ভিজিএফের চাল বিতরণে অভিযোগ, ১০ কেজির বদলে দেওয়া হচ্ছে ৯ কেজিপিরোজপুরের জিয়ানগর উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দুস্থ ও অসহায় মানুষের জন্য বরাদ্দ ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে।
কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির‘সভ্য দেশগুলোর’ সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে ঘাড়ের ওপর আমরা কারও আধিপত্য মেনে নেবেন না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
জাকাতের অর্থনীতি: বাংলাদেশ কেন পিছিয়েবাংলাদেশে যদি সঠিকভাবে জাকাত আদায় ও বণ্টন করা যায়, তাহলে মাত্র সাত থেকে দশ বছরের মধ্যেই দেশ থেকে দারিদ্র্য অনেকটাই দূর করা সম্ভব। এটি কোনো কল্পনা নয়, বরং একটি বাস্তবসম্মত হিসাব। বাংলাদেশে জাকাত তহবিল ব্যবস্থাপনা আইন ২০২৩ বিদ্যমান রয়েছে, কিন্তু এর কার্যকর প্রয়োগ প্রায় দেখা যায় না।
সড়কে শৃঙ্খলা ফেরাতে চালু হলো পোর্টেবল সিগন্যাল লাইটসড়ক ব্যবস্থাপনায় আধুনিকায়ন ও যানজট নিরসনে নতুন উদ্যোগ নিয়েছে পুলিশ। এখন থেকে ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যবহার করা হবে ‘পোর্টেবল সিগন্যাল লাইট’। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই সিগন্যাল ব্যবস্থা এরই মধ্যে সড়কে ইতিবাচক সাড়া ফেলতে শুরু করেছে।
কেন বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয়সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার কারণ অনুসন্ধানে তদন্তে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ঠিক কী কারণে বাংলাদেশ বিশ্বকাপে খেলতে যায়নি, কোথায় সিদ্ধান্তগত ব্যর্থতা ছিল এবং ক্রীড়া কূটনীতির ঘাটতি কীভাবে এমন পরিস্থিতি তৈরি করেছে—তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজবাংলাদেশের স্বাধীনতার অন্যতম স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ। ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্ম নেন তিনি। তাঁর বাবা শেখ লুৎফর রহমান এবং মা সায়েরা খাতুন।
ঈদের দিন বন্ধ মেট্রোরেলপবিত্র ঈদুল ফিতরের দিন মেট্রোরেল চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
ধর্ষণ মামলা নিষ্পত্তিতে বিশেষ পদক্ষেপ নেবে সরকারধর্ষণ ও নারী নির্যাতন মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এ নির্দেশনা দেন।
‘খাল খনন কর্মসূচি’ কতটা সফল হবে?দিনাজপুরে ‘সাহাপাড়া খাল’ খননের মধ্য দিয়ে দেশজুড়ে শুরু হয়ে গেল ‘খাল খনন কর্মসূচি–২০২৬’। প্রজেক্টটি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৯৭৬ সালে ঠিক একইভাবে কোদাল হাতে মাঠে নেমেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
মনোরেল: ট্রাফিক সমস্যার সমাধান নাকি নতুন ঝুঁকি!ঢাকা ও আশেপাশের জেলায় মনোরেল চালুর সম্ভাবনা নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। চট্টগ্রামে ইতোমধ্যে মনোরেল প্রকল্পের কাজ শুরু হওয়ায় বিষয়টি আরও গুরুত্ব পাচ্ছে। মনোরেল কি সত্যিই বাংলাদেশের ট্রাফিক সমস্যার সমাধান হতে পারে, নাকি এতে আছে নতুন চ্যালেঞ্জ? বিস্তারিত স্ট্রিম এক্সপ্লেইনারে।
যে ইতিহাসের পথ ধরে পাঞ্জাবি আজ বাঙালির পোশাকঈদের সকালে অনেকের ঘুম ভাঙে বাবার পাঞ্জাবিতে দেওয়া আতরের গন্ধে। নতুন পাঞ্জাবি পরে, আতর মেখে ঈদের নামাজে যান পরিবারের পুরুষ সদস্যরা। ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ, সবার গায়েই থাকে এই পরিচিত পোশাকটি।
ইরান সংঘাত কি পেট্রোডলার-ব্যবস্থার ভিত্তি নাড়িয়ে দেবেপারস্য উপসাগরজুড়ে যুদ্ধের দামামার সঙ্গে সঙ্গেই প্রথম ধাক্কা এসে লেগেছে তেলের বাজারে। তবে এর সুদূরপ্রসারী ধাক্কা হয়তো বিশ্বের আর্থিক ব্যবস্থার মূলে আঘাত হানবে। গত প্রায় পাঁচ দশক ধরে আন্তর্জাতিক আর্থিক শৃঙ্খলা বৈশ্বিক জ্বালানি বাণিজ্যে মার্কিন ডলারের একচ্ছত্র আধিপত্যের অলিখিত চুক্তির ওপর টিকে আছে।
আসছে প্রাইম ব্যাংকের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসদেশের আর্থিক খাতে ডিজিটাল লেনদেন আরও জোরদার করতে নিজস্ব মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস চালু করছে প্রাইম ব্যাংক পিএলসি। বিকাশ, রকেট বা নগদের মতো এই সেবাটি তারা পরিচালনা করবে।
১০০ নয়, ১ টাকাও ভাড়া বেশি নেওয়া হয় নাই: সড়কমন্ত্রীপটুয়াখালীর দুমকিতে নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন কালে সড়কমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ‘বাংলাদেশের কোনো পরিবহনে ১০০ টাকা নয়, এক টাকাও ভাড়া বেশি নেওয়া হয় নাই। বরং আমি নিজে গিয়ে দেখেছি, তাঁরা আরও কোনো কোনো জায়গায় ২৫ থেকে ৩০ টাকা কম নিচ্ছে। আমি দায়িত্ব নিয়ে বলছি।’
ছুটির প্রথম দিনে ঘরমুখী মানুষের ভিড় নেই সদরঘাটেআসন্ন ঈদুল ফিতরের ছুটির প্রথম দিনেই পরিবার প্রয়োজন নিয়ে ঘরে ফিরতে শুরু করেছেন বরিশাল অঞ্চলের যাত্রীরা। তবে দীর্ঘ ছুটির শুরুর দিনে অন্যান্যবারের তুলনায় যাত্রীদের তেমন ভিড় নেই। যদিও সামনর দিনগুলোতে যাত্রী বাড়ার আশা করছেন লঞ্চ মালিকরা।
কমলাপুরে ঈদের আমেজ, ঢাকা ছাড়তে মানুষের ঢলপরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে ঢাকা ছাড়ছে লাখো মানুষ। বাসা, ট্রেন, লঞ্চ—যে যেভাবে পারছেন বাড়ি ফিরছেন। মঙ্গলবার (১৭ মার্চ) দপুর থেকে কমলাপুর এলাকা ঘুরে দেখা গেছে, ঘরমুখো মানুষের ঢল নেমেছে।
স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বাতিলের প্রজ্ঞাপনদেশের বিদ্যালয়গুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।