নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে মোটরসাইকেল, দুই শিক্ষার্থী নিহতগোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় দশম শ্রেণির দুই শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের রিশাতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ছয় রোজা শেষেও নিত্যপণ্যে ফেরেনি স্বস্তিএবারও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির মধ্যেই শুরু হয় রমজান। রমজান শুরুর পর সেই ঊর্ধ্বগতিতে কিছুটা লাগাম পড়ে। যদিও এবার ভিন্ন প্রেক্ষাপটের রমজান শুরু হয়েছে। কারণ নতুন সরকার শপথের মাত্র দুদিন পরই শুরু হয় রমজান।
দুর্নীতির অভিযোগ প্রমাণের চ্যালেঞ্জ দিলেন তাজুল ইসলামআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্যবিদায়ী চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, আমি চ্যালেঞ্জ করছি, আমার ব্যাপারে আনীত অভিযোগের পক্ষে সামান্য তথ্য-প্রমাণও কেউ দেখাতে পারবে না। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ফেসবুক পোস্টে তিনি এই চ্যালেঞ্জ দেন।
সেতুমন্ত্রীর সঙ্গে জাইকা প্রতিনিধিদলের সাক্ষাৎনৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (জাইকা) তিন সদস্যের প্রতিনিধিদল সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে জাইকার প্রধান প্রতিনিধি ইচিগুচি তোমোহিদের নেতৃত্বে দলটি মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ বুধবারচলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল বুধবার। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ এ তথ্য জানিয়েছেন।
ইউক্রেনে যুদ্ধের চার বছর: সমাধান কত দূর২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করেছিল রাশিয়া। সেই হিসেবে আজ এই যুদ্ধের চার বছর পূর্তি হলো। এই চার বছরে বদলে গেছে যুদ্ধের ধরন, পাল্টে গেছে বিশ্বশক্তির ভারসাম্য। ইউরোপের নিরাপত্তা ব্যবস্থাও আর আগের মতো নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এত বড় সংঘাত আর দেখা যায়নি।
ঢাবি শিক্ষার্থীকে মারধরে চার পুলিশ ক্লোজডরাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাংবাদিকদের মারধরে জড়িত পুলিশের চার সদস্যকে ক্লোজড (সাময়িক প্রত্যাহার) করা হয়েছে।
পিলখানা হত্যাকাণ্ডে সার্বভৌমত্ববিরোধী তৎপরতা ছিল: প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পিলখানায় সেনা হত্যাকাণ্ডের নেপথ্যে দেশ এবং জনগণের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিরোধী তৎপরতা ছিলো। নাগরিক হিসেবে বিষয়টি উপলব্ধিতে থাকা জরুরি। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জাতীয় শহীদ সেনা দিবস (২৫ ফেব্রুয়ারি) উপলক্ষে দেওয়া বাণীতে এই মন্তব্য করেন তিনি।
রোজায় ওজন কমাতে চাইলে দরকার ‘হেলদি রিসেট’হেলদি রিসেট বলতে বোঝায় আমাদের অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও জীবনযাপনকে নতুন করে ঢেলে সাজানো। সারাদিন রোজা রাখার পর ইফতারে ভারী ও তেলযুক্ত খাবার দিয়ে পুষ্টির চাহিদা পূরণ করার যে মানসিকতা আমাদের আছে, তা থেকে বেরিয়ে আসাই হলো হেলদি রিসেট।
চাঁদাবাজি নয়, সংঘর্ষের জেরে ট্রাকচালককে মারধরসম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দাবি করা হয়, চাঁদা না দেওয়ায় ট্রাকচালককে বিএনপির একজন নেতা প্রকাশ্যে মারধর করেছেন (১,২)। কোথাও কোথাও তাকে শ্রমিক দলের নেতা বলেও উল্লেখ করা হয়।
গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্নের পরদিন বিস্ফোরণে দগ্ধ এক পরিবারে ৪ জনকুমিল্লার দাউদকান্দিতে গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্নের পরদিনই একটি ভবনের রান্নাঘরে বিস্ফোরণে নারী-শিশুসহ পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। বিস্ফোরণে কক্ষের জানালা ও দেয়াল বিধ্বস্ত হয়েছে।
হামাস কোনো সন্ত্রাসী সংগঠন নয়: পিএলও নেতাপ্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আজম আল-আহমদ বলেছেন, হামাস কোনো সন্ত্রাসী সংগঠন নয়। গোষ্ঠীটির অস্ত্র সমর্পণের বৈশ্বিক দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন তিনি।
নিরাপত্তার ঢিমেতালে ঢাকায় বেপরোয়া অপরাধী চক্ররাজধানীর পান্থপথে রোববার রাতে ব্যবসায়ী শফিকুর রহমানকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদা চেয়ে না পেয়ে শফিকুরকে গুরুতর আহত করা হয়। একই দিন মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ের স্কুলছাত্র মো. সোহানকে ছুরি মেরে সর্বস্ব নিয়ে যায় ছিনতাইকারীরা।
যুক্তরাষ্ট্রের হম্বিতম্বির মধ্যেই চীন-ইরান ক্ষেপণাস্ত্র চুক্তিযুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার হুমকির মধ্যেই চীন থেকে জাহাজবিধ্বংসী সুপারসনিক ক্ষেপণাস্ত্র কেনার দ্বারপ্রান্তে রয়েছে ইরান। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চীনা প্রযুক্তির ‘সিএম-৩০২’ ক্ষেপণাস্ত্র কেনার এই চুক্তি এখন চূড়ান্ত পর্যায়ে।
শাসক দলের ‘ছাড়ের মানসিকতা’য় সক্রিয় হচ্ছে আ.লীগ: জামায়াতসদ্য সরকারে বসা বিএনপির ‘ছাড় দেওয়ার মানসিকতা’র কারণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সক্রিয় হচ্ছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দলটির জন্য সুযোগ তৈরির ঘটনায় প্রতিবাদ জানানোর পাশাপাশি উদ্বেগও জানিয়েছে দলটি।
রাষ্ট্রপতি এখন যা বলছেন ৫ আগস্ট তার কিছুই বলেননি: জামায়াত আমিররাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন সম্প্রতি একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে অনেক কিছুই চেপে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাঁর মতে, রাষ্ট্রপতি এখন যা বলছেন ২০২৪ সালের ৫ আগস্ট তার কিছুই তিনি বলেননি।
বইমেলায় অংশ নিচ্ছে ৫৪৯ প্রকাশনা প্রতিষ্ঠানঅমর একুশে বইমেলা এবার মোট ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি প্রতিষ্ঠানকে মোট ১০১৮টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে।