স্ট্রিম প্রতিবেদক

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিলেও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান। রোববার (১ ফেব্রুয়ারি) পাকিস্তান সরকারের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
পাকিস্তান সরকার লিখেছে, ‘পাকিস্তান সরকার ২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের জন্য পাকিস্তান ক্রিকেট দলকে অনুমোদন দিচ্ছে। তবে, ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে যে ম্যাচটি নির্ধারিত রয়েছে, পাকিস্তান ক্রিকেট দল তাতে অংশ নেবে না।’
এর আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বিশ্বকাপে বাংলাদেশকে ভারতের বাইরে খেলার সুযোগ দেবে না বলে ঘোষণা দেয়। পাকিস্তানী গণমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশের বিরুদ্ধে এমন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই পাকিস্তান ভারতের বিপক্ষে না খেলার ঘোষণা দিল।
সম্প্রতি আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর ভারত সফরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল ঢাকা। বাংলাদেশ তাদের ম্যাচগুলো বিকল্প ভেন্যুতে আয়োজনের অনুরোধ জানালে পাকিস্তান তাতে পূর্ণ সমর্থন দেয়। তবে আইসিসি সে অনুরোধ রাখেনি।

.png)

অ্যানফিল্ডে জয়টা যেন হাতের মুঠোয় চলে এসেছিল নটিংহাম ফরেস্টের। দুইবার এগিয়েও শেষ পর্যন্ত জয় নিয়ে ফিরতে পারেনি তারা। নতুন কোচ আন্দোনি ইরাওলার অধীনে নটিংহাম ফরেস্টের সঙ্গে ঘরের মাঠে ২–২ গোলে ড্র করেছে লিভারপুল। শেষ দিকে ভিক্টর মুনোজের গোলে এক পয়েন্ট নিশ্চিত করে স্বাগতিকেরা।
১১ ঘণ্টা আগে
মোহাম্মদ সালাহর বিদায়ের পর আক্রমণভাগ নিয়ে কিছুটা চিন্তার ভাজ পড়েছে লিভারপুলের নতুন কোচ আন্দোনি ইরাওলার কপালে। তবে এই সমস্যা সমাধানে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) থেকে ব্র্যাডলি বারকোলাকে দলে ভেড়াচ্ছে লিভারপুল।
১৪ ঘণ্টা আগে
বিশ্বকাপ বাছাইপর্ব ও কোপা আমেরিকার সম্প্রচার-স্বত্ব পেতে কোটি ডলার ঘুষ দেওয়ার দায় স্বীকার করেছেন আর্জেন্টিনার দুই ক্রীড়া নির্বাহী। ফিফার দুর্নীতি কেলেঙ্কারিতে বিচারিক প্রক্রিয়া এড়াতে মার্কিন প্রসিকিউশনের সঙ্গে সমঝোতা চুক্তি করেছেন ওই দুই নির্বাহী। এরই অংশ হিসেবে গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) আনুষ্ঠানি
১৯ ঘণ্টা আগে
সৌদি প্রো লিগে ক্রিস্টিয়ানো রোনালদোর জয়সূচক গোলে আল তাওউনকে ২-১ ব্যবধানে হারিয়েছে আল নাসর। শুক্রবার (২৯ আগস্ট) রাতের এ গোলে ক্যারিয়ারের ৯৭৮তম গোলের দেখা পেলেন রোনালদো।
২০ ঘণ্টা আগে