয়ে যা করেছি, এখন তা ইয়ামাল করছে। আমি ওর অসাধারণ খেলা দেখতে পছন্দ করি।’
জাতীয় দলের হয়ে এ পর্যন্ত ২৫ ম্যাচে ৬ গোল করা ইয়ামালকে ঘিরে এক যুগ পর আবারও বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে স্পেন। আসন্ন বিশ্বমঞ্চে একঝাঁক প্রতিভাবান তরুণের প্রধান ভরসা ও গেম-মেকার হতে যাচ্ছেন। দলের মাঝমাঠের প্রধান সেনাপতি রদ্রি ও পেদ্রিদের সঙ্গে ইয়ামাল ও নিকো উইলিয়ামসের গতির মেলবন্ধন স্পেনের আক্রমণভাগকে করেছে টুর্নামেন্টের অন্যতম সেরা ও ভয়ংকর।

দুই দশকের বেশি সময় ধরে ফুটবল মাঠে পর্তুগালের ভরসার নাম ক্রিশ্চিয়ানো রোনালদো। বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে খেলেছেন ছয়টি বিশ্বকাপ। উয়েফার লিগের ম্যাচের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে তাঁর ক্যারিয়ার।
৫ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফাইনাল শেষে কোটি ফুটবলপ্রেমীর হৃদয়ে একটি প্রশ্ন জেগেছিল, তবে কি মহাকাব্যের শেষ পাতাটি পড়া হয়ে গেল? স্পেনের বিপক্ষে ১-০ গোলের হৃদয়ভাঙা হারের পর সবাই যখন ধরে নিয়েছিলেন, নীল-সাদা জার্সিতে বোধহয় শেষবারের মতো লিওনেল মেসি মাঠে নেমেছেন, ঠিক তখনই স্বস্তির খবর পেলেন তাঁর ভক্তরা।
৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ড ও ম্যাচ নিষেধাজ্ঞা স্থগিতের ঘটনায় বিশ্ব ফুটবলে বিতর্ক থামছে না। এ ঘটনায় ফুটবলের নিয়ম ভঙ্গের অভিযোগ তুলে আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগের সিদ্ধান্ত নিয়েছে নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন (এনএফএফ)।
২৩ জুলাই ২০২৬
বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে ম্যাচ পাতানোর অভিযোগ নতুন নয়। এবারও এমন অভিযোগ উঠেছিল। বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তবে তদন্ত শেষে তারা জানিয়েছে, টুর্নামেন্টের কোনো ম্যাচে বেটিং বা ম্যাচের ফল প্রভাবিত করার মতো কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
২৩ জুলাই ২০২৬