স্ট্রিম ডেস্ক

বিশ্বকাপের শেষ ষোলের ম্যাচে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে আছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ১৪ মিনিটে ইয়াসির ইব্রাহিমের হেডে এগিয়ে যায় মিসর। এরপর ২১ মিনিটে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি পেনাল্টি মিস করে সমতায় ফেরার সুযোগ হারান।
ম্যাচের শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। খেলার দ্বিতীয় মিনিটে আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ হাঁটুতে চোট পান। ১৪ মিনিটে মারওয়ান আতিয়ার চমৎকার আউটসুইং কর্নার থেকে নিখুঁত হেডে গোল করে মিসরকে লিড এনে দেন ইয়াসির ইব্রাহিম। চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার এটিই প্রথম কোনো ম্যাচে পিছিয়ে পড়ার ঘটনা।
১৯ মিনিটে ডি-বক্সের বাঁ দিকে তাগলিয়াফিকো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। কিন্তু মেসির নেওয়া শটটি ঝাঁপিয়ে রুখে দেন মিসরের গোলরক্ষক মোস্তফা শোবেইরি। বিশ্বকাপ ইতিহাসে এটি মেসির চতুর্থ পেনাল্টি মিস।
পেনাল্টি মিসের পর আক্রমণ আরও জোরদার করে আর্জেন্টিনা। ২৮ মিনিটে রদ্রিগো ডি পলের ক্রস থেকে ম্যাক অ্যালিস্টারের নেওয়া হেড রুখে দেন গোলরক্ষক শোবেইরি। ৩১ মিনিটে ৩০ গজ দূর থেকে মেসির নেওয়া ফ্রি-কিকটি সাইড পোস্টে লেগে ফিরে এলে গোলবঞ্চিত হয় আর্জেন্টিনা।
৩৫ মিনিটে মিসরের হাফেজের শট এবং ৩৮ মিনিটে মেসির আরেকটি আক্রমণ লক্ষ্যভ্রষ্ট হলে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে মেসিরা।

.png)

ম্যানচেস্টার সিটি ছেড়ে ৭৫ মিলিয়ন পাউন্ডের চুক্তিতে উত্তর লন্ডনের ক্লাব টটেনহ্যাম হটস্পারে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান উইঙ্গার সাভিওনিও। বিবিসির তথ্য অনুযায়ী, সাভিওনিওর ক্লাব ছাড়ার ইচ্ছার কারণে প্রাথমিক ৭৫ মিলিয়ন পাউন্ডের চুক্তিতে সায় দিয়েছে ম্যানচেস্টার সিটি। এর সঙ্গে পারফরম্যান্স বোনাস হিসেবে আরও ১০
৮ ঘণ্টা আগে
ম্যাকাইয়ে আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার শেষ টেস্ট। প্রথম টেস্টে ৯ উইকেটে জয়ের পর অজিদের নিজেদের মাটিতেই হোয়াইটওয়াশ করার বিরল সুযোগ টাইগারদের সামনে। শনিবার (২২ আগস্ট) ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ম্যাচ শুরু হবে। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় খ
১৪ ঘণ্টা আগে
টানা দুই মৌসুম ট্রফিশূন্য স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ট্রফি খরা কাটাতে দীর্ঘ ১৩ বছর পর দলটির ডাগআউটে ফিরেছেন পর্তুগিজ কোচ হোসে মরিনহো। বার্সেলোনাকে টপকে স্প্যানিশ লা লিগায় রিয়ালের আধিপত্য ফেরাতে ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ আবারও 'স্পেশাল ওয়ান'-এর ওপরই ভরসা রাখছেন। ফরাসি তারকা কিলিয়া
২০ আগস্ট ২০২৬
ক্যাম্প ন্যুতে আল আহলির প্রতিরোধ ভেঙে গাম্পার ট্রফি নিজেদের ঘরেই রেখে দিল বার্সেলোনা। বৃহস্পতিবার (২০ আগস্ট) মিশরের ক্লাবটিকে ২-১ গোলে হারিয়ে প্রাক্-মৌসুমের গুরুত্বপূর্ণ এই শিরোপা জিতেছে কাতালান ক্লাবটি।
২০ আগস্ট ২০২৬