মানবতাবিরোধী অপরাধ: ইনুর মামলার যুক্তিতর্ক শেষ, রায় যেকোনো দিনজুলাই গণ-অভ্যুত্থানে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায়ের জন্য নির্দিষ্ট কোনো দিন ধার্য না রাখায় যেকোনো দিন এই মামলার রায় ঘোষণা হতে পারে।
আরও ২ মামলায় খায়রুল হকের জামিন, ‘মুক্তিতে বাধা নেই’জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার যাত্রাবাড়ী ও আদাবর থানার পৃথক দুটি হত্যা মামলায় অন্তর্বর্তী জামিন পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। এ নিয়ে তার বিরুদ্ধে দায়ের হওয়া সাতটি মামলার সবকটিতেই জামিন পেলেন তিনি।
১১ মামলায় শাকিল-রুপার জামিন, এখনই মিলছে না মুক্তিজুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় ১১ মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে দুজনেরই একটি করে মামলায় জামিন না দিয়ে আদালত রুল জারি করেছেন। সে কারণে এখনই তারা কারামুক্ত হতে পারছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।
মিরপুরের হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহালজুলাই গণ-অভ্যুত্থান চলাকালে মিরপুরে যুবদল নেতাকে হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।
‘গণভোটের রায় উপেক্ষা অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা’গণভোটের রায় উপেক্ষা করা ছাত্র-জনতার অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে মন্তব্য করেছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতারা।
এনসিপিতে তুঙ্গে ভাঙা-গড়ার খেলা, শঙ্কা তৃণমূলেচব্বিশের গণঅভ্যুত্থানে নেতৃত্বে থাকা তরুণদের দল জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) বইছে মিশ্র হাওয়া। একদিকে দলের কেন্দ্রীয় পর্যায়ে একের পর এক যোগ দিচ্ছেন আলোচিত ও পরিচিত মুখ। অন্যদিকে দল ছাড়ছেন তৃণমূলের নেতাকর্মী
মানবতাবিরোধী অপরাধ: মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফেনীতে জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন। একই সাথে তাঁকে এক দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।
কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ১১ মেচব্বিশের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার জেরা শেষ হয়েছে। আগামী ১১ মে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
অভ্যুত্থানের পরে অবদানের জন্য সশস্ত্র বাহিনীর প্রশংসা করলেন প্রধানমন্ত্রীগত ২০২৪ সালের আগস্ট পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুনিপুণভাবে সম্পন্ন করার জন্য তিনি সশস্ত্র বাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন।
এই সরকারকে আর জনগণের সরকার বলা যায় না: নাহিদ ইসলামছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা সমুন্নত রাখতে এবং শ্রমিকের অধিকার আদায়ে বর্তমান সরকারকে আর ‘জনগণের সরকার’ বলা যায় না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
চট্টগ্রামে ৬ হত্যাহাছান-নওফেলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাচট্টগ্রামে ছাত্র-জনতার আন্দোলনে ছাত্রদল নেতা ওয়াসিম আকরামসহ ছয়জনকে হত্যার মামলায় সাবেক মন্ত্রী হাছান মাহমুদ, মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই দু’জনসহ পলাতক ১৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছেন।
অভ্যুত্থান পরবর্তী রাজনীতি: এনসিপিসহ হাফ ডজন দল ও প্ল্যাটফর্ম২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক নতুন বাঁক বদল। ৫ আগস্ট শেখ হাসিনার পতন এবং দেশত্যাগের মধ্য দিয়ে দীর্ঘ ১৭ বছরের আওয়ামী শাসনের অবসান ঘটে। আন্দোলনের মূলে থাকা ছাত্র-জনতার চাহিদার পরিপ্রেক্ষিতে ৮ আগস্ট নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকা