ডিজিটাল ব্যাংক লাইসেন্স ইস্যুতে মুখোমুখি গভর্নর ও বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারাডিজিটাল ব্যাংকের লাইসেন্স দিতে বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভা আহ্বানের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক অফিসার ওয়েলফেয়ার কাউন্সিল। নবনির্বাচিত সরকারের শপথের আগে এমন সিদ্ধান্ত নেওয়াকে অনৈতিক ও স্বার্থের সংঘাত বলে দাবি করেছে সংগঠনটি।
গণভোটের রায় নাকি ইশতেহার: নতুন সরকারের সামনে প্রথম চ্যালেঞ্জত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে সরকার গঠন করতে চলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দুই-তৃতীয়াংশের বেশি আসন নিয়ে এই জয় যেমন বিপুল প্রত্যাশার জন্ম দিয়েছে, তেমনই তৈরি করেছে এক জটিল রাজনৈতিক পরিস্থিতি।
ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত বিএনপিরবিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে বিএনপি স্বাগত জানাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার, কারা থাকছেন মন্ত্রিসভায়ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১২টি আসনে বিশাল জয় নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি ও তাদের নির্বাচনী জোট। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ২৯৭টি আসনের গেজেট প্রকাশের পর, ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। পবিত্
সরকার গঠনের পথে বিএনপি, সংস্কারের কী হবেশান্তিপূর্ণ নির্বাচনের পর দুই-তৃতীয়াংশ মেজরিটি নিয়ে সরকার গঠনের পথে বিএনপি। কিন্তু এই শক্ত অবস্থান কি সংস্কারের পথ সহজ করবে, নাকি উল্টো বাধা হয়ে দাঁড়াবে?
ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠনের দাবি চরমোনাই পীরেরজুলাই সনদ অনুযায়ী ভোটের অনুপাতে জাতীয় সংসদের উচ্চকক্ষ গঠনের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। এ ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উত্থাপিত বিভিন্ন অনিয়মের অভিযোগের বস্তুনিষ্ঠ তদন্তও দাবি করেছেন তিনি।
নির্বাচন পরবর্তী সহিংসতা থামাবে কেআজকের পর্বে আলোচলায় আছেন ঢাকা স্ট্রিমের পরামর্শক সম্পাদক হাসান মামুন ও প্রধান প্রতিবেদক মো. মাসুম বিল্লাহ
ত্রয়োদশ সংসদের গেজেট প্রকাশত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের নাম উল্লেখ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে গণভোটের চূড়ান্ত ফলও জানানো হয়েছে আলাদা গেজেটে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফায় পারমাণবিক আলোচনায় ইরানইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার পারমাণবিক আলোচনায় অংশ নিতে জেনেভায় পৌঁছেছেন। এই আলোচনার লক্ষ্য উত্তেজনা কমানো এবং নতুন কোনো সামরিক সংঘাত এড়ানো।
ভোটকেন্দ্রে জন্ম নেওয়া শিশুর নাম রাখা হলো খালেদা জিয়াভোট দিতে গিয়ে হঠাৎ প্রসববেদনা। কেন্দ্রের পাশের একটি কক্ষে নেওয়া হলো অন্তঃসত্ত্বা মাকে। কিছুক্ষণ পরই পৃথিবীর আলো দেখল এক কন্যাশিশু। সিরাজগঞ্জের সেই ভোটকেন্দ্রে জন্ম নেওয়া নবজাতকের নাম রাখা হয়েছে খালেদা জিয়া।
সন্ধ্যায় চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমানত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরঙ্কুশ জয়ের পর প্রধান বিরোধী দলগুলোর প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরই ধারাবাহিকতায় আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।
পুরো নির্বাচনে ২১.৪% জাল ভোটের তথ্য টিআইবি দেয়নিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাল ভোট নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশকে (টিআইবি) উদ্ধৃত করে ভুল ও অপতথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করেছে সংস্থাটি। সোমবার (১৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে টিআইবি।
জানুয়ারিতেই পৌনে ১০ হাজার কোটি টাকার রোজার পণ্য আমদানিপবিত্র রমজান মাসকে সামনে রেখে গত জানুয়ারি মাসেই ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুরসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য বিপুল পরিমাণে আমদানি করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, কেবল চট্টগ্রাম কাস্টম হাউস দিয়েই ৯ হাজার ৭৭৪ কোটি টাকার পণ্য দেশে এসেছে।
অধিকৃত পশ্চিম তীরের জমি ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ হিসেবে নিবন্ধনের প্রস্তাব অনুমোদন ইসরায়েলেরফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের বড় অঞ্চলগুলোকে ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ হিসেবে নিবন্ধনের প্রস্তাব অনুমোদন করেছে ইসরায়েলি সরকার। এ সিদ্ধান্তে অঞ্চলটিতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
মালয়েশিয়ায় পাচারকালে শিশুসহ ১৫ জনকে উদ্ধারকক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় কোস্ট গার্ড ও র্যাবের যৌথ অভিযানে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটকে রাখা শিশুসহ ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎসেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন।
রাজবাড়ীতে মাজারের গম্বুজ ভাঙতে যাওয়ায় যুবক গ্রেপ্তাররাজবাড়ীর পাংশায় হাতুড়ি নিয়ে ছালাপরা মামা পাগলের মাজারের গম্বুজ ভাঙতে গিয়েছিলেন হোসেন শেখ (৩০) নামে এক যুবক। পরে স্থানীয় তাঁকে আটক করে পুলিশে দিয়েছে।