আন্তর্জাতিক আইন নিয়ে মাথা ব্যথা নেই ট্রাম্পেরমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতদিন কর্মকাণ্ড দিয়ে প্রকাশ করেছেন তিনি আন্তর্জাতিক আইনের ধার ধারেন না। এবার প্রকাশ্যেই বলেছেন, তিনি আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করেন না।
পঞ্চগড়ে ৬.৮ ডিগ্রি তাপমাত্রা, তীব্র শীতে জনজীবন বিপর্যস্তপঞ্চগড়ে বেশ কিছুদিন ধরে তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রাত বাড়তে থাকলে বাড়ে শীতের দাপট। দুপুর অবধি ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকে পথঘাট। সূর্য দেখা যায় না।
ঠাকুরগাঁওয়ে তারেক রহমানের আগমন ঘিরে প্রস্তুতি, নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্যঠাকুরগাঁও সফরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বহুল প্রত্যাশিত এই আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য।
ইরানে সরকার পতন চান, তবে পাহলভিকে চান না ট্রাম্পমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সরকার পতনের ব্যাপারে ইতিবাচক হলেও, দেশটির নির্বাসিত স্বঘোষিত যুবরাজ রেজা শাহা পাহলভির সঙ্গে দেখা করতে চান না।
আইএমএফ নির্ভরতা কি বাংলাদেশের ভবিষ্যৎ দুর্বল করছেবাংলাদেশের অর্থনীতি এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, যেখানে দ্রুত অগ্রগতির আকাঙ্ক্ষার পাশাপাশি বৈদেশিক ঋণনির্ভরতা ও বৈশ্বিক অস্থিরতার চাপ একসঙ্গে কাজ করছে। এই বাস্তবতায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল গুরুত্বপূর্ণ এক ভূমিকায় অবতীর্ণ হয়েছে।
পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিতের খবর সঠিক নয়: ইসিসংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে আইনি জটিলতার কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরবর্তী আদেশ না আসা পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছে কমিশন।
বিক্ষোভে উত্তাল ইরান, দেশব্যাপী ইন্টারনেট বন্ধইরানি রিয়ালের ব্যাপক দরপতনসহ গভীর অর্থনৈতিক সংকটে নিমজ্জিত ইরান বিক্ষোভে উত্তাল। এ বিক্ষোভের জেরে ক্রমশ চাপ বাড়ছে সরকারের ওপর। এরই মধ্যে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত থেকে ইন্টারনেট বিচ্ছন্ন রয়েছে দেশটিতে।
ট্রাম্পের সঙ্গে দেখা করতে ওয়াশিংটন যাচ্ছেন মাচাদোমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন ভেনেজুয়েলার বিরোধীয় দলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। সেই জন্য আগামী সপ্তাহে ওয়াশিংটন যাচ্ছেন মাচাদো।
যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের ওপর শুল্ক কমানোর প্রস্তাব ড. খলিলুরেরযুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। সাক্ষাতে তিনি বাংলাদেশের ওপর শুল্ক কমানোর প্রস্তাব করেছেন।
স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যা: তদন্তে গুরুত্ব পাচ্ছে চাঁদাবাজি-রাজনৈতিক দ্বন্দ্বসহ চার ইস্যুঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান ওরফে মুছাব্বির হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে চারটি বিষয়কে গুরুত্ব দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পাঁচ দিনের যুক্তরাষ্ট্র সফরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাপাঁচ দিনের যুক্তরাষ্ট্র সফরে গেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। এই সফরে তিনি ঢাকায় নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসটেনসেনের শপথ অনুষ্ঠানে যোগ দিতে পারেন।
জাজিরায় ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে নিহত ২শরীয়তপুরের জাজিরায় ঘরের ভেতর ককটেল তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোররাতে উপজেলার বিলাশপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
ঢাবির ৪ শিক্ষককে স্থায়ী বহিষ্কারের সুপারিশ, হল থেকে বাদ যাচ্ছে শেখ পরিবারের নামজুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষককে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে শেখ পরিবারের সদস্যদের নামে থাকা হল ও ভবনের নাম পরিবর্তনের প্রস্তাব গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মিরসরাইয়ে বিপিসির পাইপলাইনের ওপর ঘর তুলে তেল চুরিজায়গা ভাড়া নেওয়া নিয়ে তোলা একটি টিনশেড ঘর। বাইরে থেকে সেটি ছিল একেবারেই সাধারণ। কিন্তু ঘরের ভেতরের মাটি খুঁড়ে নিচে থাকা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তেল পরিবহনের পাইপলাইনে ফুটো করা হয়। সেখান থেকেই চলে তেল চুরি।
৬৬ সংস্থা ছাড়ছে যুক্তরাষ্ট্র: ‘আন্তর্জাতিক সংহতি এবং উন্নয়নের ইকোসিস্টেম ধসে পড়বে’ বলছেন ড. ইফতেখারুজ্জামানজাতিসংঘভুক্ত ও এর বাইরের ৬৬টি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা ও ফোরাম থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পদক্ষেপকে বৈশ্বিক ‘উন্নয়নের ইকোসিস্টেম’ ধসে পড়ার বড় অশনিসংকেত হিসেবে অভিহিত করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আপ বাংলাদেশের বিক্ষোভদেশে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার কারণে এখন ‘হরর সিনেমার স্ক্রিপ্ট’ বাস্তবায়িত হচ্ছে বলে মন্তব্য করেছেন ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) নেতারা।
রাষ্ট্র, রাজনীতি ও নেতৃত্ব: খালেদা জিয়ার অভিজ্ঞতাস্বাধীন বাংলাদেশে বহু রাজনৈতিক নেতৃত্বের উত্থান–পতন আমরা দেখেছি। কিন্তু একই সঙ্গে রাষ্ট্রীয় নির্যাতনের অভিজ্ঞতা এবং রাজনৈতিক ভাষা ও আচরণে পরিমিতিবোধ বজায় রাখার ধারাবাহিকতা যদি বিবেচনায় নেওয়া হয়, তাহলে বেগম খালেদা জিয়ার নাম আলাদাভাবে আলোচনায় আসে।