এবার মেক্সিকোতে ‘জেন-জি’ বিক্ষোভ, রাজধানীতে সংঘর্ষ-সহিংসতামেক্সিকোতে অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষ রাস্তায় নেমেছে। এসব বিক্ষোভ আয়োজন করেছে তরুণ প্রজন্ম তথা জেনারেশন জেড-এর সদস্যরা। শনিবারের মিছিলে বিভিন্ন বয়সের মানুষ অংশ নেয়। বিরোধী দলের প্রবীণ কর্মীরাও উপস্থিত ছিলেন।
ট্রাম্প-অর্থনীতি কী, বিশ্বজুড়ে কেন প্রাসঙ্গিকসম্প্রতি কানাডার এক প্রদেশের অর্থায়নে নির্মিত বিজ্ঞাপনে দেখা যায়, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রেগ্যানকে শুল্ক বা ট্যারিফের বিরুদ্ধে কথা বলতে। সামান্য টেলিভিশন বিজ্ঞাপনকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার সঙ্গে চলমান বাণিজ্য আলোচনাই বন্ধ করে দেন।
নিউইয়র্কের পর সিয়াটলে সমাজতান্ত্রিক কেইটি উইলসনের জয়আমেরিকার রাজনীতির গতিপথ বদলে দেওয়ার মতো এক আরেক ঐতিহাসিক নির্বাচনের সাক্ষী হলো যুক্তরাষ্ট্রের শহর সিয়াটল। বড় প্রযুক্তি সংস্থাগুলোর টাকা আর করপোরেট শক্তির পৃষ্ঠপোষকতাকে বুড়ো আঙুল দেখিয়ে সিয়াটলের নতুন মেয়র নির্বাচিত হয়েছেন ৪৩ বছর বয়সী সমাজতান্ত্রিক জননেত্রী কেইটি উইলসন।
ক্যারিবিয়ানে বড় সামরিক অভিযানের ঘোষণা যুক্তরাষ্ট্রের, বাড়ছে উত্তেজনা‘অপারেশন সাউদার্ন স্পিয়ার’শিরোনামে ক্যারিবিয়ান অঞ্চলে নতুন সামরিক অভিযানের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে এই অভিযান শুরুর কথা বলেন। জয়েন্ট টাস্ক ফোর্স সাউদার্ন স্পিয়ার এবং সাউথকম এর নেতৃত্বে এই অভিযান চলবে।
পশ্চিম তীরে মসজিদে ইহুদি সেটেলারদের হামলায় আন্তর্জাতিক নিন্দাফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে একটি মসজিদে ইহুদী বসতি স্থাপনকারীদের অগ্নিসংযোগে আন্তর্জাতিক নিন্দার মুখে পড়েছে ইসরায়েল। সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা অব্যাহত থাকায় পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়েছে।
আড়ালে থাকা খাদ্যসংকট যেভাবে বিশ্বকে অস্থিতিশীল করছেআজকের বিশ্ব অভূতপূর্বভাবে ধনী, প্রযুক্তিগতভাবে উন্নত ও ব্যাপক উৎপাদনশীল। ষাটের দশকের শেষ ও সত্তরের দশকের শুরুতে বিশ্লেষকরা আশঙ্কা করেছিলেন যে বিশ্বের খাদ্য ফুরিয়ে যেতে পারে। উন্নয়নশীল দেশগুলোতে জনসংখ্যা বাড়ার হার কৃষি উৎপাদনের চেয়ে অনেক দ্রুত ছিল। জাতিসংঘ ও বিশ্বব্যাংকের প্রতিবেদনগুলো তখন সতর্ক করেছ
ক্যারিবীয় অঞ্চলে যুদ্ধের দামামা: যুক্তরাষ্ট্রের নৌবাহিনী মোতায়েনে ভেনেজুয়েলার সামরিক প্রস্তুতিযুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে সামরিক উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে বিমানবাহী রণতরী ও সহায়ক যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। ওয়াশিংটন এই পদক্ষেপকে মাদক পাচার, বিশেষ করে ভেনেজুয়েলীয় চক্রের মাধ্যমে ফেন্টানিল পাচার দমনের অংশ হিসেবে ব্যাখ্যা করেছে।
হোয়াইট হাউসে ঐতিহাসিক বৈঠক: আইএসবিরোধী জোটে সিরিয়ার যোগদানমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (১০ নভেম্বর) ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসে এক ঐতিহাসিক বৈঠকে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারাকে স্বাগত জানান। ২০২৪ সালের ডিসেম্বরে সিরিয়ার সাবেক স্বৈরশাসক বাশার আল-আসাদের পতনের পর এটি ছিল যুক্তরাষ্ট্র-সিরিয়া সম্পর্কের এক বড় পরিবর্তন।
