স্পোর্টস ডেস্ক

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মাসব্যাপী সামরিক উত্তেজনা শেষে ‘শান্তি চুক্তি’র ঘোষণা এসেছে। আজ সোমবার (১৫ জুন) ঘোষণার কয়েকঘণ্টা পরই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান জাতীয় ফুটবল দল।
আগামীকাল (১৬ জুন) লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ সময় সকাল ৭টায় নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে ‘টিম মেল্লি’। মেক্সিকো থেকে বিমানযোগে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে দলটি।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সামরিক সংঘাতের পর দেশটির বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েই তৈরি হয়েছিল অনিশ্চয়তা। নিরাপত্তা শঙ্কার কারণে ইরানের মূল ক্যাম্প অ্যারিজোনা থেকে সরিয়ে মেক্সিকোর টিজুয়ানায় স্থানান্তর করা হয়। পুরো টুর্নামেন্টে ইরান দলকে মেক্সিকোতেই অবস্থান করতে হচ্ছে; ম্যাচের দিন মাত্র কয়েক ঘণ্টার জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাচ্ছে তারা। এমনকি বিশ্বকাপ শুরুর মাত্র ১০ দিন আগে ভিসা ইস্যু করা হয় দলটির জন্য।
১৯৩০ সালে বিশ্বকাপ শুরুর পর এবারই প্রথম কোনো আয়োজক দেশ এমন একটি দলকে স্বাগত জানাল, যার সঙ্গে তারা সাম্প্রতিক সময়ে সরাসরি সামরিক সংঘাতে জড়িয়েছিল। এ পরিস্থিতিতে লস অ্যাঞ্জেলেসে মাঠের বাইরের পরিবেশও উত্তপ্ত হয়ে ওঠে। স্টেডিয়াম ও দলীয় হোটেলের চারপাশে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে, অন্যদিকে বাইরে ইরান সরকারের বিরোধী অ্যাক্টিভিস্টরা বিক্ষোভ প্রদর্শন করছেন।
এই চরম উত্তেজনার মধ্যেই নাটকীয় মোড় আসে। ইরান দল যুক্তরাষ্ট্রে পৌঁছানোর কয়েক ঘণ্টার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দেন, দুই দেশের যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি ঐতিহাসিক ‘শান্তি চুক্তি’ চূড়ান্ত হয়েছে।
লস অ্যাঞ্জেলেসে সংবাদ সম্মেলনে ইরান কোচ গ্যালেনো ক্ষোভ প্রকাশ করে বলেন, তিনি দলের প্রতিনিধিত্ব করতে পেরে খুশি হলেও পুরো পরিস্থিতি ফুটবলের চেতনার সঙ্গে সাংঘর্ষিক। তিনি বলেন, এ ধরনের পরিবেশ খেলাধুলার স্পিরিটে নেতিবাচক প্রভাব ফেলে।
সাবেক ইন্টার মিলান স্ট্রাইকার মেহদি তারেমিও উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘রাজনৈতিক চাপ ও উত্তেজনা ফিফার ঐক্যের বার্তাকে ক্ষুণ্ন করছে।’
গ্রুপ ‘জি’-তে নিউজিল্যান্ডের পর ইরানের পরবর্তী ম্যাচ বেলজিয়াম ও মিসরের বিপক্ষে।

.png)

সার্বিয়ার পোজারেভাচ শহরে আয়োজিত ‘রুদার ৩৫-এ গ্র্যান্ড মাস্টারস’ দাবা প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া।
১৪ ঘণ্টা আগে
লিওনেল মেসির বাবা জর্জ মেসি ৬৮ বছর বয়সে মারা গেছেন। আর্জেন্টিনা ও স্পেনের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার স্থানীয় সময় রাত ১০টার দিকে রোজারিওতে মারা যান তিনি।
১৯ ঘণ্টা আগে
১৯৮৭ সাল বাংলাদেশের দাবার ইতিহাসে মাইলফলক হয়ে থাকা একটি বছর। সে বছরই মাত্র ২১ বছর বয়সে নিয়াজ মোরশেদ বাংলাদেশের প্রথম গ্রান্ডমাস্টার হন। তাঁর হাত ধরে বিশ্বদাবার মানচিত্রে জায়গা করে নেয় বাংলাদেশ। এরপর আরও চারজন বাংলাদেশি গ্র্যান্ডমাস্টার হয়েছেন, কিন্তু ২০০৮ সালে এনামুল হোসেন রাজীবের পর সেই তালিকায় আর
১ দিন আগে
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যাম থেকে ধারে ন্যাশনাল লিগের দল বোরহ্যাম উড এফসিতে যোগ দিয়েছেন ১৯ বছর বয়সী বাংলাদেশি ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদ। ২০২৬-২৭ মৌসুম এই ক্লাবেই খেলবেন তিনি।
১ দিন আগে