হামে শিশুর মৃত্যুসরকারের পদক্ষেপ ‘কার্যকর’ মনে করছে না জামায়াতদেশে হাম আক্রান্ত হয়ে ৩৮ শিশুর মৃত্যুর ঘটনাকে স্বাস্থ্যসেবা বিভাগের দুর্বলতা হিসেবে দেখছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সোমবার (৩০ মার্চ) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।
‘এক্সেস টু মিনিস্ট্রি’ বৃত্তে জামায়াতের ছায়া মন্ত্রিসভাঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
একযোগে ভিসিদের সরানোর কারণ জানতে চান জামায়াত সেক্রেটারিনুতন সরকার দায়িত্ব নেওয়ার পরই দেশের ৮ সরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পরিবর্তনকে অস্বাভাবিক ও উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। কোন যুক্তিতে এবং কী অপরাধের ভিত্তিতে আগের অন্তর্বর্তী সরকারের নিয়োগ করা উপাচার্যদের অপসারণ করা হয়েছে সরকারের কাছে তা জানতে
সংসদে প্রধানমন্ত্রীর চুপ থাকা গুড প্র্যাকটিস নয়: জামায়াতজাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার প্রশ্নের উত্তরে সংসদ নেতা কিছুই বলছেন না অভিযোগ করে জামায়াতে ইসলাম বলছে, ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রীর বদলে ‘অন্য একজন’ কথা বলছেন।
স্মৃতিসৌধে নাহিদ ইসলামকে দ্বিতীয় সারিতে রাখা নিয়ে বিতর্ক, এনসিপির ক্ষোভস্বাধীনতা দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে দ্বিতীয় সারিতে রাখা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
‘নৈতিক দায়িত্ব পালন করতে এসেছি’, স্মৃতিসৌধে জামায়াতের আমিরমহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা একটা নৈতিক দায়িত্ব পালন করতে এসেছি। এটি রাষ্ট্রের একটা সর্বোচ্চ আচার, সবার মতো আমরাও শ্রদ্ধা জানাতে এসেছিলাম।’
স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধী দলীয় নেতার শ্রদ্ধা নিবেদন২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
সংসদীয় বিশেষ কমিটির বৈঠকে একাধিক বিষয়ে জামায়াতের আপত্তিসাবেক অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনায় গঠিত সংসদীয় বিশেষ কমিটির দুই দিনব্যাপী বৈঠক শেষে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
স্বাধীনতা দিবসে জামায়াতের দুই দিনব্যাপী কর্মসূচিস্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে দলটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
দেশের পরিবহন খাতে চরম নৈরাজ্য চলছে: গোলাম পরওয়ারদেশের পরিবহন খাতে চরম নৈরাজ্য ও অব্যবস্থাপনা রয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রোববার (২২ মার্চ) এক বিবৃতিতে তিনি দেশের যোগাযোগ খাতে সার্বিক অব্যবস্থাপনা, সড়ক ও রেলপথে ক্রমবর্ধমান দুর্ঘটনা এবং ভোগান্তি নিয়ে তীব্র উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন।
নতুন সংস্কৃতি চালু করতে চাই বলে নির্বাচন প্রত্যাখ্যান করিনি: শফিকুর রহমাননির্বাচনের ফলাফল যা হয়েছে তা নিয়ে কথা আছে কিন্তু নতুন ধারার সংস্কৃতি দেশে চালু করতে চান বলে প্রত্যাখ্যান করেননি বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।