ইলন মাস্ক যেভাবে বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হওয়ার পথেটেসলার শেয়ারহোল্ডাররা বিপুল সংখ্যাগরিষ্ঠতায় প্রধান নির্বাহী ইলন মাস্কের জন্য প্রায় ১ ট্রিলিয়ন ডলারের বিশাল ক্ষতিপূরণ প্যাকেজ অনুমোদন করেছেন। এই সিদ্ধান্ত তাঁকে ইতিহাসের প্রথম ট্রিলিয়ন ডলারের সম্পদশালী ব্যক্তিতে পরিণত করার সম্ভাবনা তৈরি করেছে।
নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানার সম্ভাব্য ফলাফল কীগত শুক্রবার (৭ নভেম্বর) গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ আরও কয়েকজন শীর্ষ ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তুরস্ক।
যুক্তরাষ্ট্রে সরকারি অচলাবস্থায় দ্বিতীয় দিনেও বাতিল ১৪০০’র বেশি ফ্লাইটযুক্তরাষ্ট্রে সরকারি অচলাবস্থার (শাটডাউন) কারণে আকাশপথে বিপর্যয় দেখা দিয়েছে। শনিবার (৮ নভেম্বর) দেশটির বিভিন্ন বিমানবন্দরে ১ হাজার ৪০০-এরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটঅ্যাওয়্যার জানায়, এদিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মিলিয়ে প্রায় ৬ হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে।
ট্রাম্প কেন মামদানিকে হুমকি হিসেবে দেখছেনট্রাম্প মামদানিকে ‘কমিউনিস্ট’ আখ্যা দিয়ে বলেছেন, তিনি জয়ী হলে নিউইয়র্কের ফেডারেল তহবিল কমিয়ে দেওয়া হবে। ফলে এই নির্বাচন এখন যুক্তরাষ্ট্রের জাতীয় রাজনীতির প্রতীকী সংঘাতে পরিণত হয়েছে।
নিউইয়র্কে মেয়র নির্বাচন আজযুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির নাগরিকরা আজ তাদের নতুন মেয়র নির্বাচনে ভোট দেবেন। এবারের নির্বাচন অত্যন্ত উত্তেজনাপূর্ণ। এতে একদিকে প্রগতিশীল আদর্শ, অন্যদিকে অভিজ্ঞ প্রতিষ্ঠিত রাজনীতির প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে।
অন্যদেশে সরকার পরিবর্তনে আর হস্তক্ষেপ নয়, এটা কি যুক্তরাষ্ট্রের দুর্বলতার লক্ষণগ্যাবার্ডের এই বক্তব্য এমন এক সময় (৩১ অক্টোবর ২০২৫) আসে, যখন মধ্যপ্রাচ্যে গাজা যুদ্ধবিরতি ভঙ্গুর অবস্থায় রয়েছে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নতুন করে উদ্বেগ সৃষ্টি করছে। তিনি বলেন, এই নীতি পরিবর্তন কোনো কৌশলগত বিচ্যুতি নয়, বরং গত কয়েক দশকের হস্তক্ষেপমূলক নীতির বিপরীতে এক সচেতন সিদ্ধান্ত।
ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর ইরানে সামাজিক স্বাধীনতা নিয়ে টানাপোড়েনইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রায় এক মাস আগে ‘জেন জি উপদেষ্টা’ নিয়োগের ঘোষণা দেন। উপদেষ্টা আমিররেজা আহমাদির সঙ্গে হাস্যোজ্জ্বল একটি ছবিও প্রকাশ করেন তিনি, যা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
‘খ্রিস্টান হত্যার’ অভিযোগে নাইজেরিয়ায় হামলার হুমকি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাইজেরিয়ায় খ্রিস্টানদের ওপর সহিংসতার অভিযোগ তুলে দেশটিতে হামলার হুমকি দিয়েছেন। ট্রাম্প জানান, যুদ্ধ মন্ত্রণালয়কে সম্ভাব্য সামরিক পদক্ষেপের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি।
ভারতের পাসপোর্টের মান কমছে কেনঅর্থনৈতিকভাবে ভারতের চেয়ে অনেক ছোট দেশ—যেমন রুয়ান্ডা (৭৮তম), ঘানা (৭৪তম) ও আজারবাইজান (৭২তম) এই সূচকে ভারতের চেয়ে উপরে অবস্থান করছে। বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হওয়া সত্ত্বেও ভারতের এই অবস্থান অনেক বিশ্লেষককে বিস্মিত করেছে।