শাসক দলের ‘ছাড়ের মানসিকতা’য় সক্রিয় হচ্ছে আ.লীগ: জামায়াতসদ্য সরকারে বসা বিএনপির ‘ছাড় দেওয়ার মানসিকতা’র কারণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সক্রিয় হচ্ছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দলটির জন্য সুযোগ তৈরির ঘটনায় প্রতিবাদ জানানোর পাশাপাশি উদ্বেগও জানিয়েছে দলটি।
ভোটের পর কাটছে ভয়, মাঠে সক্রিয় হচ্ছে আ.লীগত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সক্রিয় হচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। বেশ কয়েকটি জেলায় কার্যালয় খোলা থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচিও করেছেন তারা। যদিও এসব চেষ্টার সময় কয়েকজনকে গ্রেপ্তার হতে হয়েছে।
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ, সেভাবেই দেখা হচ্ছে: মির্জা ফখরুলবিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়ে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, এটি তারা চাননি। আইনগতভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। তাই সব জায়গায় তাদের সেভাবেই দেখা হবে।
রাজশাহী জেলা আ.লীগ কার্যালয়ে ছাত্রলীগের স্লোগানরাজশাহী জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে গিয়ে স্লোগান দিয়েছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এ সময় তাদের হাতে জাতীয় ও দলীয় পতাকা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দেখা যায়।
শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার পথে ‘আ.লীগের ৬ নেতাকর্মী’ আটকনোয়াখালীর কোম্পানীগঞ্জে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যাওয়ার পথে আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
হবিগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয় সকালে উদ্বোধন, দুপুরে আগুনহবিগঞ্জ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয় পুনরায় উদ্বোধনের কয়েক ঘণ্টার মধ্যেই আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শহরের টাউন হল এলাকায় অবস্থিত জেলা কার্যালয়ে আজ বুধবার সকালে খোলা হয়। এর আগে ২০২৪ সালের ৪ আগস্ট বিক্ষোভের সময় জেলা আওয়ামী লীগের কার্যালয়টি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ছাত্র-জনতা।
অন্তর্বর্তী সরকার ভালো করেছে, শ্বেতপত্রের দরকার নেই: মির্জা ফখরুলঅন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে শ্বেতপত্র প্রকাশের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘তারা অনেক ভালো কাজ করেছেন।’
নোয়াখালীতে তালা ভেঙে কার্যালয়ে আ.লীগের কর্মীরানোয়াখালীতে তালা ভেঙে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয়ে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৭টায় কাদির হানিফ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা তালা ভাঙেন।
ওবায়দুল কাদেরসহ ৭ পলাতকের বিচার শুরুওবায়দুল কাদেরসহ সাত পলাতক আসামির বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ প্রসিকিউশনের সূচনা বক্তব্য এবং প্রথম সাক্ষীর সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে এই বিচারিক কার্যক্রম শুরু হয়।
আ.লীগের নির্বাচন বর্জনের ডাক মানেননি কর্মীরা: টিআইবিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য মাত্রায় সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। পাশাপাশি, নির্বাচন অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক হয়েছে বলে দাবি সংস্থাটির।
খুলনায় আ.লীগ কার্যালয়ে বিকেলে পতাকা উত্তোলন, সন্ধ্যায় ভাঙচুর ও অগ্নিসংযোগখুলনায় দীর্ঘ ১৮ মাস পর বিকেলে কয়েকজন নেতাকর্মী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহানগর কার্যালয় খুলে শেখ মুজিবুর রহমান ও চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। এর কয়েক ঘণ্টা পর সন্ধ্যায় সেখানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
গাইবান্ধায় কারা হেফাহতে আ.লীগ নেতা লিপনের মৃত্যুগাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামিকুল ইসলাম সরকার লিপনকে (৫৭) ২০২৪ সালের ৮ ডিসেম্বর রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে জেলা কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা লিপন রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার ভোরের দিকে মারা যান।
সিরাজগঞ্জে লীগ নেতার ফিলিং স্টেশনে হামলা-ভাঙচুর, গ্যাস সরবরাহ বন্ধসিরাজগঞ্জ শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার সিএনজি ফিলিং স্টেশনে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শহরের একমাত্র ফিলিং স্টেশনে গত বৃহস্পতিবার গভীর রাতে হামলার পর দুই দিন ধরে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন সিএনজি চালিত গাড়ির চালক ও যাত্রীরা।
চাঁপাইনবাবগঞ্জে ‘বোমা বিস্ফোরণে’ দুজন নিহত, আহত ৩চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে বোমা বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন। আজ শনিবার ভোরের দিকে ইউনিয়নের ফাটাপাড়া এলাকার কালাম আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। ও্ই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কুয়েট ভিসিকে ‘আওয়ামী দোসর’ আখ্যা দিয়ে ক্যাম্পাস ও বাসভবনে ব্যানারকুয়েট উপাচার্যকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে অবাঞ্ছিত ঘোষণা করে ব্যানার টানিয়েছে শিক্ষার্থীরা। ছাত্রদলের এক নেতার নেতৃত্বে আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও উপাচার্যের বাসভবনে এই ব্যানার টাঙায় তারা। বিষয়টি স্বীকার করেছেন ছাত্রদল নেতা ইফাজ।
জনগণ সার্বভৌমত্বের পক্ষে রায় দিয়েছেন: হাফিজ উদ্দিনবিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচনে জনগণ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে রায় দিয়েছেন। বিএনপি ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে দলের জনপ্রিয়তাও প্রতিষ্ঠা করেছে।
জাপা জনগণের প্রত্যাখ্যাত, আ.লীগ নাই হয়ে গেছে: আখতার হোসেনরংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে বিজয়ের পর নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী আখতার হোসেন বলেছেন, ‘এবারের নির্বাচনে রংপুরের জনগণ জাতীয় পার্টিকে (জাপা) প্রত্যাখ্যান করেছে এবং আওয়ামী লীগও রাজনৈতিকভাবে অস্তিত্বহীন হয়ে পড়েছে।’