স্পোর্টস ডেস্ক

২০১০ বিশ্বকাপের পর আবারও সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামছে ফেভারিট স্পেন। শুক্রবার (১০ জুলাই) রাত ১টায় লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের এই ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামবে স্প্যানিশরা।
গ্রুপ ‘এইচ’-এর চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে পা রেখেছিল স্পেন। গ্রুপের প্রথম ম্যাচে কেপ ভার্দে তাদের রুখে দিলেও পরের দুই ম্যাচে সৌদি আরব ও উরুগুয়েকে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা তারা। এরপর শেষ ৩২-এর ম্যাচে অস্ট্রিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দেয় দে লা ফুয়েন্তের শিষ্যরা। শেষ ষোলোর ‘আইবেরিয়ান ডার্বি’তে ক্রিশ্চিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা মলিন করে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আসে স্পেন।
লুইস দে লা ফুয়েন্তের অধীনে স্পেন দল এখন পর্যন্ত টানা ৩৫ ম্যাচ অপরাজিত। তাছাড়া চলতি বিশ্বকাপে টানা ৫ ম্যাচে কোনো গোল না খাওয়ার অনন্য রেকর্ড গড়েছে লা রোখারা। বিশ্বকাপে স্পেনের গোলরক্ষক উনাই সিমোন টানা ৬০৯ মিনিট পার করেছেন কোনো গোল হজম না করেই। রক্ষণে কুকুরেয়া-কুবারসি-পোরো প্রাচীর পার হয়ে সিমনের দুর্ভেদ্য রক্ষণ ভাঙাই এখন বেলজিয়ামের বড় পরীক্ষা।
অন্যদিকে, গ্রুপ ‘জি’তে ইরান ও মিসরের বিপক্ষে ড্র এবং নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেয়ে ৫ পয়েন্টে গ্রুপ চ্যাম্পিয়ন হয় বেলজিয়াম। শেষ ৩২-এ সেনেগালের বিপক্ষে ৮৬ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তে নাটকীয়তায় ৩-২ গোলে জয় পায় তারা। দুর্দান্ত কামব্যাকে আত্মবিশ্বাসী বেলজিয়াম শেষ ষোলোতে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে গুঁড়িয়ে দিয়ে কোয়ার্টারে পা রাখে।
২০২৬ বিশ্বকাপ বেলজিয়ামের ‘সোনালি প্রজন্মের’ শেষ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। কেভিন ডি ব্রুইনা ও রোমেলু লুকাকুর মতো তারকারা হয়তো এই আসরের পরে তুলে রাখবেন তাঁদের জাতীয় দলের জার্সি।
নিজের শেষ বিশ্বকাপে ৩ গোল করে দারুণ ফর্মে রয়েছেন লুকাকু। পাশাপাশি ২ গোল ও ২ অ্যাসিস্ট করা লিয়ান্দ্রো ট্রোসার্ডের পারফরম্যান্স স্পেনের রক্ষণ ভাঙার লড়াইয়ে তাঁদের আত্মবিশ্বাসী রাখবে।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়ার কণ্ঠেও তাই জয়ের আত্মবিশ্বাস। তিনি বলেন, ‘ফুটবলে সবসময়ই চমক থাকে। মনে হয়, আমরা এবার সেই চমক দেখাতে পারি। আমরা মনে করি স্পেনকে হারানো সম্ভব। আর ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ থেকে বিদায় করাটা অবশ্যই একটা “অঘটন” হবে।’
অন্যদিকে স্পেনের বিস্ময়বালক লামিন ইয়ামাল নিজের প্রথম বিশ্বকাপে ১ গোল করলেও ড্রিবলিং আর গতিতে প্রতিপক্ষের রক্ষণে ভীতি ছড়াচ্ছে। স্পেনের মিডফিল্ডার দানি ওলমো বলেন, ‘লামিনের পায়ে বল থাকলে প্রতিপক্ষের দুই-তিনজন ব্যস্ত থাকে। এর ফলে দলের বাকি খেলোয়াড়দের জন্য স্পেস তৈরি হয়।’
অপটা সুপারকম্পিউটারের প্রেডিকশন অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে স্পেনের জয়ের সম্ভাবনা ৫৯ দশমিক ৩ শতাংশ এবং বেলজিয়ামের ১৮ দশমিক ৩ শতাংশ। তবে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা রয়েছে ২২ দশমিক ৪ শতাংশ।

.png)

প্রিমিয়ার লিগের নতুন মৌসুম জয় দিয়ে শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল ও রানার্সআপ ম্যানচেস্টার সিটি। তবে দুই দলের জয়ের গল্পটা একেবারেই আলাদা। আর্সেনাল পেয়েছে দাপুটে জয়, আর সিটিকে জিততে হয়েছে শেষ মুহূর্তের নাটকীয়তায়। একই সঙ্গে প্রথম সপ্তাহে ধাক্কা খেয়েছে অনেকগুলো বড় ক্লাব।
২ ঘণ্টা আগে
বার্সেলোনার সামনে উড়ে গেল এলচে। লা লিগার নতুন মৌসুম ৫ গোলের জয়ে শুরু করলেন হ্যান্সি ফ্লিক। রাফিনিয়া ও ফেরমিন লোপেজ জোড়া গোল করেন। অন্য গোল করেছেন করিম আদেয়েমি। রোববার (২৩ আগস্ট) এলচের ঘরের মাঠে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে আধিপত্য দেখায় বার্সা। ১৪ মিনিটে পেনাল্টি থেকে রাফিনিয়ার গোলে এগিয়ে য
১০ ঘণ্টা আগে
বাংলাদেশে ব্রাজিলের জাতীয় ফুটবল দলের ম্যাচ আয়োজনের সম্ভাবনা এখনো নিশ্চিত নয়। তবে ঢাকার জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করে মাঠের অবস্থা নিয়ে সন্তুষ্টি জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের প্রতিনিধি দল।
২৩ আগস্ট ২০২৬
পর্তুগালের চতুর্থ বিভাগের দল রিয়াল স্পোর্ট ক্লাবের হয়ে প্রীতি ম্যাচ খেলতে নেমেছিলেন মিডফিল্ডার কেভিন কাস্ত্রো। ম্যাচ শুরুর ১০ মিনিট পরেই হঠাৎই অসুস্থ হয়ে মাঠে লুটিয়ে পড়েন ২৫ বছর বয়সী সাবেক ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের এই মিডফিল্ডার। তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে।
২৩ আগস্ট ২০২৬