স্পোর্টস ডেস্ক

নিজেদের নবম বিশ্বকাপ মিশনের প্রস্তুতি নিচ্ছে পর্তুগাল। একবার ইউরো কাপ এবং দুইবার উয়েফা নেশনস লিগ জিতলেও দলটির ট্রফি ক্যাবিনেটে অধরা বৈশ্বিক শ্রেষ্ঠত্বের সোনালি ট্রফি
এবারের আসরে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ রাঙাতে নামবেন। তার বিদায়কে সোনালি অক্ষরে ইতিহাসের পাতায় লিখে রাখতে চায় দলটি।
১৯৬৬ সালে পর্তুগিজ কিংবদন্তি ইউসেবিওর হাত ধরে অভিষেক বিশ্বকাপে ৩য় স্থান অর্জন করেছিল দেশটি। বিশ্বকাপের ৩৫ ম্যাচে পর্তুগালের ঝুলিতে রয়েছে ১৭ জয়, ৬ ড্র এবং ১২ পরাজয়। ফিফা র্যাঙ্কিংয়ে ৫ম স্থানে থাকা দলটি ফুটবল ভক্তদের কাছে ‘সেলেসাও দাস কুইনাস’ নামে পরিচিত।
বিশ্বকাপে পর্তুগালের ডাগআউট সামলাবেন রবার্তো মার্তিনেস। এর আগে বেলজিয়াম ও এভারটনের ডাগআউট সামলিয়েছেন তিনি। তার অধীনে বাছাইপর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে পর্তুগাল।

বিশ্বকাপে পর্তুগাল লড়বে গ্রুপ ‘কে’-তে। আগামী ১৭ জুন কঙ্গো প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু। এরপর ২৩ জুন উজবেকিস্তান এবং ২৮ জুন কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা।
বিশ্বকাপে পর্তুগালের মূল ভরসা রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে খেলতে নামা ক্রিস্টিয়ানো রোনালদো। জাতীয় দলের হয়ে ফুটবল ইতিহাসের সর্বোচ্চ ১৪৩ গোল করা এই তারকা ২০২৫-২৬ মৌসুমে সৌদি ক্লাব আল নাসরের হয়ে করেছেন ৩০ গোল ও ৫ অ্যাসিস্ট।
এ ছাড়া মাঝমাঠে পর্তুগালের আস্থা ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেজ। পর্তুগালের হয়ে ২৮ গোল করা এই অ্যাটাকিং মিডফিল্ডার ২০২৫-২৬ মৌসুমে প্রিমিয়ার লিগে করেছেন ৯ গোল ও ২ অ্যাসিস্ট। ব্রুনোর পাশাপাশি মাঝমাঠের ইঞ্জিন হিসেবে কাজ করবেন পিএসজির তরুণ ভিতিনহা। গত বছর ব্যালন ডি‘অর র্যাঙ্কিংয়ে ৩য় স্থানে থাকা এই মিডফিল্ডার ক্লাব ফুটবলে ৭ গোল ও ১০ অ্যাসিস্ট করে দারুণ ফর্মে আছেন।
গ্রুপ ‘কে’-তে পর্তুগালই ফেভারিট। তবে পর্তুগাল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে থামবে না। শেষ ৩২ থেকে শেষ ১৬, এরপর কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনাল অবধি পর্তুগালের সম্ভাবনা দেখছেন ফুটবল বোদ্ধারা। অনেকে বলছেন, রোনালদোর শেষ বিশ্বকাপ স্মরণীয় করতে মরিয়া সেলেসাওরা ফাইনাল অবধি পৌঁছানো আশ্চর্যের নয়।

বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিশ্বজয়ের পর মেটলাইফ স্টেডিয়ামে আনন্দে মেতে উঠেছে লামিন ইয়ামালের ছোট ভাই কেইন ইয়ামাল। একই রাতে হাজার মাইল দূরের যুদ্ধবিধ্বস্ত গাজার আশ্রয়কেন্দ্রগুলোতেও দেখা গেছে ফিলিস্তিনি শিশুদের বাঁধভাঙা উচ্ছ্বাস।
১৪ ঘণ্টা আগে
স্প্যানিশ ফরওয়ার্ড নিকো উইলিয়ামস বিশ্বকাপ জয়ের গৌরবময় অর্জনকে ব্রাজিলের নেইমারকে উৎসর্গ করেছেন। বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসের মধ্যেও ফুটবলে নিজের প্রেরণা ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমারকে ভুললেন না স্পেনের উইঙ্গার।
১৬ ঘণ্টা আগে
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অতিরিক্ত সময়ের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনাকে ১–০ গোলে হারিয়ে সোনালি ট্রফি উঁচিয়ে ধরেছে ফুয়েন্তের শিষ্যরা। ফাইনালের এই মহামঞ্চে গোলপোস্ট থেকে আক্রমণ ভাগ, সব অংশের খেলোয়ারদেরই ছিল দাপট।
১৮ ঘণ্টা আগে
টানটান উত্তেজনা, লাল কার্ডের নাটকীয়তা আর অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের চোখ ধাঁধানো গোলে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সিংহাসন কেড়ে নিয়েছে স্পেন। এমন থ্রিলিং ম্যাচে আর্জেন্টিনার এমন অসহায় আত্মসমর্পণের কারণ কী? স্পেনই বা কী কৌশলে এভাবে বোতলবন্দি করে রাখল মেসি অ্যান্ড কোং কে? উত্তরটা অতটাও জটিল নয়।
২১ ঘণ্টা আগে