ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনভারত উদ্বেগজনক দেশ, ‘র’ নিষিদ্ধে মার্কিন কমিশনের সুপারিশভারতে ধর্মীয় স্বাধীনতা খর্ব ও লঙ্ঘনের অভিযোগে কট্টরপন্থী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশন (ইউএসসিআইআরএফ)।
নাগরিক প্ল্যাটফর্মের সংলাপ: শিক্ষা ব্যবস্থা গাইড বই ও কোচিংনির্ভরস্কুলে শিক্ষার্থীদের ঝরে পড়া বাড়ছে, প্রকৃত শিখনফল কমছে এবং কোচিং ও গাইড বইয়ের পেছনে পরিবারের খরচ বাড়ছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) এক গবেষণায় এমন চিত্র উঠে এসেছে।
অবসরে গেলেন র্যাব মহাপরিচালক এবং এসবি প্রধানবাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র্যাবের মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) এ কে এম শহিদুর রহমান এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মো. গোলাম রসুল দীর্ঘ কর্মজীবন শেষে গতকাল রোববার (১৫ মার্চ) অবসরে গেছেন।
নারী প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নেই: সিইসিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো নারী প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
প্রধানমন্ত্রীর খাল খননকে সাধুবাদ জামায়াত আমিরেরপ্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (১৬ মার্চ) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এই সাধুবাদ জানান তিনি।
জাতীয় ঈদগাহের সব প্রস্তুতি সম্পন্ন, অংশ নেবেন প্রধানমন্ত্রীঢাকার সুপ্রিম কোর্ট-সংলগ্ন জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত আয়োজনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিতব্য এ জামাতে প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেবেন।
সংঘাত সত্ত্বেও মধ্যপ্রাচ্য থেকে বেড়েছে প্রবাসী আয়সংঘাতের মধ্যেও মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে বাংলাদেশের প্রবাসী আয় বাড়ছে। মার্চের প্রথম ১১ দিনে ১৯২ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। এর মধ্যে ১১ মার্চ একদিনেই দেশে এসেছে ১৮ কোটি ৩০ লাখ ডলার।
মতামতশুধু খাল খনন নয়, পরিবেশগত বাস্তবতার আলোকে চাই বহুমুখী মাস্টারপ্ল্যানখাল খনন কর্মসূচির এই উদ্যোগকে সাধুবাদ জানানোর পাশাপাশি এর বাস্তবায়নে চরম পেশাদারত্বের পরিচয় দিতে হবে। খাল খননের পূর্বশর্ত হিসেবে হাইড্রোলজিক্যাল সার্ভে ও সারফেস ওয়াটার ডিস্ট্রিবিউশনের ওপর ভিত্তি করে একটি পূর্ণাঙ্গ 'মাস্টার প্ল্যান' প্রণয়ন করতে হবে।
শিকড়ের টানে লাল-সবুজে যমজ, ফুটবলে নতুন সূর্যোদয়রোনান সুলিভান ও ডেক্লেন সুলিভান। এই যমজের বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রে। কিন্তু তাদের শেকড় বাংলাদেশ। আর সেই লাল-সবুজের টানে তারা রোববার (১৫ মার্চ) রাতে ঢাকা এসেছেন।
হরমুজ প্রণালি সচল রাখতে আলোচনায় বসছে ইইউইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান কায়া কালাস জানিয়েছেন, হরমুজ প্রণালি সচল রাখতে ইউরোপের পক্ষ থেকে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, তা নিয়ে আলোচনায় বসছে সদস্য দেশগুলো।
খাল খনন কর্মসূচি কতটা কর্মসংস্থান সৃষ্টি করবেসম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশব্যাপী পরিচালিত খাল খনন কর্মসূচিতে প্রযুক্তির ব্যবহার কমিয়ে মানুষের কায়িক শ্রমকে অধিক প্রাধান্য দেওয়া হবে। তাঁর এই বক্তব্য উন্নয়ন কর্মকাণ্ডে ‘শ্রমনির্ভর’ পদ্ধতির পুরোনো কিন্তু অত্যন্ত কার্যকর একটি ধারণাকে নতুন করে আলোচনায় এনেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই
সাহায্য না করলে ন্যাটোর ‘ভবিষ্যৎ খারাপ হবে’: ট্রাম্পইরান যুদ্ধে হরমুজ প্রণালী উন্মুক্ত করতে ন্যাটো সাহায্য না করলে জোটটির ভবিষ্যৎ খারাপ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রীর প্রতিনিধি নিয়োগ পেলেন আব্দুর রহমান সানীঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তাঁর সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানী।
যে কারণে খাল খনন শুরু করেছিলেন জিয়াউর রহমানখাল কেবল পানিই বয়ে নেয় না, বরং তার স্রোতের সঙ্গে ভেসে চলে ইতিহাস, নেতৃত্বের দূরদর্শিতা এবং একটি জাতির আত্মনির্ভরতার স্বপ্ন। বাংলার কৃষিনির্ভর জনপদে খাল মানে জীবিকা ও সম্ভাবনার এক অবিচ্ছেদ্য অংশ।
ঢাবির নতুন ভিসি ওবায়দুল, ইউজিসি চেয়ারম্যান মামুনঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনেও (ইউজিসি) নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জামায়াত আমিরের শুভেচ্ছাওয়ান ডে ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
ঘূর্ণিঝড়ে ১৬ ঘণ্টা বিদ্যুৎহীন ২৫ হাজার গ্রাহকচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট ও গোমস্তাপুরে বৈশাখী ঝড়ে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা লণ্ডভণ্ড হয়ে গেছে। এতে দীর্ঘ ১৬ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ২৫ হাজার গ্রাহক চরম দুর্ভোগে পড়েছেন।