স্ট্রিম প্রতিবেদক

মঞ্চ প্রস্তুত ছিল, মিরপুর টেস্টে নিজের জন্মদিনটা সেঞ্চুরি দিয়ে রাঙাতে না পারলেও আজ (সোমবার) সিলেট টেস্টে পারলেন তিনি। এই সেঞ্চুরির সঙ্গে সঙ্গে তিনি মুমিনুলকে টপকে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হলেন।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে নিজেদের অবস্থান পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে বাংলাদেশ। আর স্বাগতিকদের এই বড় লিড ও শক্তিশালী অবস্থানের নেপথ্যে মূল কারিগর অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ম্যাচের তৃতীয় দিনে এক প্রান্ত আগলে রেখে দারুণ এক সেঞ্চুরি তুলে নেওয়ার পাশাপাশি প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন ‘মিস্টার ডিপেন্ডেবল’।
আজ ম্যাচের তৃতীয় দিনের শুরুতে দ্রুত উইকেট হারিয়ে বাংলাদেশ যখন কিছুটা চাপে, তখন ক্রিজে আসেন লিটন দাস। এরপর লিটনকে সঙ্গী করে ইনিংস মেরামতের বড় দায়িত্ব নেন মুশফিকুর রহিম। পাকিস্তানের পেসার হাসান আলী ও স্পিনার সাজিদ খানের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শুরু থেকেই অত্যন্ত সাবধানী ও কৌশলী ব্যাটিং করতে থাকেন তিনি। বলের মেরিটে খেলে এবং কোনো অপ্রয়োজনীয় ঝুঁকি না নিয়ে উইকেটের চারপাশে স্ট্রাইক রোটেট করার দিকেই মনোযোগ ছিল তাঁর।
ধীরে ধীরে পিচে সেট হয়ে সেশনের শেষ দিকে রানের গতি বাড়ান মুশফিক। ৩৯তম ওভারে হাসান আলীর অফ স্ট্যাম্পের বাইরের ফুল লেন্থের ডেলিভারিটিকে অসাধারণ এক কাভার ড্রাইভে সীমানা পার করেন তিনি, যা ছিল এই ইনিংসে তাঁর প্রথম বাউন্ডারি। এরপর স্পিনার সাজিদ খানের বলকে দুর্দান্ত স্লগ সুইপে ডিপ মিড উইকেট দিয়ে সীমানার ওপারে আছড়ে ফেলে ইনিংসের প্রথম ছক্কাটি আদায় করেন তিনি।
মধ্যাহ্নভোজের বিরতি কাটিয়ে ফেরার পর মুশফিক ও লিটনের জুটি আরও জাঁকজমকপূর্ণ হয়ে ওঠে। সাজিদ খানের বলে সিঙ্গেল নিয়ে টেস্ট ক্যারিয়ারের ৩০তম হাফ সেঞ্চুরি পূর্ণ করেন মুশফিক। লিটনের সাথে তাঁর এই যুগলবন্দীতে আসে ১০০ রান, যা বাংলাদেশের মাটিতে এই জুটির ষষ্ঠ শতরানের পার্টনারশিপ।
লিটন দাস ৬৯ রান করে বিদায় নেওয়ার পর অন্য ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মাঝেও এক প্রান্ত আগলে রেখে নিজের ইনিংসকে সেঞ্চুরির দিকে নিয়ে যান মুশফিকুর রহিম। এরই মাঝে পেসার খুররাম শাহজাদের বলে ডিপ থার্ড অঞ্চল দিয়ে চার মেরে ইতিহাসের পাতায় নাম লেখান তিনি। এই বাউন্ডারির মাধ্যমেই প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে ১৬ হাজার রানের মহাকীর্তি অর্জন করেন তিনি। আব্বাসের অফ স্ট্যাম্পের বল কাট করে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে তিনি একটি চার পান। এই চারের মাধ্যমে নিজের টেস্ট ক্রিকেটের ১৪ তম সেঞ্চুরি পান। মুমিনুলের করা ১৩ সেঞ্চুরিকে টপকিয়ে বাংলাদেশের টেস্টে ইতিহাসের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হলেন এই ব্যাটসম্যান।
দারুণ ধৈর্য ও দক্ষতার পরিচয় দিয়ে এই লড়াকু সেঞ্চুরি তুলে নিয়ে মাঠ ছাড়েন তিনি। মুশফিকুর রহিমের এই ঐতিহাসিক ও অনবদ্য সেঞ্চুরির ওপর ভর করেই বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে সাড়ে ৩০০ রানের ওপর লিড দিয়েছে।

.png)

ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পর শেষ টেস্টে দলে পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। অফ-ফর্মে থাকা ওপেনার জেক ওয়েদারাল্ডের জায়গায় ব্যাটিং অলরাউন্ডার ম্যাট রেনশকে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) নতুন স্কোয়াড ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া। গত মৌসুমে অ্যাশেজসহ ছয় ম্যাচে ২০.৩৮ গড়ে ২২৪ রান করা
১ ঘণ্টা আগে
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সাফল্য কিংবা অস্ট্রেলিয়ার মাটিতে অবিস্মরণীয় জয়- সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট যেন নতুন যুগে প্রবেশ করেছে। ক্রিকেটের এই সাফল্যকে আরও টেকসই করতে চান বিসিবি সভাপতি তামিম ইকবাল। আগামী ৫ থেকে ১০ বছরে বাংলাদেশে ক্রিকেটের শক্ত ভিত্তি গড়তে চান তিনি।
২১ ঘণ্টা আগে
ম্যানচেস্টার সিটির তারকা মিডফিল্ডার রদ্রিকে ৬৫ মিলিয়ন পাউন্ডে দলে ভেড়াচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। স্পেনের বিশ্বকাপজয়ী এই অধিনায়ক চার বছরের চুক্তিতে বার্সায় যোগ দেবেন। সোমবার (১৭ আগস্ট) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি স্পোর্টস জানায়, আগামী কয়েক দিনের মধ্যেই দলবদল চূড়ান্ত হবে। গত সপ্তাহে বার্
১৭ আগস্ট ২০২৬
চলতি ২০২৬-২৭ মৌসুমের পর ফুটবলে হয়তো আর দেখা যাবে না পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে। রোববার (১৬ আগস্ট) যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ‘ভোগ-এ’ প্রকাশিত সাক্ষাৎকারে আগামী মৌসুম শেষে ফুটবলকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়েছেন সিআর-সেভেন। রোনালদো বলেন, ‘সম্ভবত এটিই ফুটবলে আমার শেষ বছর। আমি দারুণ ঐতিহ্য
১৭ আগস্ট ২০২৬