প্রথম পর্বচর্যাপদ থেকে চব্বিশ: ভাষা যখন জাতির আত্মার প্রথম স্থাপত্যভাষা কখনও নিছক যোগাযোগের উপায় নয়। ভাষার মাধ্যমেই গড়ে ওঠে একটি জাতির ইতিহাস, স্মৃতি, সংস্কৃতি, মূল্যবোধ ও ভবিষ্যৎ স্বপ্নের বিন্যাস। ভাষা যখন আঘাতপ্রাপ্ত হয়, জাতির আত্মাও আহত হয়। আবার ভাষা যখন জাগ্রত হয়, তখন জাতিসত্তা শক্তিরূপে উদ্ভাসিত হয়।
ইংরেজি ভালো না জানলে কি বদলে যায় এআইয়ের আচরণ? গবেষণায় উঠে এল বৈষম্যের ইঙ্গিতগবেষণায় দেখা গেছে, তথ্যের সম-অধিকার তো দূরের কথা, কিছু ক্ষেত্রে উল্টো বৈষম্য করছে জনপ্রিয় এআই চ্যাটবটগুলো। আপনি যদি যুক্তরাষ্ট্রের বাইরের বাসিন্দা হন কিংবা আপনার ইংরেজি যদি দুর্বল হয়, তবে চ্যাটবটের উত্তরে মানের পার্থক্য বা তাচ্ছিল্যপূর্ণ সুর দেখা যেতে পারে।
মেঘনায় বালু উত্তোলনে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর গুলি, আহত ৫ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এতে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চরলাপাং এলাকায় এই ঘটনা ঘটে৷
যুক্তরাষ্ট্রে আমদানি পণ্যের ওপর শুল্ক ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পেরমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রে আমদানি করা সকল পণ্যের ওপর ১০ শতাংশ থেকে শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।
ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদের পদত্যাগঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগপত্র জমা দিয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে তিনি শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের কাছে পদত্যাগপত্র হস্তান্তর করেন। উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন।
২৬ ফেব্রুয়ারি সকালে একুশে পদক প্রদান, দুপুরে বইমেলা উদ্বোধনঅমর একুশে বইমেলা শুরু হচ্ছে আগামী ২৬ ফেব্রুয়ারি। এ দিন বিকেলে মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর সকালে গুণীজনদের হাতে একুশে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী।
মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় ফুটল শতাধিক বোমামাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফের সংঘর্ষে জড়িয়েছে বিবাদমান দু’পক্ষ। শনিবার রাত ৯টা থেকে ১টা পর্যন্ত সদর উপজেলার ‘নতুন মাদারীপুর’ গ্রামে এ সংঘর্ষ হয় টর্চলাইট জ্বালিয়ে। এ সময় বিস্ফোরণ ঘটানো হয় শতাধিক হাতবোমার। আহত হয় অন্তত দু’জন।
বগুড়ার এমপি আব্দুল মহিতের হোয়াটসঅ্যাপ নম্বর ক্লোন, বিকাশে টাকা দাবিবগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের হোয়াটসঅ্যাপ নম্বর ক্লোন করে বিকাশে টাকা দাবি করছে প্রতারক চক্র। এমপির পরিচিতদের কাছে খুদে বার্তা পাঠিয়ে ২০ থেকে ৩০ হাজার টাকা করে পাঠাতে বলছে ওই চক্র।
বুড়িগঙ্গায় নৌকায় তরুণীকে ধর্ষণ: চার জনের যাবজ্জীবনরাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় এক তরুণীকে জোর করে নৌকায় তুলে নিয়ে বুড়িগঙ্গা নদীর মধ্যখানে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ প্রমাণ হওয়ায় চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন ঢাকার একটি ট্রাইব্যুনাল।
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে সেলিমা রহমানবিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁকে সিসিইউ-তে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নতুন সরকারের অগ্রাধিকারআজকের পর্বে আলোচলায় আছেন ঢাকা স্ট্রিমের পরামর্শক সম্পাদক হাসান মামুন ও প্রধান প্রতিবেদক মো. মাসুম বিল্লাহ
শিবচরে গাইডওয়ালের গাঁথুনির নিচে কলাগাছমাদারীপুরের শিবচর উপজেলায় সড়কের পাশে গাইডওয়াল নির্মাণে ইটের গাঁথুনির নিচে দেওয়া হয়েছে আস্ত কলাগাছ। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন সড়কের শিরুয়াইল ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড চরকাকইর চৌরাস্তা মোড়ে দেখা যায় এমন চিত্র।
নামেই স্মৃতি জাদুঘর, নেই ভাষাশহীদ সালামের স্মৃতিসরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলার মাতুভূঞা ইউনিয়নের সালামনগরে শহীদ সালামের বাড়ির অদূরে ২০০৮ সালে নির্মিত ‘ভাষাশহীদ আবদুস সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর’ বর্তমানে নানা সমস্যায় জর্জরিত। একতলা ভবনের ভেতরে ১১টি আলমারিতে প্রায় তিন হাজার বই থাকলেও পাঠক নেই বললেই চলে।
‘পাঁচ টাকা’ নিয়ে বিরোধ, বড় ভাইয়ের মারধরের পর প্রবাসীর মৃত্যুলক্ষ্মীপুরের রামগঞ্জে আলমগীর হোসেন নামে এক আরব আমিরাত প্রবাসীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁরই বড় ভাই খোরশেদ আলমের বিরুদ্ধে। নিহতের স্ত্রীর অভিযোগ, দুই ভাইয়ের যৌথ বৈদ্যুতিক মিটারের বিলে ৫ টাকা কম দেওয়া নিয়ে তর্ক থেকে আলমগীরকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
থাইল্যান্ডে চিড়িয়াখানায় ভাইরাস, ৭২ বাঘের মৃত্যুথাইল্যান্ডের উত্তরাঞ্চলের চিয়াং মাই প্রদেশে প্রাণঘাতী ভাইরাসের প্রাদুর্ভাবে অন্তত ৭২টি বন্দি বাঘ মারা গেছে। পর্যটকদের জন্য উন্মুক্ত দুইটি বন্যপ্রাণী পার্কে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
আফগানিস্তানে বিমান হামলা পাকিস্তানের, নিহত অন্তত ১৭আফগানিস্তানের সশস্ত্র গোষ্ঠীগুলোর অবস্থান লক্ষ করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ বলেছে, সম্প্রতি ইসলামাবাদের একটি শিয়া মসজিদে আত্মঘাতী হামলাসহ একাধিক হামলার জবাব হিসেবেই এসব ‘ক্যাম্প ও আস্তানা’ লক্ষ্য করে এ অভিযান চালানো হয়েছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎপ্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সচিবালয়ের মন্ত্রীপরিষদ বিভাগে এই সাক্ষাৎ হয়।