
বিশ্বকাপ ফাইনালের প্রথম ৪৫ মিনিটে কোনো গোল না করেই বিরতিতে গেছে দুই ফাইনালিস্ট আর্জেন্টিনা ও স্পেন। রোববার (১৯ জুলাই) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্কোরলাইন ০-০ থাকলেও খেলার নিয়ন্ত্রণ ছিল স্পেনের হাতে। একের পর এক আক্রমণ গড়ে তুলেও এমিলিয়ানো মার্তিনেজকে পরাস্ত করতে পারেনি স্প্যানিশরা। অন্যদিকে পুরো প্রথমার্ধে উনাই সিমনকে বড় কোনো পরীক্ষায় ফেলতে পারেনি আর্জেন্টিনা।
ম্যাচের বাঁশি বাজার কিছু সময়ের মধ্যে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল স্পেন। কিন্তু ডি-বক্সে বল নিয়ে স্প্যানিশ উইঙ্গার লামিনে ইয়ামাল ভিতরে ঢুকলেও তার শটটি ঠেকিয়ে দেন এমিলিয়ানো মার্তিনেজ। এতে এগিয়ে যাওয়ার বিরাট এক সুযোগ হারায় স্পেন।
ইয়ামাল বল নিয়ে আক্রমণ করবে আর মেসি বসে থাকবে এমন তো হতে পারে না। মেসি একপ্রকার একা বল নিয়ে স্পেনের অর্ধে চলে যান, যদিও সেটি ৪০ গজ থেকে এসে স্প্যানিশ গোলরক্ষক সিমন সেটিকে ক্লিয়ার করে দেন।শুরুতে বলের দখল ও আক্রমণে আধিপত্য ছিল স্পেনের। যদিও আর্জেন্টিনা রক্ষণাত্মক কৌশল নিয়ে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে টানার চেষ্টা চালায়। প্রথম দিকে স্পেন একটি শট লক্ষ্যে রাখলেও আর্জেন্টিনার ফরওয়ার্ডরা উনাই সিমনকে তেমন কোনো পরীক্ষায় ফেলতে পারেনি।
ম্যাচ যত এগোতে থাকে বর্তমান চ্যাম্পিয়নদের একপ্রকার খেই হারাতে থাকে। তারই জেরে স্প্যানিশ ফরওয়ার্ড ওয়াইরাজাবালকে ফাউল করে হলুদ কার্ড দেখেন আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ। স্পেন ও তাদের আক্রমণের ধার বাড়াতে থাকলেও আর্জেন্টাইন গোলরক্ষককে পরাস্ত করতে পারেনি। ৪৪ মিনিটে লিসান্দ্রোকে তুলে নেন কোচ। প্রথমার্ধে দুই দল গোল শূন্য সমতায় বিরতিতে যায়, যেখানে স্পেন ম্যাচের আধিপত্য ধরে রাখলেও আর্জেন্টিনা কেন শট নিয়ে সিমনকে চ্যালেঞ্জ জানাতে পারেনি।
দ্য ডে হোয়ার দ্য প্ল্যানেট স্টপ ফর দ্য ডে ফর এভরি ন্যাশন–মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালের বাঁশি বাজার সঙ্গে সঙ্গে কথাটা ধারাভাষ্যকার পিটার ডুরির। যেন মুহূর্তের জন্য থেমে গিয়েছিল পুরো পৃথিবী।গ্যালারিতে আর্জেন্টিনার আকাশি-সাদা ও স্পেনের লাল জার্সিতে মিলে মিশে যেন এক ছোট সমুদ্র হয়েছিল। বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরের উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।
.png)

দেশে ভালো উইকেটে খেলার ইতিবাচক মানসিকতা ও ধারাবাহিক প্রস্তুতির ফলে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দল সাফল্য পাচ্ছে বলে মনে করেন জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল।
৫ ঘণ্টা আগে-712cdd-256x144.webp)
ঘরোয়া ক্রিকেটের সব সংস্করণে ম্যাচ ফি দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বোর্ড সভাপতি তামিম ইকবাল এই সিদ্ধান্তের কথা জানান।
৭ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ফুটবলকে লিওনেল মেসি বিদায় জানিয়েছেন দুই দিন হলো। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকাকে সম্মান জানাতে এবার নজিরবিহীন এক সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
১৩ ঘণ্টা আগে
খেলার মাঠ থেকে ক্লাবের ব্যালেন্স শিট কোথাও যেন ছাড় দিতে নারাজ স্ট্যামফোর্ড ব্রিজের কর্তারা। এক গ্রীষ্মের দলবদল মৌসুমেই ৪৪৮ মিলিয়ন ইউরো ঘরে তুলে বিশ্বরেকর্ড গড়লো ইংলিশ ক্লাব চেলসি।
১৪ ঘণ্টা আগে