সরকারি দল ‘জুলাই আকাঙ্ক্ষা’কে অবজ্ঞা করেছে: জামায়াত আমিরসরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
বিরোধীদলীয় নেতা শফিকুর, চিফ হুইপ নাহিদত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্যদের শপথ শেষে সংসদীয় দলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
‘জুলাইয়ের আকাঙ্ক্ষা’র প্রশ্নে মন্ত্রিসভার শপথ বর্জন জামায়াত-এনসিপিরদীর্ঘ দুই যুগ পর বিএনপির নেতৃত্বে সরকার গঠিত হলো। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এরপর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার অন্য সদস্যদেরও শপথ পড়ান।
ফেনী আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের নিরঙ্কুশ জয়ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বেসরকারি ফলাফলে বিএনপি সমর্থিত প্যানেল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে ১৫টি পদের মধ্যে ১০টিতেই জয় পেয়েছে বিএনপিপন্থি আইনজীবী কল্যাণ পরিষদ।
কে শপথ নেবেন সেটি তাঁদের ব্যক্তিগত ব্যাপার: আমীর খসরুজামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদ সদস্যদের শপথ না নেওয়ার গুঞ্জন প্রসঙ্গে মুখ খুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রাম-১১ আসনের এই সংসদ সদস্য বলেন, “শপথ নেওয়া বা না নেওয়া তাঁদের ব্যক্তিগত ব্যাপার।”
শপথ নিয়ে জটিলতায় ১১ দলীয় জোটসংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নবনির্বাচিত সদস্যরা শপথ নেবেন কিনা, তা নিয়ে জটিলতা তৈরি হয়েছে।
ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত বিএনপিরবিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে বিএনপি স্বাগত জানাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
জামায়াত আমিরের বাসায় তারেক রহমান, পেলেন ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর অভিনন্দনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসভবনে এই সাক্ষাৎ হয়।
‘আইনের পথেই যাব’: ইসিকে হুঁশিয়ারি জামায়াত নেতা আযাদেরত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবের সঙ্গে বৈঠকে জোটের পক্ষ থেকে এসব অভিযোগ জানানো হয়।
জাপাসহ ৪৫ দল এক শতাংশ ভোটও পায়নিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ৫১ দলের মাত্র পাঁচটি ১ শতাংশের বেশি ভোট পেয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের দেওয়া তথ্যে এ চিত্র উঠে এসেছে।
বিবিসির প্রতিবেদন•বিএনপি সরকারের সঙ্গে ভারত কি নতুন করে সম্পর্ক তৈরি করতে পারবেঅনেক বাংলাদেশির অভিযোগ, দিল্লি ক্রমেই কর্তৃত্ববাদী হয়ে ওঠা শেখ হাসিনাকে সমর্থন দিয়েছিল। এই ক্ষোভের সঙ্গে যুক্ত হয়েছে সীমান্তে হত্যাকাণ্ড, পানিবণ্টন বিরোধ, বাণিজ্যিক বাধা ও উসকানিমূলক বক্তব্যের মতো পুরোনো অভিযোগ।
বিএনপি-জামায়াত ভোটের ব্যবধান ১৮%, বাকিরা কত পেলত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট পেয়েছে। দলটির প্রার্থীরা ধানের শীষ নিয়ে ২৯০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে এই ভোট পান। অন্যদিকে, জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে ২২৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পেয়েছে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট। দুই দলের ভোটের ব্যবধান ১৮ দশমিক ২১ শতাংশ।
ধনী নয়, আমি কৃষক পরিবারের সন্তান: জামায়াত আমিরবাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমি কোনো ধনী পরিবারে জন্ম নেইনি। আল্লাহর রহমতে আমি এক কৃষক পরিবারের সন্তান। তাই কৃষক-শ্রমিকদের সম্মান না করলে তা আমার বাবাকে অপমান করার শামিল হবে।’
আসছে নতুন কর্মসূচি•কারচুপির অভিযোগের মধ্যেই শপথ ও সংসদে যাওয়ার ঘোষণা ১১ দলীয় জোটেরত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপি, ফলাফল জালিয়াতি এবং তড়িঘড়ি করে গেজেট প্রকাশের অভিযোগ তুললেও শপথ গ্রহণ ও সংসদে যোগ দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। তবে নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে ৩২টি আসনে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছে তারা।
নির্বাচন কেমন করলো জামায়াতআজকের পর্বে নির্বাচনী আলোচনায় আছেন ঢাকা স্ট্রিমের পরামর্শক সম্পাদক হাসান মামুন এবং জ্যেষ্ঠ প্রতিবেদক সালেহ ফুয়াদ।
হাতিয়ায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ নিয়ে ধুম্রজালনোয়াখালীর হাতিয়ায় তিন সন্তানের জননী এক গৃহবধূকে তাঁর নিজ ঘরে ধর্ষণের অভিযোগ নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ওই নারী হাসপাতালে ভর্তি হওয়ার পর দাবি করেন, ধর্ষণের শিকার হয়েছেন। চিকিৎসক বিষয়টি জানার পরপরই পরীক্ষার জন্য তাঁকে গাইনি ওয়ার্ডে স্থানান্তর করেন।
প্রাপ্ত ভোটের অনুপাতে উচ্চকক্ষে ১০০ আসন, বিভ্রান্তির সুযোগ নেই: ১১ দলগণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হওয়ায় প্রাপ্ত ভোটের ভিত্তিতে উচ্চকক্ষে ১০০ আসন নির্ধারিত হবে এবং এ নিয়ে কোনো বিভ্রান্তির সুযোগ নেই বলে জানিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য।