বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানাল বাংলাদেশদাসত্ব ও নিপীড়ন নির্মূলের জন্য জোরদার বৈশ্বিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
দুই কার্গো এলএনজি ও এক কোটি লিটার পাম অয়েল কিনছে সরকারসরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের একাধিক ক্রয় প্রস্তাব উপস্থাপন ও অনুমোদন করা হয়েছে।
ভারতে বাসে আগুন লেগে ১২ জনের মৃত্যু, আহত ২০ভারতের অন্ধ্রপ্রদেশের মারকাপুরাম এলাকায় বৃহস্পতিবার ভোরে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে টিপার লরির সংঘর্ষের পর ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে অন্তত ১২ জনের প্রাণহানি ঘটেছে। এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইরানের দ্বীপ দখল করলে প্রতিবেশী দেশে হামলার হুঁশিয়ারিতেহরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সতর্ক করে বলেছেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী ‘ইরানের শত্রুরা’ একটি আঞ্চলিক প্রতিবেশী দেশের সহায়তায় ইরানের দ্বীপ দখলের পরিকল্পনা করছে।
১৯৭১ সালে সোশ্যাল মিডিয়া থাকলে কেমন হতো আমাদের মুক্তিযুদ্ধএকটি স্বাধীন সার্বভৌম দেশের ইতিহাসে সেই দেশের স্বাধীনতা দিবসের চেয়ে গুরুত্বপূর্ণ দিবস কমই আছে। আজ ২৬শে মার্চ, আমাদের মহান স্বাধীনতা দিবস। ৫৫ বছর আগে এই দিনেই এদেশের মানুষ স্বাধীন একটি ভূখণ্ডের আশায় ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে।
স্মৃতিসৌধে শাহাদাত-আদরি-আফিফদের গল্প: কেমন বাংলাদেশ চান তাঁরাভোর ৬টা ২০ মিনিটের দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধ চত্বরে নামতে শুরু করে মানুষের ঢল। কারও হাতে গাঁদা আর রজনীগন্ধা ফুলের তোড়া, কারও সঙ্গে ছোট সন্তান, কেউ আবার দল বেঁধে এগোচ্ছেন শহীদ বেদির দিকে। পায়ের শব্দ, ফুলের সুবাস আর সকালের নরম আলোয় কিছুক্ষণের মধ্যেই শ্রদ্ধার ফুলে ভরে ওঠে স্মৃতিসৌধের বেদি।
বিশেষ লেখামুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক করে আমরা কোথায় পৌঁছাতে চাইহ্যাঁ আমরা সেই কম হেঁটে যাওয়া মানুষের পথে হেঁটেছিলাম। যে পথ ভয়ের, ক্ষয়ের, ত্যাগের এবং অস্তিত্বের সেই পথেই আমরা হেঁটেছি। ১৯৭১ সাল; বাঙালি হেঁটেছে অস্তিত্বের পথে। জীবনের সহজ সুখের সমস্ত পথ রুদ্ধ করে, ব্যক্তিগত সুখ-স্বাচ্ছন্দ্য আর জীবনের মায়া ত্যাগ করে স্বাধীনতার কণ্টকাকীর্ণ পথ বেছে নিয়েছিল অজস্র যুবা
সংসদে সংস্কার না হলে মাঠে ফয়সালা হবে: নাসীরুদ্দীন পাটওয়ারীরাষ্ট্র সংস্কার যদি সংসদ বা পার্লামেন্টে বাস্তবায়ন না হয়, তবে তা রাজপথে বা মাঠে গড়াবে এবং অপরাধীদের বিচার হতেই হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
অসাম্প্রদায়িক এবং শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা: রুহিন হোসেনঅসাম্প্রদায়িক এবং শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও পর্যন্ত অধরা রয়ে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
স্মৃতিসৌধে জাপা-ছাত্রশক্তির নেতাকর্মীদের ‘হাতাহাতি’মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের আগে জাতীয় পার্টি ও জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সাড়ে ১০টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে এ ঘটনা ঘটে।
জনরায়ের বিরুদ্ধে গিয়ে কেউ ইতিহাসে টিকে থাকেনি: আসিফ মাহমুদবাংলাদেশের ইতিহাসে যখনই কেউ সরকার গঠন করেছে এবং গণরায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা ইতিহাসের পাতা থেকে হারিয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
পদ্মায় যাত্রীবাহী বাসসকাল থেকে উদ্ধার ৩ মরদেহ, নিহত বেড়ে ২৬রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বাস নদীতে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ১২টা পদ্মা নদী থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। এর আগে আজ ভোর ৫টা পর্যন্ত ২৩টি মরদেহ উদ্ধার করা হয়েছিল।
কী ধরনের অস্ত্র ব্যবহৃত হয়েছিল একাত্তরের রণাঙ্গনে১৯৭১ সালের মুক্তিযুদ্ধ কেবল একটি রাজনৈতিক অধিকার আদায়ের লড়াই ছিল না, এটি ছিল আধুনিক সমর ইতিহাসের এক অনন্য সমীকরণ। এই যুদ্ধে তৎকালীন বিশ্বের অন্যতম সুসংগঠিত ও আধুনিক অস্ত্রে সজ্জিত একটি পেশাদার সামরিক বাহিনীর মুখোমুখি হয়েছিল এক অদম্য গেরিলা শক্তি।
মুক্তিযুদ্ধে বাউল১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রান্তিক বাউল সম্প্রদায়ের অবদান ছিল একই সঙ্গে আধ্যাত্মিক, সাংস্কৃতিক এবং সামরিক। এই সময় বাউলরা তাঁদের একতারা ও কণ্ঠকে কেবল সাধনার মাধ্যম হিসেবেই ব্যবহার করেননি, বরং যুদ্ধের উত্তাল দিনগুলোতে তাঁরা সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করে গেছেন নিরলসভাবে।
জাতীয় প্যারেড গ্রাউন্ডে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীরাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট দেখতে জাতীয় প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তাঁকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তিন বাহিনী প্রধানরা।
‘নৈতিক দায়িত্ব পালন করতে এসেছি’, স্মৃতিসৌধে জামায়াতের আমিরমহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা একটা নৈতিক দায়িত্ব পালন করতে এসেছি। এটি রাষ্ট্রের একটা সর্বোচ্চ আচার, সবার মতো আমরাও শ্রদ্ধা জানাতে এসেছিলাম।’
পদ্মার পাড়ে ২৩ মরদেহ উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তররাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নম্বর ফেরি ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যাওয়া সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাসটি উদ্ধার করা করেছে। উদ্ধারকারী জাহাজ হামজা, রাজবাড়ী ফায়ার সার্ভিসের কর্মী ও মানিকগঞ্জের ডুবুরি দলসহ অন্যান্যরা উদ্ধারকাজ শেষ করেছে।