তেজগাঁওয়ে তাসলিমার ‘ওপেন মাইক’ অনুষ্ঠান, সমস্যা ও প্রত্যাশা নিয়ে আলাপ‘কথা কম কাজ বেশি, বাংলাদেশকে ভালোবাসি’ স্লোগান নিয়ে রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়ী এলাকায় ‘ওপেন মাইক’ অনুষ্ঠান শুরু করেছেন তাসলিমা আখতার। তিনি ঢাকা-১২ আসনে গণসংহতি আন্দোলনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে ‘মাথাল’ প্রতীক নিয়ে।
ঢাকা-১২: ত্রিমুখী লড়াইয়ে দ্বিধায় ভোটাররা‘রাজনীতি যাই করি কাকে ভোট দিবো তা নিয়ে এখনও সন্দিহান রয়েছি। ধরেন, আগে এখানে বিএনপির দুই জন প্রার্থী ছিল। এখন সেটা বাদ দিয়ে নতুন একজন আসছে। আবার স্বতন্ত্র যিনি আছেন তিনিও এই এলাকার সন্তান। জামায়াতের প্রার্থীও ভালো ভূমিকা রাখছে। এ কারণে সিদ্ধান্ত নিতে পারছি না।’
নির্বাচনের আগে কেন্দ্র দখলের ‘প্র্যাকটিস ম্যাচ’ শুরু হয়েছে: এনসিপিনির্বাচনি প্রচারে হামলা, ভয়ভীতি প্রদর্শন ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এনেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এসবকে নির্বাচনের আগে কেন্দ্র দখল ও ভোটারকে ভয় দেখানোর প্র্যাকটিস ম্যাচ শুরু হয়েছে বলে মন্তব্য করেছে দলটি।
বেয়াদবি করলে আগুনের ফুলকি দেখানো হবে: ডা. শফিকুর রহমানআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে জামায়াতে ইসলামীর পক্ষে দলের নারী শাখার প্রচার কার্যক্রমে বিভিন্ন স্থানে বিএনপির বাধা দেওয়ার ইঙ্গিত করে ডা. শফিকুর রহমান বলেছেন, বেয়াদবি করলে আগুনের ফুলকি দেখানো হবে।
দখলবাজি ও গুন্ডামির রাজনীতির বিরুদ্ধে মামুনুল হকের ‘জাগরণী পদযাত্রা’খেলাফতে মজলিশের আমির ও ঢাকা–১৩ আসনের রিকশা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মামুনুল হকের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো ‘জাগরণী পদযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে।
১৭ বছর মানুষ যে অত্যাচারিত হয়েছে, ১৬ মাসে তার ডেমো দেখা গেছে: আসিফ মাহমুদআসিফ মাহমুদ বলেছেন, ‘৫ আগস্টের আগে ১৭ বছর মানুষকে অত্যাচার, নিপীড়ন, খুন-গুম, জেলখানায় অত্যাচার করা হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের পর ঠিক তার একটা ডেমো ১৬ মাসে আমরা দেখেছি। ...গ্রামের অলি-গলি থেকে শুরু করে শহর ও রাষ্ট্রের সর্বোচ্চ পর্যন্ত চাঁদাবাজি এবং সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে।’
সংসদ নির্বাচন ও গণভোট: তিন দিনের ছুটির প্রজ্ঞাপনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি বুধ ও বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে।
ঢাকা-১৮ আসনে নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ এনসিপি প্রার্থী আরিফুলেরনিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ঢাকা-১৮ আসনে জামায়াত-এনসিপি ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থী মো. আরিফুল ইসলাম। আজ সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে উত্তরার বিএনএস সেন্টারে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ শঙ্কা প্রকাশ করেন তিনি।
রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘ইনসাফ মঞ্চ’র আত্মপ্রকাশরাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে জনগণের অধিকার পুনরুদ্ধার এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘ইনসাফ মঞ্চ’।
দেশে শুরু হলো পোস্টাল ব্যালট বিতরণদেশের ভেতরে পোস্টাল ব্যালট বিতরণ শুরু হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ। তিনি বলেন, সরকারি চাকরিজীবী, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী ও আইনি হেফাজতে থাকা নিবন্ধিত ভোটার– এই তিন শ্রেণির মানুষের হাতে সোমবার থেকে পোস্টাল ব্যালট দেওয়া হচ্ছে।
নারীদের বন্দি করতে তালা কেনার এত টাকা জামায়াতের নেই: আমিরজামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের ঘরে বন্দি করার অভিযোগের পরিপ্রেক্ষিতে স্যাটায়ার করে দলটির আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, নারীদের ঘরে বন্দি করার মতো তালা কেনার এত টাকা তাদের নেই।
একটি দল ধর্মীয় অনুভূতির অপব্যবহার করছে: বিএনপিজামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিনের অভিযোগ, একটি রাজনৈতিক দল ধর্মীয় অনুভূতির অপব্যবহার করে নির্বাচনী প্রচার চালাচ্ছে। তিনি বলেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রার্থী, তাদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী-সমর্থকরা ধর্মীয় অনুভূতির অপব্যবহার করছেন।
এনসিপির নির্বাচনী শিবিরে ‘শরিক-ভীতি’জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি আসনে ভোটযুদ্ধে নেমেছে। প্রতীক বরাদ্দের পর দলটির প্রার্থীরা মাঠে থাকলেও, কিছু আসনে শরিকদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করছেন। শেষ পর্যন্ত জামায়াতে ইসলামীসহ শরিক ১০ দলের তৃণমূল বাগে না আসলে ‘শাপলা কলি’ চ্যালেঞ্জে পড়বে বলে মনে করছেন তারা।
যানজটে এনসিপির গাড়িবহর, পদযাত্রার সূচিতে বদলজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১০ দিনব্যাপী নির্বাচনী পদযাত্রা শুরু হচ্ছে সোমবার। যানজটের কারণে গাড়িবহর চট্টগ্রাম পৌঁছাতে দেরি হওয়ায় সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
ভোটাধিকার হরণে নতুন ষড়যন্ত্র চলছে: তারেক রহমানভোটাধিকার হরণে নতুন ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ১৫-১৬ বছর ধরে দেশে নির্বাচনের নামে প্রহসন চলছে। নিশিরাতের নির্বাচন হয়েছে, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। এখন আবার নতুন করে একটি দল ষড়যন্ত্র শুরু করেছে।
সোয়াগাজীতে তারেক রহমানকুমিল্লায় ইপিজেড ও ট্রেনিং ইনস্টিটিউটের প্রতিশ্রুতি তারেক রহমানেরকুমিল্লার সোয়াগাজীতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এলাকার বেকারদের কর্মসংস্থান সৃষ্টির জন্য ইপিজেড ও বিদেশে কমসংস্থান সুযোগ তৈরির জন্য ট্রেনিং ইনিস্টিউটের পরিকল্পনা জানিয়েছেন। রোববার মধ্যরাতে চট্টগ্রাম থেকে নির্বাচনী সমাবেশ করে ফেরার পথে কুমিল্লার সোয়াগাজীতে তিনি এসব পরিকল্পনার কথা জানান।
সংসদ নির্বাচন ঘিরে অনলাইনে জুয়ার মচ্ছবত্রয়োদশ সংসদ নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, তত বাড়ছে অনলাইনের জুয়ার কারবার। বিভিন্ন অ্যাপসে এই নির্বাচনে অংশ নেওয়া প্রধান ১৬টি রাজনৈতিক দলের সরকার গঠনের পক্ষে-বিপক্ষে ধরা হচ্ছে বাজি।