বিশ্বকাপের নক্ষত্র-২৪
স্পোর্টস ডেস্ক

কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম। লেফট উইং দিয়ে ক্ষিপ্র গতিতে ছুটছেন খেলোয়াড়। চোখের পলকে প্রতিপক্ষের ডিফেন্ডারদের পেছনে ফেলে ঢুকে পড়েছেন ডি-বক্সে। এরপর ডান পায়ের বাঁকানো কিক, বল জালে। ভিনিসিয়ুস জুনিয়রের নাম শুনলে ফুটবলপ্রেমীদের চোখে এমনই দৃশ্য ভাসে।
ফুটবল দুনিয়া তাঁকে ‘ভিনি’ নামেই বেশি চেনে। ওয়ান-অন-ওয়ান ড্রিবলিংয়ে তাঁর জুড়ি মেলা ভার। গতি, ড্রিবলিং ও লাতিন সাম্বার ছন্দে প্রতিপক্ষের রক্ষণের আতঙ্ক।
২৫ বছর বয়সী ভিনিসিয়ুস জুনিয়র খেলেন লেফট উইংয়ে। ক্লাব ও জাতীয় দল উভয় জায়গাতেই ৭ নম্বর জার্সি তাঁর ট্রেডমার্ক। বর্তমানে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের আক্রমণের অন্যতম প্রধান স্তম্ভ।
রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি বলেছিলেন, বর্তমান সময়ে ভিনিসিয়ুসই বিশ্বের সবচেয়ে নির্ধারক (ডিসাইসিভ) খেলোয়াড়।

ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র বলেন, ফুটবল আমাকে ভিনিসিয়ুসের মতো এক দারুণ বন্ধু উপহার দিয়েছে। সব সমালোচনা জয় করে সে দুর্দান্ত এক ফুটবলার।
রিয়াল মাদ্রিদের হয়ে তরুণ বয়সেই সব বড় ট্রফির স্বাদ পেয়েছেন ভিনিসিয়ুস। তাঁর ঝুলিতে রয়েছে দুটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপা, একাধিক লা লিগা, ফিফা ক্লাব বিশ্বকাপ এবং কোপা দেল রে ট্রফি। স্প্যানিশ সুপার কাপ এবং উয়েফা সুপার কাপ জয়ের পদকও তাঁর ট্রফি ক্যাবিনেটে শোভা পাচ্ছে।
ব্যক্তিগত অর্জনে ২০২৩-২৪ মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন। ২০২৪ সালে ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার' ট্রফি জয় করেন। ২০২২-২৩ মৌসুমে নির্বাচিত হন লা লিগের বর্ষসেরা খেলোয়াড়।
রিয়াল মাদ্রিদের হয়ে এবারের ২০২৫-২৬ মৌসুমে করেছেন ২২ গোল ও ১৪ অ্যাসিস্ট। ব্রাজিলের হয়ে ৪৯ ম্যাচে করেছেন ৯ গোল।

রিয়াল মাদ্রিদের ৩৭৫ ম্যাচে করেছেন ১২৮ গোল ও ১০০ অ্যাসিস্ট। ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গোর হয়ে ১৪ গোল ও ৫ অ্যাসিস্ট।
২০২২ বিশ্বকাপে ভিনিসিয়ুসের বিশ্বমঞ্চে অভিষেক ঘটে। নকআউট পর্বে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গোলসহ টুর্নামেন্টে কয়েকটি অ্যাসিস্ট করেন ।
২০২৬ সালের উত্তর আমেরিকা বিশ্বকাপ হতে যাচ্ছে ভিনিসিয়ুসের ক্যারিয়ারের দ্বিতীয় বিশ্বকাপ। বন্ধু নেইমারের শেষ বিশ্বকাপে ব্রাজিলকে অধরা ‘হেক্সা’ জেতানোর মূল গুরুদায়িত্ব ভিনিসিয়ুসের কাঁধেই থাকবে।
রিয়াল মাদ্রিদের হয়ে দুটি ভিন্ন উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে গোল করার কীর্তি রয়েছে ভিনির।

বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিশ্বজয়ের পর মেটলাইফ স্টেডিয়ামে আনন্দে মেতে উঠেছে লামিন ইয়ামালের ছোট ভাই কেইন ইয়ামাল। একই রাতে হাজার মাইল দূরের যুদ্ধবিধ্বস্ত গাজার আশ্রয়কেন্দ্রগুলোতেও দেখা গেছে ফিলিস্তিনি শিশুদের বাঁধভাঙা উচ্ছ্বাস।
২০ ঘণ্টা আগে
স্প্যানিশ ফরওয়ার্ড নিকো উইলিয়ামস বিশ্বকাপ জয়ের গৌরবময় অর্জনকে ব্রাজিলের নেইমারকে উৎসর্গ করেছেন। বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসের মধ্যেও ফুটবলে নিজের প্রেরণা ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমারকে ভুললেন না স্পেনের উইঙ্গার।
১ দিন আগে
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অতিরিক্ত সময়ের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনাকে ১–০ গোলে হারিয়ে সোনালি ট্রফি উঁচিয়ে ধরেছে ফুয়েন্তের শিষ্যরা। ফাইনালের এই মহামঞ্চে গোলপোস্ট থেকে আক্রমণ ভাগ, সব অংশের খেলোয়ারদেরই ছিল দাপট।
২০ জুলাই ২০২৬
টানটান উত্তেজনা, লাল কার্ডের নাটকীয়তা আর অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের চোখ ধাঁধানো গোলে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সিংহাসন কেড়ে নিয়েছে স্পেন। এমন থ্রিলিং ম্যাচে আর্জেন্টিনার এমন অসহায় আত্মসমর্পণের কারণ কী? স্পেনই বা কী কৌশলে এভাবে বোতলবন্দি করে রাখল মেসি অ্যান্ড কোং কে? উত্তরটা অতটাও জটিল নয়।
২০ জুলাই ২০২৬