স্ট্রিম প্রতিবেদক

শেষ বাঁশি বাজার পর মাঠেই কান্নায় ভেঙে পড়লেন নেইমার। সতীর্থদের সান্ত্বনাও থামাতে পারেনি তাঁর অশ্রু। ম্যাচ শেষে ব্রাজিলের জার্সিতে নিজের বিদায়ের ইঙ্গিতও দিলেন এই তারকা।
নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। যোগ করা সময়ে পেনাল্টি থেকে দলের একমাত্র গোলটি করেছিলেন নেইমার। তবে তাতেও হার এড়ানো যায়নি।
ম্যাচ শেষে ব্রাজিলিয়ান সম্প্রচারমাধ্যম জিই টিভিকে অশ্রুসিক্ত কণ্ঠে নেইমার বলেন, ‘চেষ্টা করেছি, বারবার চেষ্টা করেছি। কিন্তু এখানেই সব শেষ। মেটলাইফ থেকেই শুরু করেছিলাম, মেটলাইফে শেষ করলাম।’
এই মন্তব্যের পেছনে রয়েছে দীর্ঘ ১৬ বছরের গল্প। ২০১০ সালে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচে ব্রাজিলের জার্সিতে অভিষেক হয়েছিল নেইমারের। ১৬ বছর পর একই মাঠেই সম্ভবত শেষ হলো তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার।
বিদায়ের ইঙ্গিতের পেছনে কারণও রয়েছে। পুরো ক্যারিয়ারজুড়েই চোটের সঙ্গে লড়াই করেছেন নেইমার। একের পর এক গুরুতর ট্যাকলের শিকার হয়েছেন। চলতি বিশ্বকাপের দলে তাঁর জায়গা পাওয়া নিয়েও ছিল ব্যাপক আলোচনা।
ব্রাজিলের গণমাধ্যম জিই–এর প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচ শেষে দেওয়া মন্তব্যে জাতীয় দলের জার্সিতে নিজের পথচলার ইতি টানার ইঙ্গিত দিয়েছেন নেইমার। যদি এটাই তাঁর শেষ ম্যাচ হয়, তবে ব্রাজিলের হয়ে তাঁর ক্যারিয়ার শেষ হবে ১৩০ ম্যাচে ৮০ গোল ও ৫৮ অ্যাসিস্ট নিয়ে।
৩৬ বছর বয়সী নেইমার খেলেছেন চারটি বিশ্বকাপ—২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬। প্রতিবারই ব্রাজিলের লক্ষ্য ছিল হেক্সা-ষষ্ঠ বিশ্বকাপ জেতা। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। থিয়াগো সিলভার পর দ্বিতীয় ব্রাজিলিয়ান হিসেবে চারটি বিশ্বকাপ খেলেও শিরোপাহীন থাকলেন তিনি।
জাতীয় দলের হয়ে নেইমারের একমাত্র বড় শিরোপা ২০১৩ সালের কনফেডারেশনস কাপ। আর ২০১৬ সালের রিও অলিম্পিকে অনূর্ধ্ব-২৩ দলকে নেতৃত্ব দিয়ে জিতেছিলেন স্বর্ণপদক।
এই হারে ব্রাজিলের বিশ্বকাপ হতাশাও আরও দীর্ঘ হলো। ১৯৯০ সালের পর এই প্রথম তারা কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হলো। ফলে ২০৩০ সালের আসর পর্যন্ত বিশ্বকাপ শিরোপার অপেক্ষা দাঁড়াবে ২৮ বছরে। ১৯৫৮ সালে প্রথমবার বিশ্বকাপ জয়ের পর এটিই হবে ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ শিরোপাখরা।
মেটলাইফে শুরু। সম্ভবত মেটলাইফেই শেষ। তবে বিশ্বকাপ জয়ের যে স্বপ্ন নিয়ে নেইমারের পথচলা শুরু হয়েছিল, সেটি আর পূরণ হলো না।

.png)

ক্যাম্প ন্যুতে আল আহলির প্রতিরোধ ভেঙে গাম্পার ট্রফি নিজেদের ঘরেই রেখে দিল বার্সেলোনা। বৃহস্পতিবার (২০ আগস্ট) মিশরের ক্লাবটিকে ২-১ গোলে হারিয়ে প্রাক্-মৌসুমের গুরুত্বপূর্ণ এই শিরোপা জিতেছে কাতালান ক্লাবটি।
৩ ঘণ্টা আগে
সম্প্রতি খেলার সময় আচমকা অজ্ঞান হয়ে মাঠে পড়ে যান বায়ার্ন মিউনিখের জার্মান মিডফিল্ডার জামাল মুসিয়ালা। চার দিনের ব্যবধানে দুবার মাঠে ঢলে পড়েন তিনি।
১৯ আগস্ট ২০২৬
ইংল্যান্ডের ন্যাশনাল লিগ কাপের শিরোপার জয়ের পথে দারুণ এক জয় পেয়েছে বোরহ্যাম উড। আর সে জয়ে বড় অবদান রেখেছেন বাংলাদেশি বংশোদ্ভূত উইঙ্গার ফারহান বিন ওয়াহিদ।
১৯ আগস্ট ২০২৬
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পর শেষ টেস্টে দলে পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। অফ-ফর্মে থাকা ওপেনার জেক ওয়েদারাল্ডের জায়গায় ব্যাটিং অলরাউন্ডার ম্যাট রেনশকে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) নতুন স্কোয়াড ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া। গত মৌসুমে অ্যাশেজসহ ছয় ম্যাচে ২০.৩৮ গড়ে ২২৪ রান করা
১৮ আগস্ট ২০২৬