জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়নি, এপ্রিলের শুরুতে পরবর্তী সমন্বয়মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়লেও দেশের বাজারে এখনো জ্বালানির খুচরা দামে কোনো পরিবর্তন আনা হয়নি।
চাহিদার তুলনায় তেল কম, পাম্পে পাম্পে দীর্ঘ লাইনরাজধানীর ফিলিং স্টেশনগুলোতে চাহিদার তুলনায় জ্বালানি তেলের সরবরাহ কম, এমনকি কোনো কোনোটিতে একেবারেই সরবরাহ বন্ধ থাকছে। যেগুলোতে একটু-আধটু মিলছে, সেগুলোতে সকাল থেকেই লেগে থাকছে দীর্ঘ লাইন।
এই মুহূর্তে জ্বালানির কোনো সংকট নেই: তথ্যমন্ত্রীদেশে এই মুহূর্তে জ্বালানির কোনো সংকট নেই বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সরকারি পরিকল্পনা অনুযায়ী সবকিছু চললে জ্বালানি নিয়ে সংকট হবে না বলেও মন্তব্য করেন তিনি।
তেল পর্যাপ্ত থাকলে সেটা কই?পবিত্র ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে প্রথম কর্মদিবসেই রাজধানীতে দেখা দিয়েছে তীব্র জ্বালানি সংকট। শহরের প্রায় প্রতিটি ফিলিং স্টেশনে তেলের অপেক্ষায় গাড়ি ও মোটরসাইকেলের দীর্ঘ সারি। তীব্র গরমে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি।
আল জাজিরার বিশ্লেষণযুদ্ধ বন্ধের আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান, কার দাবি সত্যযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে তাঁর ‘ফলপ্রসূ’ আলোচনা হয়েছে। তবে ইরানের শীর্ষ নেতৃত্ব বরাবর এটি অস্বীকার করছে। ফলে প্রকৃত পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে।
রাজধানীর পাম্পে পাম্পে তেলের জন্য হাহাকাররাজধানীর পাম্পগুলোতে জ্বালানি তেলের তীব্র সংকট। অধিকাংশ পাম্পে দীর্ঘ অপেক্ষায় থাকতে দেখা গেছে গ্রাহকদের। তাদের মধ্যে তেল না পাওয়ার দুশ্চিন্তা ও ক্ষোভ স্পষ্ট।
ভূরাজনৈতিক উত্তেজনায় জ্বালানি মজুত কম, তবে সামনে স্বস্তির আভাসদেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং তা দিয়ে স্বাভাবিক সরবরাহ বজায় রাখা সম্ভব বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন যে এই মুহূর্তে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে তেল শোধনাগারে শক্তিশালী বিস্ফোরণযুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পোর্ট আর্থার শহরে একটি তেল শোধনাগারে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আকাশজুড়ে ঘন কালো ধোঁয়ার কুন্ডলী তৈরী হয়। এ ঘটনায় স্থানীয়দের ঘরের ভেতরে অবস্থান করার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।
তেলের পাম্প বন্ধ, খুচরা বিক্রি হচ্ছে ২৫০ টাকা লিটারেজ্বালানি তেলের সংকটের মধ্যে অনেক জায়গায় পাম্প বন্ধ থাকার অভিযোগ উঠেছে। এ সুযোগে খুচরা বাজারে বাড়তি দামে তেল বিক্রি হচ্ছে, কোথাও লিটারপ্রতি ২৫০ টাকা পর্যন্ত নেওয়ার খবর পাওয়া গেছে।
আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়াল তেলের দামইরান যুদ্ধ ঘিরে কূটনৈতিক টানাপোড়েন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য নিয়ে অনিশ্চয়তার মধ্যে মঙ্গলবার (২৪ মার্চ) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে।
যুদ্ধের উত্তেজনায় বিশ্ববাজারে অস্থিরতাযুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় বৈশ্বিক শেয়ারবাজারে বড় ধরনের পতন দেখা দিয়েছে। একই সঙ্গে তেলের দাম বেড়ে নতুন করে জ্বালানি-সংকটের আশঙ্কা তৈরি হয়েছে।
ফিলিং স্টেশনে ভাঙচুরের অভিযোগ, সহায়তা চেয়ে পাম্প অ্যাসোসিয়েশনের চিঠিজ্বালানি তেল সংকটের কারণে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার ফিলিং স্টেশনগুলোতে ভাঙচুর ও কর্মীদের মারধরের অভিযোগ করেছে ঢাকা বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস্ ও বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
দক্ষিণ এশিয়ার এলএনজি কৌশল এবারের সংকট মোকাবিলায় কার্যকর নয়দক্ষিণ এশিয়ার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কৌশল সাম্প্রতিক সংকটে বড় ধরনের দুর্বলতা প্রকাশ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই কৌশল অতীতের সংকট মোকাবিলায় তৈরি হলেও বর্তমান বাস্তবতায় তা কার্যকর নয়।
যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হুমকির পর এশিয়ার শেয়ার বাজারে ধসজাপানের শেয়ারবাজারের প্রধান সূচক নিক্কেই ২২৫ সকালে লেনদেনের শুরুতেই ৩.৪ শতাংশ নেমে যায়। দক্ষিণ কোরিয়ার কসপি সূচকে ধস নামে প্রায় ৫ শতাংশ। আর চীনের সাংহাই কম্পোজিট পয়েন্ট কমেছে ২.৩ শতাংশ।
ইরানি তেলের ওপর ৩০ দিনের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহারযুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয় এবং মূল্য বৃদ্ধি পায়। সেই চাপ কমাতে ইরানের অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্যের ওপর থেকে ৩০ দিনের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র।
তেলের দাম ২০০ ডলার ছাড়ানোর শঙ্কাইরান যুদ্ধের জেরে বৈশ্বিক তেলবাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা এখন আর শুধু ১০০ ডলারের ঘরে সীমাবদ্ধ নেই। বুধবার (১৮ মার্চ) ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে ইসরায়েলের হামলা এবং কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের তেল-গ্যাস স্থাপনায় ইরানের পাল্টা আঘাতের পর তেলের দাম ২০০ ডলার ছাড়িয়ে যেতে পারে
যুক্তরাষ্ট্র কি একাই হরমুজ প্রণালি খোলা রাখতে পারবেযুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের যুদ্ধ তৃতীয় সপ্তাহে গড়ালেও হরমুজ প্রণালি এখনো কার্যত অচল। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই জলপথ দিয়ে যায়। কিন্তু ইরান সরাসরি প্রচলিত অবরোধ না দিয়েও এমন এক পরিস্থিতি তৈরি করেছে, যেখানে বাণিজ্যিক জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।