১১ কেন্দ্রের ফলাফল প্রকাশজকসুতে ভিপি পদে এগিয়ে ছাত্রদল, জিএস-এজিএসে শিবিরজগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ৩৯টি কেন্দ্রের মধ্যে ১১টিতে ফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যার মধ্যে ভিপি পদে ছাত্রদল সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ ‘নির্ভীক জবিয়ান’ এবং জিএস ও এজিএস পদে এগিয়ে রয়েছে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান’ প্যানেল।
৮ বিভাগের ফলাফলজকসুর ভিপি পদে ছাত্রদল-শিবির হাড্ডাহাড্ডিজগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে চারটি বিভাগের (কেন্দ্র) ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে শীর্ষ তিন পদেই এগিয়ে আছেন ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের প্রার্থীরা।
৫ ঘণ্টা বন্ধের পর মধ্যরাতে জকসুর ভোট গণনা শুরুজগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রী ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর শুরু হয়েছে। নির্বাচনে প্যানেল ও স্বতন্ত্র ভিপি, জিএস এবং এজিএস প্রার্থীদের সঙ্গে আলোচনার পর মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ১২টার পর গণনা শুরু হয়।
জকসু নির্বাচনচেকপোস্ট ফাঁকি দিয়ে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশজগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষে গণনা শুরু হলেও ওএমআর মেশিনে ত্রুটির কারণে তা স্থগিত রয়েছে। এমন পরিস্থিতিতে নিরাপত্তাব্যবস্থার ফাঁক গলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ বিচরণ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
জকসু ভোট গণনা স্থগিতজগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা স্থগিত রয়েছে। ওএমআর মেশিনে কারিগরি সমস্যার কারণে সাময়িকভাবে গণনা স্থগিত করা হয়েছে।
জকসু নির্বাচনে ভোটার উপস্থিতি ৬৫ শতাংশজগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ভোটার উপস্থিতির হার প্রায় ৬৫ শতাংশ। এ ছাড়া হল সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৭৭ শতাংশ।
ছাত্রদল ও ছাত্রশিবির প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত ও ছাত্রশিবির সমর্থিত প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছে মওলানা ভাসানী ব্রিগেড।
জকসু নির্বাচন: শিবির ও ছাত্রদল প্যানেলের পাল্টাপাল্টি অভিযোগজগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রদলের বিরুদ্ধে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা ও ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলেছে ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল।
জকসু নির্বাচনে সাংবাদিক প্রবেশে বাধা, ছাত্রদলের পোলিং এজেন্টের বিরুদ্ধে অভিযোগজগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে বাধার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, এ সময় ক্যামেরা ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে। ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের পোলিং এজেন্টদের বিরুদ্ধে এসব অভিযোগ উঠেছে।
চলছে জকসু নির্বাচন, উৎসবমুখর জবি ক্যাম্পাসজগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় শুরু হওয়া এ নির্বাচন বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।
জকসু নির্বাচন স্থগিত: শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় ৪৮ ঘণ্টার আল্টিমেটামজকসু নির্বাচন স্থগিতের জেরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীনকে লাঞ্ছিত ও অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত শিক্ষার্থীদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সাময়িক বহিষ্কারের দাবি জানিয়েছেন শিক্ষক নেতারা।
খালেদা জিয়ার মৃত্যু: জকসু নির্বাচন স্থগিত, ক্যাম্পাসে বিক্ষোভজগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে এ তথ্য জানান উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।